এই মুহূর্তে

ফের বিশ্ব ক্রিকেটে চ্যাম্পিয়ন, নেপালকে হারিয়ে ইতিহাস দৃষ্টিহীন ভারতীয় মহিলাদের

নিজস্ব প্রতিনিধি : কয়েকদিন আগেই ভারতীয় মহিলা ক্রিকেটে বিশ্বকাপ জয় করার ইতিহাস তৈরি হয়েছে। এবার আরও একটি নতুন ইতিহাস তৈরি করল ভারতের আরো এক মহিলা ক্রিকেট টিম। এবার দৃষ্টিহীন মহিলা ক্রিকেটে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেন তাঁরা। নেপালকে হারিয়ে শ্রীলঙ্কার মাটিতে এই ইতিহাস গড়েছেন ভারতের দৃষ্টিহীন কন্যারা।

প্রথম থেকেই নিজেদের দাপট বজায় রেখেছিল ভারতীয় মেয়েরা। ফাইনালে এসেও সেই দাপট বজায় রেখেছেন তাঁরা। ফাইনালে নেপালকে ৭ উইকেটে হারিয়ে জয় তুলে নিয়েছেন। জানা গিয়েছে, একটি ম্যাচেও হারেনি তাঁরা ফাইনাল ম্যাচে গিয়েও নিজেদের ধারাবাহিকতা বজায় রেখেছেন। সূত্রের খবর, যেখানে ভারতের মেনস টিম একের পর এক ম্যাচে টস হারছে, সেখানে দৃষ্টিহীন মহিলারা টসে জিতে নেপালকে ব্যাট করতে পাঠায়। ২০ ওভারে ৫ উইকেটে ১১৪ রান তোলে নেপাল। নেপালের সারিতা ঘিমিরে সব থেকে বেশি রান করেছেন বলে জানা গিয়েছে। তাঁর সংগ্রহ ৩৫। এর থেকে বেশি কেউ রান করতে পারেনি। তাই ১১৪ রানের মধ্যে নেপালকে বেধে ফেলেছিল ভারত। নেপালের বিরুদ্ধে বল করে যমুনা রানি ও অনু কুমারী একটি করে উইকেট নিয়েছেন। এরপরেই খেলতে নামে ভারত।

প্রথম থেকেই আগ্রাসী মনোভাব নিয়ে খেলচে শুরু করে ভারতীয় মেয়েরা। ১২.১ ওভারেই নিজেদের জয় নিশ্চিত করে ফেলে তাঁরা। এই ম্যাচে ফুলা সারেন ২৭ বল খেলে অর্জন করেছেন ৪৪। ২৭ বলে ৪২ রান করেন করুণা কে। এরপরেই ২৭ রান করেন বাসন্তী হাঁসদা।  ১১৪ রান তাড়া করতে গিয়ে মাত্র ৩ উইকেট হারিয়ে নিজেদের লক্ষ্যে পৌঁছে গিয়েছেন তাঁরা। ভারতীয় বোলারদের সামনে সেইভাবে খেলতেই পারেননি নেপালের ব্যাটাররা। প্রথম সেমিফাইনালে ভারত অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ফাইনালে ওঠে। শনিবার দ্বিতীয় সেমিফাইনালে নেপাল পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ওঠে। ফাইনালে নিজেদের জায়গা বজায় রাখে। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হলেও মূল পর্বে মাত্র একটি ম্য়াচেই জয় পেয়েছিল তাঁরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ব্রুকের বিধ্বংসী শতরান, বিশ্বকাপে পাকিস্তানের ‘মৃত্যুঘন্টা’ বাজিয়ে দিল ইংল্যান্ড

ক্যান্সার আক্রান্ত বাবার শারীরিক অবস্থা সঙ্কটজনক, শিবির ছাড়লেন রিঙ্কু সিংহ

ফারহানের চওড়া ব্যাটে ভর করে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৬৪ রান তুলল পাকিস্তান

বাড়িতে ডেকে তরুণীকে ধর্ষণ, মুখ খুললেন নোরা ফতেহির ‘প্রেমিক’ আশরাফ হাকিমি

কোচ-অধিনায়ক বদলেও সফল হয়নি , LSG- র ভাগ্য বদলাতে গোয়েঙ্কার নতুন কৌশল

প্রকাশ্যে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি, ভারত-পাকিস্তান একই গ্রুপে, প্রথম ম্যাচ কবে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ