ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দিনের শেষে চালকের আসনে ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে প্রথম দিনের শেষে চালকের আসনে টিম ইন্ডিয়া। যশস্বী জয়সোয়াল ও লোকেশ রাহুলের দুরন্ত ব্যাটিংয়ের দৌলতে প্রথম দিনের শেষে ভারতের রান দুই উইকেট হারিয়ে ১২১। ক্রিজে অপরাজিত রয়েছেন রাহুল (৫৩) ও অধিনায়ক শুভমন গিল (১৮)। এর আগে যশপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজের দুরন্ত বোলিংয়ের মুখে ১৬২ রানেই গুটিয়ে গিয়েছিল ক্যারিবীয়দের প্রথম ইনিংস। অর্থা‍ৎ ভারত প্রথম ইনিংসে পিছিয়ে ৪১ রানে। হাতে রয়েছে আট উইকেট।

বৃহস্পতিবার (২ অক্টোবর) আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রোস্টন চেজ কিন্তু তাঁর সেই সিদ্ধান্ত কার্যত ব্যুমেরাং হয়ে যায়। শুরু থেকেই আগুন ঝড়াতে থাকেন ভারতের দুই পেসার যশপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ। প্রথম সেশনে একাই তিন উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ। লাঞ্চের পরে বাকি ৩ উইকেট নেন যশপ্রীত বুমরাহ। একেবারে দায়িত্ব নিয়ে ক্যারিবিয়ানদের ইনিংসে ধস নামালেন দুই ভারতীয় পেসার। মাত্র ১৬২ রানে অলআউট হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। প্রায় দেড় বছর পরে টেস্ট টিমে ফিরে দুই উইকেট নিয়েছেন কুলদীপ যাদব। ম্যাচের শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। দুই ওপেনার তাগেনারায়ণ চন্দ্রপল ও জন ক্যাম্পবেলকে আউট করে তাদের ড্রেসিং রুমে ফেরৎ পাঠান সিরাজ ও বুমরাহ। দশম ওভারে ক্লিন বোল্ড করেন ব্র্যান্ডন কিংকে। ১২তম ওভারে রাহুলের হাতে ক্যাচ নিয়ে আউট করেন আলিক আথানাজ কে। লাঞ্চের আগে কুলদীপের বলে আউট হন শাই হোপকে (২৬)। কিছুটা লড়াই করেন ক্যাপ্টেন রোস্টন চেস। কিন্তু তিনিও ২৪ রানে আউট হয়ে যান। তাকে আউট করেন সিরাজ। সাতে নেমে কিছুটা চেষ্টা করেন অলরাউন্ডার জাস্টিন গ্রিভস। কিন্তু বুমরাহের নিখুঁত বোলিংয়ে বোল্ড আউট হয়ে যান তিনি। ৪৮ বলে ৩২ রান করে ড্রেসিংরুমে ফিরে যেতে হয় তাঁকে। এটাই সর্বোচ্চ রান ক্যারিবিয়ান ব্যাটারদের মধ্যে। তিনি যখন আউট হন তখন ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল ৮ উইকেটে ১৫০। বাকি ১২ রানের মধ্যে ২ উইকেট তুলে ক্যারিবিয়ানদের ইনিংসে ইতি টানেন ভারতীয় স্পিনাররা। ৪৪.১ ওভারে ১৬২ রানে ম্যাচ শেষ করে ওয়েস্ট ইন্ডিজ। তিন উইকেট নেওয়ার পর বুমরাহ ঘরের মাটিতে দ্রুততম ৫০ টেস্ট উইকেট নেওয়া ভারতীয় পেসার হয়ে উঠেছেন। এটি ভারতের অধিনায়ক হিসেবে শুভমন গিলের দ্বিতীয় টেস্ট সিরিজ এবং ঘরের মাটিতে প্রথম।

ব্যাট করতে নেমে দেখেশুনেই খেলতে থাকেন ভারতের দুই ওপেনার যশস্বী জয়সোয়াল ও লোকেশ রাহুল। ক্যারিবীয় বোলারদের শাসন করতে থাকেন দুজনে। ক্যারিবীয় বোলাররা কিছুতেই সুবিধা করতে পারছিলেন না। শেষ পর্যন্ত ভাল খেলতে থাকা যশস্বীকে ফিরিয়ে ভারতের ওপেনিং জুটি ভাঙেন জেডেন সেলেস। ৫৪ বলে ৩৬ রান করে ফেরেন যশস্বী। তিন নম্বরে নেমে অবশ্য সুবিধা করতে পারেননি সাই সুদর্শন। ক্যারিবীয় অধিনায়ক রোস্টন চেজের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে যান তিনি। আউট হওয়ার আগে করেন মাত্র সাত রান। এর পর তৃতীয় উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান লোকেশ রাহুল ও অধিনায়ক শুভমন গিল। অযথা তাড়াহুড়ো করেননি দুজনে। ১০১ বলে অর্ধশতরান করেন রাহুল। শেষের লগ্নে যাতে কোনও উইকেট না খোয়াতে হয় সে দিকেও বিশেষ নজর ছিল শুভমন গিলের।

নদীর চর দখল করে বেআইনি রিসর্ট! সরব বিজেপি

জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, কাশ্মীর নিয়ে ‘মিথ্যা প্রচার’ বন্ধের বার্তা

অস্বস্তিকর গরমের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস! ভিজবে কোন কোন জেলা?

জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?

শেষ চালেই বাজিমাত! নরওয়ে দাবায় খেতাব জিতলেন ২০ বছরের প্রজ্ঞানন্দ

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আজ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা আমেরিকার, বাড়ছে উত্তেজনা

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

মাইগ্রেনের সঙ্গে লুকিয়ে আছে বিপাকীয় সমস্যা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

সুতির শাড়ি থেকে গামছা, তাপপ্রবাহে স্বস্তির ভরসা হোক ভারতীয় পোশাক

স্বাদে ও গন্ধে অনন্য, বিশ্বের সবচেয়ে মিষ্টি আম কোনটি জানেন?