সঞ্জু-বরুণ-রবির হাত ধরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়ী ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যাট হাতে চার আর ছক্কার ফুলঝুরি ছুটিয়েছিলেন সঞ্জু স্যামসন। আর বল হাতে জ্বলে উঠলেন রবি বিষ্ণোই ও বরুণ চক্রবর্তীরা। এই ত্রয়ীর হাত ধরেই শুক্রবার টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে অনায়াসে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০২ রান তুলেছিল সূর্য যাদবের বাহিনি। জবাবে ১৭. ৫ ওভারে ১৪১ রানেই গুটিয়ে যায় প্রোটিয়ারা। ফলে ৬১ রানে জয় হাসিল করে ব্লু ব্রিগেড।

ডারবানের কিংসমেড স্টেডিয়ামে এদিন টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক আইডেন মার্করাম। শুরু থেকেই মারমুখী মেজাজে ব্যাট করতে থাকেন ভারতের দুই ওপেনার অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। চতুর্থ ওভারে গেরাল্ড কোয়ে‍ৎজের বলে সাজঘরে ফেরেন অভিষেক (৭)। এর পর দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান সঞ্জু ও ভারত অধিনায়ক সূর্য কুমার যাদব। ২৭ বলে ৫০ রান পার করেন সঞ্জু।  প্যাট্রিক ক্রুগারের বলে সাজঘরে ফেরেন সূর্য (২১)। অধিনায়ক ফেরার পরে আরও বিধ্বংসী হয়ে ওঠেন সঞ্জু। প্রোটিয়া বোলারদের নির্দয়ভাবে প্রহার করে ৪৭ বলেই শতরান করেন। উল্টোপ্রান্তে থাকা তিলক ভার্মাও হাত খুলে মারতে থাকেন। এক সমযে মনে হচ্ছিল আড়াইশোর গণ্ডি পেরিয়ে যাবে ভারত। কিন্তু কেশব মহারাজের বলে তিলক (১৮ বলে ৩৩) ফিরতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের মিডল অর্ডার। পর পর সাজঘরে ফেরেন সঞ্জু (১০৭), হার্দিক পাণ্ড্য (২), রিঙ্কু সিং (১১), অক্ষর পটেল (৭), রবি বিষ্ণোই (১)। শেষ পর্যন্ত কোনও ক্রমে ২০০ রানের গণ্ডি পেরোয় টিম ইন্ডিয়া।

জয়ের জন্য ২০৩ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খায় প্রোটিয়ারা। আর্শদীপ সিংয়ের বলে প্রথম ওভারেই নফিরে যান আইডেন মার্করাম (৮)। ত্রিস্তান স্টাবস (১১), রিয়াল রিকেলটন (২১), হাইনরিখ ক্লাসেনরা (২৫) দলের প্রয়োজনে জ্বলে উটতে পারেননি। রবি বিষ্ণোই ও বরুণ চক্রবর্তীর ঘূর্ণিজালে নাকানিচোবানি খান প্রোটিয়া ব্যাটাররা। ডেভিড মিলার (১৮), প্যাট্রিক ক্রুগাররা (১) কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। ফলে ১৪১ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। রবি বিষ্ণোই ২৮ রানে তিনটি এবং বরুণ চক্রবর্তী ২৫ রানে তিনটি উইকেট নিয়েছেন।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর