কুলদীপ-প্রসিদ্ধের ভেল্কিতে কুপোকা‍ৎ প্রোটিয়ারা, সিরিজ জিততে রাহুলদের চাই ২৭১ রান

Share:

নিজস্ব প্রতিনিধি, বিশাখাপত্তনম: কুইন্টন ডি’ককের ঝোড়ো শতরান সত্বেও সিরিজ নির্ণায়ক ম্যাচে বড় রান সংগ্রহ করতে পারল না দক্ষিণ আফ্রিকা। কুলদীপ যাদব ও প্রসিদ্ধ কৃষ্ণদের আঁটোসাঁটো বোলিংয়ের মুখে ৪৭.৫ ওভারেই ২৭০ রানে গুটিয়ে গেল প্রোটিয়ারা। ভারতের হয়ে কুলদীপ যাদব ৪১ রানে ৪ উইকেট ও প্রসিদ্ধ কৃষ্ণ রানে ৬৬ রানে ৬ উইকেট নিয়েছেন।

টানা ২০ ম্যাচ হারার পরে শনিবার (৬ ডিসেম্বর) বিশাখাপত্তনমে টস জিতে প্রথমে প্রোটিয়াদের ব্যাট করতে পাঠান টিম ইন্ডিয়ার অধিনায়ক লোকেশ রাহুল। ব্যাট করতে নেমে শুরুতেই জোর ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। প্রথম ওভারেই আর্শদীপ সিংহের বলে রাহুলের হাতে ক্যাচ দিয়ে আউট হন রিকেলটন (০)। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে ঠান্ডা মাথায় খেলে সেই ধাক্কা সামলান কুইন্টন ডি’কক ও প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। রানের গতি শ্লথ হলেও ভারতীয় বোলারদের আক্রমণ সামলে দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন দুজনে। রবীন্দ্র জাদেজার বলে ছক্কা হাঁকিয়ে মাত্র ৪৩ বলে অর্ধশতরান করেন ডি’কক। এক সময়ে মনে হচ্ছিল বাভুমাও অনায়াসে অর্ধশতরান পাবেন। কিন্তু তা হয়নি।

জাদেজার বলে চালিয়ে খেলতে গিয়ে কোহলির হাতে ক্যাচ দিয়ে ফেরেন প্রোটিয়া অধিনায়ক। আউটের আগে করে যান ৪৮ রান। আগের ম্যাচে রান পাওয়া ম্যাথু ব্রি‍ৎজকে দারুণ খেলছিলেন। ডি’ককের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু ২৯তম ওভারে বল করতে এসে সব হিসাব নিকেশ পাল্টে দেন প্রসিদ্ধ কৃষ্ণা। প্রোটিয়া শিবিরে জোড়া আঘাত হানেন। দ্বিতীয় বলে ফেরান ব্রি‍ৎজকে (২৪)। আড়াআড়ি খেলতে গিয়ে লেগ বিফোরের ফাঁদে পড়েন ব্রিৎজকে। ওভারের শেষ বলে আইডেন মার্করাম কাট করতে গিয়েছিলেন। ক্যাচ গেল কোহলির হাতে। ১ রানে ফেরেন তিনি। উল্টো প্রান্তে একের পর সতীর্থকে ফিরে যেতে দেখলেও নিজের কর্তব্যে অবিচল ছিলেন ডি’কক। পঞ্চাশের মতো শতরানও ছয় মেরে পূরণ করেন।

তবে শতরানের পরেই প্রসিদ্ধের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন। ৮৯ বলে আটটি চার ও ছয়টি ছক্কার সাহায্যে করে যান ১০৬ রান। ৩৯তম ওভারে বল করতে এসে দক্ষিণ আফ্রিকা শিবিরে জোড়া আঘাত হানেন কুলদীপ যাদব। প্রথম বলে ফেরান ডিওয়াল্ড ব্রেভিসকে (২৯)। তৃতীয় বলে ছক্কা হাঁকাতে গিয়ে জাদেজার হাতে ক্যাচ দিয়ে ফেরেন মার্কো জানসেন (১৭)। পর পর উইকেট হারানোয় স্লগ ওভারে দক্ষিণ আফ্রিকার রানের গতি অনেকটাই কমে যায়। আগের ম্যাচে মারমুখী মেজাজে ব্যাট করে দলকে জেতানো করবিন বশ এদিন তেমন সুবিধা করতে পারেননি। কুলদীপ যাদবের বলে তাঁর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান (৯)। ৪৫তম ওভারে লুঙ্গি এনগিডিকে ফিরিয়ে দেন কুলদীপ (১)। শেষের দিকে কেশব মহারাজ দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যান। তবে ৪৮ ওভারে বার্টম্যানকে ৯৩) ফিরিয়ে প্রোটিয়াদের দৌড় থামান প্রসিদ্ধ কৃষ্ণা। ২০ রানে অপরাজিত থেকে যান কেশব মহারাজ।

কাজ দেওয়ার নামে প্রতারণা, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পলাতক প্রতারক, বিক্ষোভে উত্তাল ঘাটাল

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

‘রাজ্যে আরও ১০২টি নতুন অমৃত ভারত স্টেশন,’ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

‘রাজ্যে আইন-শৃঙ্খলা পুনরুদ্ধার করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার’, আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী

চটজলদি সকালের টিফিনের জন্য সহজ, সুস্বাদু ও পুষ্টিকর রেসিপি দেখে নিন

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

একদিনের ব্যবধানে ফের কত কমল সোনা ও রুপোর দাম ? জেনে নিন

৮১ বছর বয়সে প্রেমিকার ছেলের হাতে খুন হলিউডের জনপ্রিয় অভিনেতা

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

ডিমের একঘেয়েমি পদে ক্লান্ত, ট্রাই করুন ‘ডিমের বেগমতি’

আত্মসমর্পণের জন্য পটনা আদালতে ‘খান স্যার’

হস্টেলের শৌচালয়ে উদ্ধার স্কুল ছাত্রীর দেহ! খুনের অভিযোগ পরিবারের, চাঞ্চল্য কৃষ্ণনগরে