শুরু বিশ্বসেরার মহাযুদ্ধ, টস হেরে প্রথমে ব্যাট করবেন সূর্যরা

Share:

নিজস্ব প্রতিনিধি, আহমেদাবাদ: শুরু হয়ে গিয়েছে মহারণ। ২২ গজের ময়দানে দুই দলের ক্যাপ্টেনের চোখেই   বিশ্বকাপ ট্রফি জয়ের স্বপ্ন। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে জিতলেন কিউয়ি অধিনায়ক স্যান্টনার। টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠালেন কিউয়ি অধিনায়ক। অর্থাৎ নিউজিল্যান্ড আজ ভারতের দেওয়া রান তাড়া করবে।    টসে জেতার পর ভারত অধিনায়ক জানিয়েছেন তিনি টসে জিতলে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিতেন। সঙ্গে এটাও জানান তিনি আজ পুরানো টিম নিয়েই ময়দানে নামছেন। 

 এই হাইভোল্টেজ ম্যাচের জন্য প্রস্তুত করা হয়েছে বিশেষ ধরনের একটি পিচ, যেখানে লাল ও কালো মাটির মিশ্রণ ব্যবহার করা হবে। সংবাদমাধ্যম সূত্রে খবর, ফাইনালের পিচটি হবে ‘মিশ্র মাটির’ ট্র্যাক, যেখানে কালো মাটির তুলনায় লাল মাটির পরিমাণ বেশি রাখা হবে। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, লাল মাটির আধিক্য থাকলে পিচে ভালো বাউন্স পাওয়া যায়, যা ব্যাটসম্যানদের রান করতে সহায়তা করে। ফলে ম্যাচটি একটি হাই-স্কোরিং লড়াই হওয়ার সম্ভাবনাই বেশি। বিশেষজ্ঞরা বলছেন এই পিচে আগে যারা ব্যাট করবেন তাঁদের জেতার সম্ভাবনা বেশি। সেই অর্থে কিউইদের প্রথমে বল করার সিদ্ধান্ত ভুল বলে প্রমাণিত হবে? যদিও ১৪০ কোটি ভারতীয় সেটাই চাইছেন। 

আরও পড়ুন: জয় শাহের আইসিসির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ দক্ষিণ আফ্রিকার দুই তারকা ক্রিকেটারের

হাই ভোল্টেজ এই ম্যাচে ভারতের প্রথম একাদশ নিয়ে  প্রচুর জল্পনা চলছিল। বিশেষ করে অভিষেক ও বরুণকে বাদ দেওয়া প্রসঙ্গ উঠেছিল জোড়াল ভাবে। এই সবের মধ্যে টসের আগেই প্রকাশ্যে আসে কিউইডের বিপক্ষে সূর্য বাহিনীর প্রথম একাদশ।  টিম ইন্ডিয়া এই ফাইনাল ম্যাচে অপরিবর্তিত ভাবেই মাঠে নামছে।  যার  অর্থ হল ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ক্যাপ্টেন সূর্য যে টিম কম্বিনেশন ব্যবহার করেছিলেন, ফাইনালেও সেই একই টিম কম্বিনেশন ব্যবহার করা হবে।  ফাইনালের জন্য টিম ইন্ডিয়া তাদের একাদশে কোনও পরিবর্তন আনতে চায় না।  মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ভারতের জয়ের পরেও, ব্যাটিং এবং বোলিং নিয়ে প্রশ্ন তোলা হলেও দলে কোনও পরিবর্তন হচ্ছে না। 

ওপেনার অভিষেক শর্মা সেমিফাইনাল ম্যাচে ব্যর্থ হন। এই বিশ্বকাপ জুড়ে তার ব্যাটে রান আসেনি। বরুণ চক্রবর্তীও সমালোচনার মুখে পড়েন, কারণ গত কয়েকটি ম্যাচে তিনি বেশ ব্যয়বহুল ছিলেন। ব্যাটসম্যানরা সহজেই তাকে তুলে নিয়েছেন এবং দ্রুত রান করেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে, তিনি চার ওভারে ৬৪ রান দিয়েছিলেন।  অনেকেই মনে করছিলেন বিশ্বকাপ ফাইনালের জন্য টিম ইন্ডিয়া দুটি পরিবর্তন আনতে পারে। অভিষেক শর্মার পরিবর্তে রিঙ্কু সিংকে খেলার দাবি উঠেছিল। এদিকে, সুনীল গাভাস্কার সহ বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় প্রশ্ন তুলেছেন যে বরুণের জায়গায় কুলদীপ যাদবকে প্রথম একাদশে রাখার সময় এসেছে কিনা। তবে  টিম ইন্ডিয়া দল অপরিবর্তিত রেখেই ফাইনালে উঠবে। একদিকে  ভারতীয়  টিম তৃতীয়বারের মতো  ট্রফি জয়ের লক্ষ্যে ময়দানে নামবে।  এর আগে, টিম ইন্ডিয়া ২০০৭ এবং ২০২৪ সালে ট্রফি জিতেছিল। ভারত যদি এই শিরোপা জিতে, তাহলে প্রথম দল হিসেবে তিনটি বিশ্বকাপ ট্রফি থাকবে মেন ইন ব্লুর দখলে। অন্যদিকে নিউজিল্যান্ড প্রথম ট্রফি জয়ের স্বাদ নিতে মরিয়া থাকবে।   

টিম ইন্ডিয়ার  প্রথম একাদশ: অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ইশান কিশান, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, আরশদীপ সিং, বরুণ চক্রবর্তী, জাসপ্রিত বুমরাহ  

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ

রবি রাতে বিশ্বকাপ অভিযান শুরু জার্মানির, ইতিহাস গড়তে চায় কুরাসাও

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের

বড়ঞাতে যাত্রীবাহী বাসে টাকা লুট করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল ৪ মহিলা পকেটমার

মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে দ্বিতীয়বার সভা করবেন শুভেন্দু,রাজ্যজুড়ে জনকল্যাণ শিবিরের সূচনা হবে