রোহিত-রিঙ্কুর তাণ্ডব, আফগানদের ২১৩ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: প্রথম দুই ম্যাচে শূন্য রানে সাজঘরে  ফিরেছিলেন রোহিত শর্মা। বুধবার চিন্নাস্বামী স্টেডিয়ামে ফের ঝলসে উঠল তাঁর ব্যাট। অধিনায়কোচিত ইনিংস খেলে দলকে বিপর্যয় থেকে উদ্ধার করলেন। সেই সঙ্গে রিঙ্কু সিংকে সঙ্গে নিয়ে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে বড় রানের ইনিংস গড়লেন। রোহিত আর রিঙ্কুর রানের জুটির সুবাদেই প্রথমে ব্যাট করে রান তুলল টিম ইন্ডিয়া। ফরিদ আহমদ বাদে আর কোনও আফগান বোলার বল হাতে ভারতীয়দের কাছে বিপজ্জনক হয়ে উঠতে পারেননি। তিনি চার ওভারে ২০ রানে ৩ উইকেট নিয়েছেন।  

প্রথম দুই ম্যাচ জেতার সুবাদে আগেই সিরিজ পকেটে পুরেছিল রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। এদিন ছিল নিয়ম রক্ষার ম্যাচ। দুই ভিন্ন লক্ষ্য ছিল যুযুধান দুই শিবির। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। কিন্তু শুরুতেই চরম বিপর্যয়ের মুখে পড়ে টিম ইন্ডিয়া। তৃতীয় ওভারেও ভারতীয় শিবিরে জোড়া আঘাত হানেন ফরিদ আহমদ। তৃতীয় বলে ফিরিয়ে দেন আগের ম্যাচে দুরন্ত খেলা যশস্বী জয়সোয়ালকে (৪)। পরের বলেই শূন্য রানে ফেরান বিরাট কোহলিকে। প্রথম দুই ম্যাচে টিম ইন্ডিয়ার জয়ের প্রধান কাণ্ডারী শিভম দুবেও এদিন সুবিধা করতে পারেননি। মাত্র এক রান করে আজমাতুল্লাহ ওমরজাইয়ের বলে ফিরে যান। দুই বল বাদে শূন্য রানে ফেরেন সঞ্জু স্যামসন। ২২ রানে চার উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে ভারত।

এর পরেই রিঙ্কু সিংকে সঙ্গে নিয়ে আফগান বোলারদের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন অধিনায়ক রোহিত শর্মা। মহম্মদ সালিম এবং সৈফুদ্দিন আশরাফদের নিয়ে ছেলেখেলা করতে থাকেন। মাত্র ৪১ বলেই টি টোয়েন্টিতে নিজের ৩০তম অর্ধশতরান তুলে নেন রোহিত। আর তার পরেই তাণ্ডব শুরু করে দেন। ওমরজাইয়ের বলে চার হাঁকিয়ে নিজের শতরান পূর্ণ করেন। আর শতরাওই ওভারেই ছক্কা হাঁকিয়ে নিজের অর্ধশতরান পূর্ণ করেন রিঙ্কু সিং। চার আর ছক্কা খেতে খেতে আফগান বোলারদের অবস্থা দাঁড়িয়েছিল অনেকটা ছেড়ে দে মা কেঁদে বাঁচি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ২১২ রান তোলে ভারত। অধিনায়ক রোহিত শর্মা ১১টি চার ও আটটি ছক্কার সাহায্যে ৬৯ বলে ১২১ রানে অপরাজিত থাকেন। উল্টোদিকে রিঙ্কু সিং ৩৮ বলে ২টি চার ও পাঁচটি ছক্কার সাহায্যে ৬৩ রানে অপরাজিত থাকেন।

সৌদির রিয়াধ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথির, ভারতীয়-সহ ১৩ জন নিহত

অভিষেকের রেকর্ড গড়ার দিনে ক্যারিবীয়দের ২২৪ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

দাম্পত্যের গোপন কথাও মাকে জানায়? স্বামী ‘মামা’স বয় কি না বুঝুন ৯ লক্ষণে

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল! ৩ নভেম্বরের মধ্যে ফুলেফেঁপে উঠবে ৩ রাশির ব্যাঙ্ক ব্যালেন্স

নবরাত্রিতে টাকার বৃষ্টি ৯ রাশির জাতকদের জীবনে, আপনি আছেন?

‘নন্দীগ্রামের সেবিকা হিসেবে কাজ করবেন হাসিরানি রথ,’ ঘোষণা শুভেন্দুর

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

অস্বাভাবিক নয়, হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে নানা পটেকরের, জানাল ময়নাতদন্তের রিপোর্ট

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার