বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জিতলেন সূর্যরা

Share:

নিজস্ব প্রতিনিধি,ক্যান্ডি: টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসাবে প্রথম সিরিজেই জয় পেলেন সূর্যকুমার যাদব। রবিবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শ্রীলঙ্কাকে তাদের ঘরের মাঠে্ ডাকওয়ার্থ-লুইস নিয়মে সাত উইকেটে হারিয়ে দ্বিতীয় ম্যাচে জয় হাসিল করল টিম ইন্ডিয়া। সেই সঙ্গে এক ম্যাচ বাকি থাকতেই জিতে নিল টি টোয়েন্টি সিরিজ। আর এই জয়ের ফলে সিরিজের শেষ ম্যাচ কার্যত নিয়মরক্ষার হয়ে দাঁড়াল।

ক্যান্ডিতে এদিন টসে হেরে ব্যাট করতে নেমে রবি বিষ্ণোই-অক্ষর পটেলদের বিষাক্ত ঘূর্ণিতে বড় রানের ইনিংস গড়তে পারেননি চারিথ আসলঙ্কারা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলেছিলেন। সিরিজ জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ১৬৬ রানের। কিন্তু ভারতের ইনিংসের শুরুতেই ঝাঁপিয়ে বৃষ্টি আসে। ফলে মাত্র তিন বল গড়ানোর পরেই খেলা বন্ধ করে দেন আম্পায়াররা। বৃষ্টির হাত থেকে বাঁচাতে পিচও কভার দিয়ে ঢেকে দেওয়া হয়। বৃষ্টি থামার পরে ফের খেলা শুরু হলে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি অনুযায়ী জয়ের জন্য ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় আট ওভারে ৭৮ রানের।

ফের খেলা শুরু দ্বিতীয় ওভারের প্রথম বলেই শূন্য রানে সাজঘরে ফেরেন শুভমন গিলের পরিবর্তে খেলতে নামা সঞ্জু স্যামসন। মাহেশ তিকশানার বলে ক্লিন বোল্ড হয়ে যান তিনি। এর পরে দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে রীতিমতো তাণ্ডব চালান যশস্বী জয়সোয়াল ও সূর্যকুমার যাদব। দুজনে মাত্র ১৯ বলে ৩৯ রান যোগ করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের অনুকুলে নিয়ে আসেন। পঞ্চম ওভারে মাথিশা পাথিরানার বলে আউট হয়ে যান সূর্য। সাজঘরে ফেরার আগে চারটি চার ও একটি ছক্কার সাহায্যে ১২ বলে ২৬ রান করেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। পরের ওভারে যশস্বীকে ফেরান ওয়ানিন্দু হাসারঙ্গা। ১৫ বলে তিনটি চার ও দুটি বিশাল ছক্কার সাহায্যে ৩০ রান করেন ভারতের তরুণ ব্যাটার। এর পরে চতুর্থ উইকেটে জুটি বেঁধে দলকে জয়ের লক্ষ্য পৌঁছে দেন হার্দিক পাণ্ড্য ও ঋষভ পন্থ। ৯ বলে ২২ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন হার্দিক। আর ঋষভ করেন দুই রান।  

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান? এই ৫টি অভ্যাস ত্যাগ করুন এখনই

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়