আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আয়ারল্যান্ডকে ৩৩ রানে হারিয়ে সিরিজ জিতল বুমরারা

নিজস্ব প্রতিনিধি: ক্যারিবীয়দের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ হারতে হয়েছিল হার্দিক পাণ্ড্যদের। কিন্তু আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ জিতে বাজিমাত করল যশপ্রীত বুমরার নেতৃত্বাধীন তরুণ ব্রিগেড। রবিবার দ্বিতীয় ম্যাচে আইরিশদের ৩৩ রানে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতল বুমরা ব্রিগেড। সিরিজের তৃতীয় ম্যাচ কার্যত নিয়ম রক্ষার ম্যাচ হয়ে দাঁড়াল। ব্যাট হাতে আইরিশ ওপেনার অ্যান্ডি বালবার্নির দুরন্ত ৭২ রান বিফলে গেল। কেননা, আয়ারল্যান্ডের অন্য কোনও ব্যাটারই তেমন দাগ কাটতে পারেননি।

টসে জিতে এদিন প্রথমে টিম ইন্ডিয়াকে ব্যাট করতে পাঠিয়েছিলেন আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিং। কিন্তু তাঁর ওই সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে যায়। রুতুরাজ গায়কোয়াড়, রিঙ্কু সিম আর সঞ্জু স্যামসনের ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৮৫ রান তোলে ব্লু ব্রিগেড। জয়ের জন্য ১৮৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমেই শুরু থেকেই চালিয়ে খেলতে থাকেন অ্যান্ডি বালবার্নি। কিন্তু তৃতীয ওভারে বল করতে এসে আইরিশ শিবিরে জোড়া ধাক্কা দেন নবাগত প্রসিদ্ধ কৃষ্ণ। তৃতীয় বলে ফিরিয়ে দেন আইরিশ অধিনায়ক পল স্টার্লিংকে (০)। আর শেষ বলে লোরকান টাকারকে (০)। ষষ্ঠ ওভারে হ্যারি টেকটরকে ফিরিয়ে ফের ধাক্কা দেন রবি বিষ্ণোই। ২৮ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আইরিসরা।

চতুর্থ উইকেটে কার্টিস ক্যাম্ফারকে নিয়ে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা চালিয়েছিলেন বালবার্নি। কিন্তু বেশি দূর এগোতে পারেননি। ব্যক্তিগত ১৮ রানে রবি বিষ্ণোইয়ের বলে ফেরেন ক্যাম্ফার। পঞ্চম উইকেটে জুটি বেঁধে ৫২ রান যোগ করে দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন বালবার্নি ও জর্জ ডকরেল। তাড়াহুড়ো করে রান নিতে গিয়ে আউট হয়ে যান ডকরেল (১৩)। আর তখনই আইরিশদের ভাগ্য নির্ধারিত হয়ে যায়। খানিকবাদে ৫১ বলে ৭২ রানের ইনিংস খেলা বিপজ্জনক বালবার্নিকে সাজঘরে ফেরান আরশদীপ সিং। শেষ দিকে মারমুখী মেজাজে ব্যাটিং করেন মার্ক অ্যাডায়ার। ব্যক্তিগত ২৩ রানের সময়ে ভারত অধিনায়ক যশপ্রীত বুমরার বলে সাজঘরে ফেরেন তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৫২ রান তুলতে সক্ষম হয় আয়ারল্যান্ড।

Published by:

Share Link:

More Releted News:

মুম্বাইয়ের ম্যাচে অসুস্থ শরীরেই মাঠে কাম্বলি, সুস্থতা কামনা ভক্তদের

বিশ্বকাপে বড়সড় পরিবর্তন রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করলেই লাল কার্ড

বায়ার্নের বিপক্ষে সেমিফাইনালের দ্বিতীয় লেগের আগে বড় ধাক্কা খেল পিএসজি

আইপিএলের মাঝখানে ৪ জন অধিনায়কের চাকরি যেতে পারে

দ্বিতীয় সেমিফাইনালে টানটান লড়াই, আর্সেনালকে আটকে দিল আতলেতিকো

জলে গেল রিকেলটনের সেঞ্চুরি, হেড-ক্লাসেনের দাপটে মুম্বইকে ৬ উইকেটে হারাল হায়দরাবাদ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ