তিলক-অভিষেকের চওড়া ব্যাটে ভর করে আফ্রিকার সিংহদের বধ সূর্যদের

Share:

নিজস্ব প্রতিনিধি: শেষ লগ্নে ব্যাট হাতে ঝড় তুলে ম্যাচের রং বদলে দেওয়ার চেষ্টা করেছিলেন মার্কো জানসেন। কিন্তু আর্শদীপ সিংহের বলে লেগ বিফোর হয়ে সাজঘরে ফিরতেই দক্ষিণ আফ্রিকার জয়ের আশা শেষ হয়ে গেল। টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে প্রোটিয়াদের ১১ রানে হারিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে গেলেন সূর্যকুমার যাদবরা। আর ওই জয়ের পিছনে অবদান রাখল তিলক ভার্মার অপরাজিত দুরন্ত শতরান ও অভিষেক শর্মার বিধ্বংসী ব্যাটিং।

বুধবার সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে টসে জিতে প্রথমে ভারতকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক আইডেন মার্করাম। কিন্তু আগের ম্যাচের মতোই শূন্য রানে সাজঘরে ফিরে দলকে বিপদে ফেলেন সঞ্জু স্যামসন। এর পর দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে দক্ষিণ আফ্রিকার বোলারদের পাল্টা মারের পথে হাঁটেন তিলক ভার্মা ও অভিষেক শর্মা। চার আর ছক্কার ফুলঝুরি ছোটান মাঠজুড়ে। প্রোটিয়ার বোলারদের অতি সাধারণ মানের পর্যায়ে নামিয়ে আনেন।২৫ বলে ৫০ রান করে কেশব মহারাজের বলে সাজঘরে পেরেন অভিষেক। আউট হওয়ার আগে তিলকের সঙ্গে জুটি বেঁধে ১০৭ রান যোগ করে দলকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেন। অভিষেক আউট হওয়ার পরে ফের বিপর্যয়ের মুখে পড়ে ভারতীয় ব্যাটিং অর্ডার। অধিনায়ক সূর্য যাদব (১), হার্দিক পাণ্ড্য (১৮) রিঙ্কু সিং (৮) ব্যাট হাতে ব্যর্থ হন। রমনদীপ সিংহও তেমন কিছু করতে পারেননি (১৫)। দলের বিপদের দিনে ব্যাট হাতে একা কুম্ভ হয়ে লড়াই করেন তিলক। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের (৫৬ বলে অপরাজিত ১০৭ রান) দৌলতেই ২০০ রানের গণ্ডি পেরিয়ে যায় ভারত। তিলকের অসাধারণ ইনিংস সাজানো ছিল আটটি চার ও সাতটি বিশাল ছক্কায়। নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ২১৯ রান সংগ্রহ করে টিম ইন্ডিয়া।

জয়ের জন্য ২২০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে চাপের মুখে নিয়মিত উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। স্কোর বোর্ডে ৮৪ রান যোগ হতে না হতেই সাজঘরে ফেরেন চার ব্যাটার। দলের প্রয়োজনে ব্যাট হাতে লড়াই করতে পারেননি রায়ান রিকেলটন (২০), রেজা হেন্ড্রিক্স (২১), ত্রিস্তান স্টাবস (১২) ও প্রোটিয়া অধিনায়ক আইডেন মার্করাম (১২)। ডেভিড মিলারও (১৮) নিরাশ করেন। হাইনরিখ ক্লাসেন (৪১) খানিকটা মরিয়া হয়ে খেলার চেষ্টা করেছিলেন। সবাই যখন ধরে নিয়েছিলেন, দক্ষিণ আফ্রিকা লজ্জার হারের মুখে পড়বে তখনই দানব হয়ে আবির্ভুত হন মার্কো জানসেন। ১৫ বলে চারটি চার ও ৫টি ছয়ের সাহায্যে অর্ধশতরান করে খেলাকে নাটকীয় জায়গায় পৌঁছে দিয়েছিলেন। শেষ ওভারে জয়ের জন্য ২৫ রানের দরকার ছিল প্রোটিয়াদের। প্রথম বলে সিঙ্গল নিয়ে মার্কো জানসেনকে শট খেলার সুযোগ করে দেন গেরাল্ড কোয়ে‍ৎজে। আর্শদীপের দ্বিতীয় বলে ছক্কা হাঁকিয়ে খেলা জমিয়ে দেন তিনি। কিন্তু তৃতীয় বলে লেগ বিফোর হয়ে সাজঘরে ফেরেন জানসেন (১৬ বলে ৫৪)। সঙ্গে সঙ্গে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়। শেষ পর্যন্ত সাত উইকেট হারিয়ে ২০৮ রানে পৌঁছয় দক্ষিণ আফ্রিকা। ১১ রানে হেরে যান মার্করামরা।

‘অন্নপূর্ণা যোজনা সকলের জন্য নয়,’ কারা পাবেন? জানালেন দিলীপ

ছুটির দুপুরে মেনুতে আনুন নতুন চমক, সহজ উপকরণে বানিয়ে নিন ‘মাটন যেমন তেমন’

বাবাকে শেষ বিদায় জানাতে স্ত্রী-সন্তানদের নিয়ে তড়িঘড়ি শৈশবের শহরে ফিরলেন মেসি

আরজিকর ঘটনার ২ বছর, নির্যাতিতার স্মরণে ২ মিনিট নীরবতা পালন সব সরকারি হাসপাতালে

২০১৬ থেকে তরুণী অভিনেত্রীকে লাগাতার ধর্ষণ, গ্রেফতার পরিচালক শাকিল নুরানি

রবিতে আগ্নেয়াস্ত্র সহ দুই কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ

থানা চত্বর থেকে গায়েব ১৮ চাকার লরি, ওসির মন্তব্য শুনে চমকে যাবেন

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

গোটা শরীরে ছড়িয়ে পড়ছে ক্যান্সার, সঙ্কটজনক জো বাইডেন

রবিবারের ছুটি কি ভেস্তে দেবে বৃষ্টি? কলকাতা-সহ বাংলায় আজ কেমন থাকবে আবহাওয়া

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

STF-এর অভিযানে বিরাট সাফল্য, ECL-এর পরিত্যক্ত আবাসনে হদিশ বিশাল অস্ত্রভাণ্ডারের

শনিবার ১০ ঘন্টা জেরার পর রবিতেও ভবানী ভবনে হাজির সুমিত

কর্মক্ষেত্রে মানসিক হয়রানির অভিযোগ সুপারভাইজারের বিরুদ্ধে, চিঠি লিখে আত্মঘাতী মহিলা