‘কাউকে ভয় পাই না’, পাক ম্যাচের আগে হুঙ্কার রোহিতের

রবিবারের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশে কারা থাকছেন তা অবশ্য খোলসা করতে চাননি ভারত অধিনায়ক।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মাঝে আর মাত্র ২৪ ঘন্টা। তার পরেই দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে (Dubai International Stadium) চির শত্রু পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে মাঠে নামছে ভারত। ওই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে উঠেছে। আর ম্যাচের আগেই শত্রু শিবিরের উদ্দেশে হুঙ্কার ছুড়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। শনিবার সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘আমরা কাউকে ভয় পাই না। সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েই মাঠে নামব।’ রবিবারের ম্যাচে প্রথম একাদশে কাদের ঠাঁই হচ্ছে তা নিয়ে খোলসা করেননি ভারত অধিনায়ক।

বিশ্বকাপে পাকিস্তানের কাছে হারের বদলা নেওয়ার মোক্ষম সুযোগ এসেছে বিরাট কোহলিদের কাছে। প্রতিযোগিতার আগেই চোট আঘাতে জর্জরিত পাক দল। ইতিমধ্যেই চোটের কারণে দল থেকে ছিটকে গিয়েছেন শাহিন আফ্রিদি (Shahin Afridi), মোহাম্মদ ওয়াসিমরা (Mohammed Wasim Jr.)। ফলে বাবর আজমদের (Babar Azam) শক্তি অনেকটাই দুর্বল হয়েছে। তবে টি টোয়েন্টি ফরম্যাটে যে কোনও সময়ে ম্যাচ ঘুরতে পারে বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। পাকিস্তানকে ভারত কতটা সমীহ করছে জানতে চাওয়া হলে রোহিত বলেন, ‘অতীতে কী হয়েছে, তা মনে রাখতে চাই না। এশিয়া কাপ নতুন একটা প্রতিযোগিতা। আমরা নতুন ভাবেই সব কিছু শুরু করতে চাই। পাকিস্তান আর আমরা একই গ্রুপে পড়েছি। ফলে বিষয়টি ওইভাবেই দেখতে চাই।’

রবিবারের ম্যাচে পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে প্রথম একাদশে কারা থাকছেন তা অবশ্য খোলসা করতে চাননি রোহিত (Rohit Sharma)। এ প্রসঙ্গে ভারত অধিনায়ক বলেন, ‘ম্যাচের দিন পিচ দেখেই প্রথম একাদশ ঠিক করা হবে। আমরা বেশ কয়েকটি নতুন পরিকল্পনা নিয়েছি। তা সফলও হতে পারে। আনার মুখ থুবড়েও পড়তে পারে। কিন্তু তাতে আমরা ভয় পাচ্ছি না।’

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রায় লেনদেন, পহেলগাঁও হামলার তীব্র নিন্দা, ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ