নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের দল ঘোষণা, ফিরলেন গিল-আইয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি: নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। ঘোষিত দলের অধিনায়কত্বের দায়িত্ব সঁপে দেওয়া হয়েছে শুভমন গিলের কাঁধে। দলে ফিরেছেন শ্রেয়স আইয়ার ও জোরে বোলার মোহাম্মদ সিরাজ। বাদ পড়েছেন ঋতুরাজ গায়কোয়াড়। ঠাঁই হয়নি মহম্মদ শামির।

টি টোয়েন্টি বিশ্বকাপের আগেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টি টোয়েন্টি ও তিনটো একদিনের ম্যাচ খেলবে ভারতীয় ক্রিকেট দল। আগামী ১১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচ হবে বডোদরায়। ১৪ জানুয়ারি দ্বিতীয় ম্যাচ হবে রাজকোটে এবং শেষ ম্যাচ হবে ১৮ জানুয়ারি ইন্দোরে। ইডেন টেস্টে চোট পাওয়ার কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে পারেননি শুভমন গিল। ফলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে আদৌ তিনি খেলতে পারবেন কিনা, তা নিয়ে জল্পনা চলছিল।

শনিবার (৩ জানুয়ারি) কিউইদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য যে দল ঘোষণা করা হয়েছে তাতে শুধু যে শুভমন রয়েছেন তাই নয়, অধিনায়কত্বের গুরুদায়িত্বও তাঁর কাঁধে তুলে দেওয়া হয়েছে। বিরাট কোহলি ও রোহিত শর্মা-দুই বিশ্বস্ত ও অভিজ্ঞ ব্যাটারকেও রাখা হয়েছে। ঋষভ পন্থ দলে জায়গা পেলেও ঘরোয়া ক্রিকেটে দুরন্ত ফর্মে থাকা দেবদত্ত পাডিক্কাল ও ‘অবাধ্য’ ঈশান কিশনকে সুযোগ দেননি অজিত আগরকররা। ঋতুরাজ গায়কোয়াড়, উইকেটরক্ষক ধ্রুব জুরেল এবং তিলক বর্মাকেও বাদ দেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে তিনজনেই দলে ছিলেন। ঋতুরাজ তো দুরন্ত শতরানও করেছিলেন।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘোষিত দলে কারা-কারা রয়েছেন, তা দেখে নিন-

শুভমন গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থ, কে এল রাহুল (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার (সহ অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, প্রসিদ্ধ কৃষ্ণা, হর্ষিত রানা, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, নীতীশ কুমার রেড্ডি, আর্শদীপ সিংহ ও যশস্বী জয়সোয়াল।    

প্রকাশ্য রাস্তায় বিজেপি জেলা সভাপতির কাছে হাত জোড় করে ক্ষমা চাইলেন ASP

সুস্থ থাকতে পাতে রাখুন সর্ষে শাক, রইল ৪ পুষ্টিকর পদের হদিশ

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত শুভমের বাড়িতে মুখ্যমন্ত্রী, তুলে দিলেন আর্থিক সাহায্য

বিহারের সিওয়ানে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন সাত শ্রমিক

এশিয়ান প্যারা গেমসে ৩০টি সোনা-সহ ১১৪ পদক জিতে ইতিহাস ভারতের ক্রীড়াবিদদের

দীপাবলিতে খুলবে ভাগ্যের দরজা! গজকেশরী রাজযোগে ফুলেফেঁপে উঠবেন ৩ রাশির জাতকরা

লাভের আশায় লক্ষ্মী প্রতিমা বানিয়ে জুটছে হতাশা! ভিড় কমছে পটুয়াপাড়ায়

চোরবাগানের পুনরাবৃত্তি এড়াতে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

সীমান্তে ভারত-চিন সংঘাতের জন্য লাল ফৌজকে দায়ী করল বিদেশ মন্ত্রক

শেষকৃত্যের সময়ে জর্ডানের গির্জায় এলোপাথাড়ি গুলি বন্দুকবাজদের, কমপক্ষে সাতজন নিহত

‘মমতা মানেই তৃণমূল কংগ্রেস,’ বিলম্বিত বোধোদয় মদন মিত্রের

‘ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত সরকারি হাসপাতালে ছুটি বন্ধ,’ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ঋতব্রত শিবিরের বিধায়কদের পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ শোভনদেব

‘পুলিশের ছোট ভুলের জন্য বড় ঘটনা ঘটল,’ চোরবাগান কাণ্ডে মন্তব্য দিলীপের