বাংলাদেশকে হারিয়ে ফাইনালে মান্ধানারা, এশিয়াডে নিশ্চিত পদক

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশকে উড়িয়ে দিয়ে এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে ফাইনালে পৌঁছল ভারত। সেই সঙ্গে রুপো জয় নিশ্চিত করলেন স্মৃতি মান্ধানা-শেফালি ভার্মারা। রবিবার প্রথমে ব্যাট করতে নেমে ৫১ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। জবাবে দুই উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত।  

এদিন প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের বিষাক্ত বোলিংয়ে বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ। শূন্য রানেই সাজঘরে ফেরেন দু-ই ওপেনার সাথী রানি ও শামীম সুলতানা। ১ রানে দুই উইকেট হারিয়ে শুরুতে যে ধাক্কা খেয়েছিলেন নিগাররা, তা সামাল দিতে পারেননি কেউ। পূজা বস্ত্রকর, তিতাস সাধু, আমনজ্যো‍ৎ কৌরদের বোলিংয়ের মুখে খাবি খেতে থাকেন বাংলাদেশের ক্রিকেটাররা। বাংলাদেশের পাঁচ ব্যাটার আউট হয়েছেন শূন্য রানে।  সর্বোচ্চ রান করেছেন অধিনায়ক নিগার সুলতানা। মাত্র ১২ রান। শেষ পর্যন্ত ১৭.৫ ওভারে ৫১ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। পূজা বস্ত্রকর ১৭ রানে চার উইকেট নেন। ১টি করে উইকেট পেয়েছেন তিতাস সাধু, আমনজ্যোৎ কৌর, রাজেশ্বরী গায়কোয়াড় এবং দেবীকা বৈদ্য।

মাত্র ৫২ রান তাড়া করতে নেমে খুব একটা ভাল সূচনা হয়নি ভারতেরও। অধিনায়ক স্মৃতি মান্ধানা দ্রুত ফিরে যান। তাঁর অবদান মাত্র ৭। আগের ম্যাচে অধ শতরান করা শেফালি ভার্মা এদিন করেছেন ১৭। শেষ পর্যন্ত জেমাইমা রডরিগজ ও কনিকা আহুজা ৮.২ ওভারে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। জেমাইমা ২০ রানে অপরাজিত থাকেন। ফাইনালে ওঠার ফলে পদক জয় নিশ্চিত হল ভারতীয় মহিলা ক্রিকেট দলের।

মুখ্যমন্ত্রী শুভেন্দু সহ বিজেপি নেতা-নেত্রীদের নামে অশালীন ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার নিউটাউনের যুবক

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ