৪০৮ রানে থামল দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রথম টেস্টের প্রথম ইনিংসে টিম ইন্ডিয়ার চেয়ে ১৬৩ রানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। সৌজন্যে ডিন এলগার ও মার্কো জানসেনের অসাধারণ ব্যাটিং। ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে দুজনে ১১১ রান যোগ করে দলকে শক্ত ভিতের উপরে দাঁড় করান। চোটের কারণে অবশ্য প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা ব্যাট করতে পারেননি। ১৬৩ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে ভারত। কাগিসো রাবাডার বলে শূন্য রানে সাজঘরে ফিরেছেন অধিনায়ক রোহিত শর্মা।

ম্যাচের নিয়ন্ত্রণ হাতে নিতে হলে বৃহস্পতিবার সকালেই বল হাতে জ্বলে উঠতে হতো ভারতীয় বোলারদের। কিন্তু তা হয়নি। প্রসিদ্ধ কৃষ্ণা-মহম্মদ সিরাজ-শার্দূল ঠাকুররা কাজের কাজ করতে পারেননি। উল্টে দ্রুত রান তুলতে শুরু করেন  ডিন এলগার ও মার্কো জানসেন। বড় শট খেলার জন্য প্রসিদ্ধ কৃষ্ণ ও শার্দূল ঠাকুরকে বেছে নিয়েছিলেন  তাঁরা। টিম ইন্ডিয়ার অন্যতম অভিজ্ঞ খেলোয়াড় রবিচন্দ্রন অশ্বিনও ধাক্কা দিতে পারেননি দক্ষিণ আফ্রিকাকে। ফলে বড় রানের ইনিংসের দিকে এগিয়ে যায় প্রোটিয়ারা। চাপ বাড়তে থাকে রোহিতদের উপরে। স্বচ্ছন্দে খেলে নিজের অর্ধ শতরান পূর্ণ করেন মার্কো জানসেন।

শেষ পর্যন্ত শার্দূলের বলে উইকেটরক্ষক কে এল রাহুলের তালুবন্দি হলেন এলগার। তত ক্ষণে অবশ্য দলকে শক্ত ভিতের উপরে দাঁড় করিয়ে গিয়েছেন। ১৮৫ রান করে সাজঘরে ফিরেছেন প্রোটিয়া ওপেনার। আট নম্বরে নামা জেরাল্ড কোয়েৎজি একদিনের ম্যাচের মতো খেলতে থাকেন। যদিও বেশিক্ষণ থিতু হতে পারেননি। অশ্বিনের বলে বড় শট খেলতে গিয়ে সিরাজের হাতে ধরা পড়ে ১৯ রানে ফিরে যান। পরের ওভারেই কাগিসো রাবাডাকে (১) সাজঘরে ফেরান যশপ্রীত বুমরা। মার্কো জানসেনের সঙ্গে জুটি বাঁধেন নান্দ্রে বার্গার। কিন্তু ২০ বল খেলে শূন্য রানে তিনিও ফেরেন। ৪০৫ রানে থেমে যায় দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। ১৪৭ বলে ৮৪ রান করে অপরাজিত থাকেন মার্কো জানসেন। ভারতের পক্ষে সবচেয়ে সফল বোলার যশপ্রীত বুমরা। তিনি ৬৯ রানে ৪ উইকেট নিয়েছেন।

পুজোয় রেস্তরাঁর খাবার খেয়ে পেটের দফারফা? শরীর সুস্থ করতে কী খাবেন, কী এড়াবেন

২৩ অক্টোবর আরশোলাদের বিক্ষোভে সামিল হচ্ছেন নির্মলা সীতারামনের স্বামী

ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল পাকিস্তান, কলকাঠি নেড়েছেন নকভি

দুর্গা প্রতিমা বিসর্জনের সময়ে বিদ্যু‍‍ৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু, ঝলসে গেলেন আরও ১০

দশমীতে বিশ্ববাংলা রেস্তরাঁয় অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকল ও পুলিশ

সূর্যের গোচরে আগামী ১৫ দিন অর্থ লাভের যোগ চার রাশির জাতকদের ভাগ্যে

দুর্গাপুজোর মেলায় ফুচকা খেয়ে অসুস্থ শতাধিক, হাসপাতালে ভর্তি ১০, আশঙ্কাজনক ২

জানসেন-রাবাডার আগুনে বোলিংয়ে ৯৯ রানে খতম অস্ট্রেলিয়ার ইনিংস

৭ দিন জেলে কাটানোর পর মুক্তি পাচ্ছেন আরশোলাদের দুই নেতা সৌরভ-আশুতোষ

শুক্রবারের বদলে এবার থেকে মাদ্রাসায় রবিবার সাপ্তাহিক ছুটি, বড় পদক্ষেপ রাজ্য সরকারের

চোরবাগানে পদপিষ্ট কাণ্ড: অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় রেখে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের

টাইগারের উপর হামলার পর তটস্থ অক্ষয়, বুলেটপ্রুফ কাচ দিয়ে মুড়ে ফেললেন বাড়ি

সিনেমাহলে খাবি খাচ্ছে DESU 7, ডেব্যুু পরিচালক হিসেবে ডাহা ফেল দেব

শিষ্টাচার ভেঙে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা, পদ হারালেন রাজশাহীর বিভাগীয় কমিশনার