হার্দিক-শিবমের চওড়া ব্যাটে লজ্জা এড়াল ভারত, জিততে বাটলারদের চাই ১৮২ রান

Share:

নিজস্ব প্রতিনিধি, পুণে: পাকিস্তানি বংশোদ্ভুত পেসার সাকিব মাহমুদের আগুন ঝরানো বোলিংয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল টিম ইন্ডিয়ার টপ ব্যাটিং অর্ডার। কিন্তু বুক চিতিয়ে লড়াই করে দলকে চরম লজ্জার হাত থেকে বাঁচালেন রিঙ্কু সিংহ-শিবম দুবে-হার্দিক পাণ্ড্যরা। আর তাদের ওই লড়াইয়ের ফলে মুখরক্ষা হল টিম ইন্ডিয়ার। টি টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮১ রান তুললেন সূর্য যাদবরা। ইংল্যান্ডের হয়ে সাকিব মাহমুদ ৩৫ রানে ৩টি এবং জেমি ওভারটন ৩১ রানে দুই উইকেট নিয়েছেন।

পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে শুক্রবার (৩১ জানুয়ারি) টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠান ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। মার্ক উডের পরিবর্তে এদিন ইংল্যান্ডের প্রথম একাদশে ঠাঁই দেওয়া হয়েছিল পাক বংশোদ্ভুত পেসার সাকিব মাহমুদকে। যার ভিসা পাওয়া নিয়ে জটিলতা দেখা দিয়েছিল। এদিন যেন বল হতে ওই অপমানেরই বদলা নিতে শুরু করলেন ২৯ বছর বয়সী তরুণ পেসার। দ্বিতীয় ওভারে বল করতে এসে প্রথম বলেই ফেরালেন সঞ্জু স্যামসনকে (১)। পরের বলে ফিরিয়ে দিলেন দ্বিতীয় ম্যাচের জয়ের নায়ক তিলক বর্মাকে (০)। কিন্তু সাকিবের হ্যাটট্রিক রুখে দিলেন সূর্য যদব। কিন্তু বেশিক্ষণ থিতু হতে পারলেন না ভরত অধিনয়ক। সাকিবের ওভারের শেষ বলে শূন্য রানে ফিরলেন সাজঘরে। এক ওভারে তিন উইকেট হারিয়ে রীতিমতো চরম লজ্জায় পড়ার আশঙ্কায় কাঁপতে থাকে ভারতীয় শিবির।

তবে এর পরেই ঠাণ্ডা মাথায় খেলে ম্যাচের উপরে আধিপত্য বিস্তারের চেষ্টা চালান অভিষেক শর্মা ও রিঙ্কু সিংহ। দুজনে চতুর্থ উইকেটে ৪৫ রান যোগ করেন। অভিষেককে (২৯) ফিরিয়ে জুটি ভাঙেন আদিল রশিদ। এর পরে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান রিঙ্কু ও শিবম দুবে। ভাল খেলতে খেলতে আচমকাই ব্রাইডন কার্সের বলে আউট হয়ে যান রিঙ্কু (৩০)।  ৭৯ রনে পাঁচ উইকেট হারিয়ে ফের চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। কিন্তু ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে ম্যাচের রং বদলে দেন শিবম দুবে ও হার্দিক পাণ্ড্য। ইংলিশ বোলারদের পাল্টা আক্রমণের পথে হাঁটেন। তাতেই ছত্রখান হয়ে যায় ইংল্যান্ডের বোলিং আক্রমণ। ২৭ বলে চারটি চার ও চারটি বিশাল ছক্কার সাহায্যে টি টোয়েন্টিতে নিজের পঞ্চম অর্ধশতরান করেন হার্দিক। তবে অর্ধশতরানের পরেই জেমি ওভারটনের বলে সাজঘরে ফেরেন। আউটের আগে করেন ৫৩ রান। তবে শেষ ওভারে দলকে ম্যাচে ফিরিয়ে আনেন ওভারটন। পর পর দুই বলে ফিরে যন অক্ষর পটেল (৫) ও আরশদীপ সিংহ (০)। শেষ বলে রান আউট হন শিবম দুবে (৫৩)।

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?

‘এক দুই নয়…সাত বৌ, পাঁচটি রাজপ্রাসাদ’, ৫০০ কোটির মালিক এই তৃণমূল কাউন্সিলর

মালদহে প্রকাশ্য দিবালোকে মহিলা ব্যবসায়ীকে মারধর, ধাবায় তাণ্ডব মদ্যপদের

‘মমতার চিঠি নিয়ে ইউসুফ পাঠানের কাছে গিয়েছিলেন?’, নীরবতা ভাঙলেন সৌরভ

কেন ভেঙে দেওয়া হবে না পুরবোর্ড? কলকাতা পুরসভার থেকে জানতে চাইল রাজ্য

চিনের প্রেসিডেন্টের সফরের আগেই ১০ হাজার টনের যুদ্ধজাহাজ তৈরির নির্দেশ কিমের

জন্মদিনের রাতে বচসায় জড়ালেন আরবাজ খানের প্রাক্তন প্রেমিকা, কী কাণ্ড ঘটালেন?

ফের অশনিসঙ্কেত, হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

দল থেকে বাদ যাওয়ার পর প্রথম প্রতিক্রিয়া সূর্যকুমারের, কি লিখলেন তিনি?

বেলুড়ে ডাস্টবিন থেকে উদ্ধার প্রচুর আধার ও ভোটার , রেশন কার্ড, কাঠগড়ায় প্রাক্তন কাউন্সিলর

জীবনের প্রথম বেতন মায়ের হাতে তুলে দিলেন ছেলে, তারপর কী ঘটল…