আট উইকেটে জাপানকে হারিয়ে এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছলেন হরমনপ্রীতরা

Share:

নিজস্ব প্রতিনিধি: শুরু হয়ে গিয়েছে এশিয়ান গেমস ২০২৬। আজ শুক্রবার ফাইনালের ম্যাচে জাপানকে অনায়াসে ৮ উইকেটে হারিয়ে শেষ চারে জায়গা করে নিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। শুক্রবার কোয়ার্টার ফাইনালে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে ভারতীয় দল। জাপানকে মাত্র ৫৭ রানে গুটিয়ে দেওয়ার পর ব্যাট হাতে মাত্র পাঁচ ওভারেই জয় নিশ্চিত করে ভারতের মেয়েরা।

টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক। সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে শুরু থেকেই জাপানের ব্যাটিংয়ের উপর চাপ তৈরি করেন ভারতীয় বোলাররা। নির্ধারিত ২০ ওভারও খেলতে পারেনি জাপান। ১৯.৫ ওভারে মাত্র ৫৭ রানেই শেষ হয়ে যায় তাদের ইনিংস। জাপানের হয়ে সর্বোচ্চ রান করেন আয়াকা কাতো-স্ট্যাফোর্ড। ৪৭ বল খেলে ২৫ রান করেন তিনি। তবে তাঁকে সঙ্গ দেওয়ার মতো আর কোনও ব্যাটার বড় ইনিংস খেলতে পারেননি। নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত কম রানের লক্ষ্যেই থেমে যায় জাপান।

আরও পড়ুন: স্টেশনে স্যুটকেস খুলতেই বেরোল রেলের একের পর এক চাদর, ধরা পড়ে যা বললেন দম্পতি…

ভারতের বোলিংয়ে সেরা বোলার ছিলেন শ্রী চরণি। চার উইকেট তুলে নিয়ে জাপানের ব্যাটিং লাইনআপে বড় ধস নামান তিনি। শেফালি ভার্মা পান দু’টি উইকেট। শ্রেয়াঙ্কা পাতিল এবং দীপ্তি শর্মার ঝুলিতেও যায় একটি করে উইকেট। জবাবে ৫৮ রানের সামান্য লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য শুরুতে দুই উইকেট হারায় ভারত। গুনালান কমলিনী কোনও রান না করেই ফেরেন। ভারতী ফুলমালিও ছয় রানে আউট হন। কিন্তু এরপর আর ম্যাচে ফেরার সুযোগ দেয়নি ভারত। ব্যাট হাতে ঝড় তোলেন শেফালি ভার্মা। মাত্র ১৫ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন তিনি। তাঁর ইনিংসে ছিল চারটি বাউন্ডারি। অন্য প্রান্তে রিচা ঘোষ ছয় বলে অপরাজিত ১২ রান করে দলকে জয়ের আরও কাছে পৌঁছে দেন। শেষ পর্যন্ত জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ১ রান। সেই রানও এসেছে শেফালির ব্যাট থেকেই। শিমকো কাটোর বলে লং-অনের উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে মাত্র পাঁচ ওভারেই ম্যাচ শেষ করে দেন তিনি। অর্থাৎ হাতে তখনও বাকি ছিল ৯০ বল। এই জয়ের ফলে এশিয়ান গেমসের মহিলা ক্রিকেটের শেষ চারে পৌঁছে গেল ভারত। সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ। অন্য আরেকটি সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। দুটি সেমিফাইনালই রবিবার হওয়ার কথা।

দুপুরের মেনুতে স্বাদবদল চান? বানিয়ে ফেলুন ক্রিমি-স্পাইসি মাশরুম দো পেঁয়াজা

ফিলিপিন্সে স্কুলে বন্দুকবাজের তাণ্ডব, গুলিতে নিহত ১, আহত ৪

ঘরের মেঝেয় পড়ে রয়েছে বিধবা মহিলার গলাকাটা রক্তাক্ত দেহ, বিশ্বকর্মা পুজোয় চাঞ্চল্য কাটোয়ায়

মিষ্টি ভুলে এবার চেখে দেখুন বিহারের ঝালঝাল ডাল পিঠে, রইল সহজ রেসিপি

বিশ্বকর্মা পুজোতেও পিছু ছাড়ল না বৃষ্টি, কলকাতা-সহ পাঁচ জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস

স্টেশনে স্যুটকেস খুলতেই বেরোল রেলের একের পর এক চাদর, ধরা পড়ে যা বললেন দম্পতি…

মাস্টারস্ট্রোক মমতার, দলের সঙ্গে নিজের নাম যুক্ত করতে চিঠি কমিশনকে

শান্তিপুর-শিয়ালদহ লোকালে বিশ্বকর্মা পুজোর অভিনব আয়োজন নিত্যযাত্রীদের

আট উইকেটে জাপানকে হারিয়ে এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছলেন হরমনপ্রীতরা

রাস্তায় ইচ্ছাকৃতভাবে যানজট রয়েছে? অভিযোগ জানান, টোল ফ্রি নম্বর দিলেন মুখ্যমন্ত্রী

‘তৃণমূল মৃত ও নির্মূল, প্রতীক এল কি গেল, যায় আসে না,’ কটাক্ষ শমীকের

সৌদি-হুতিদের পাল্টাপাল্টি হামলায় নিহত ৫, মৃতদের মধ্যে ৩ জনই শিশু

প্রতীক হারিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা! তোড়জোড় কালীঘাট শিবিরে

৩ অক্টোবরের আগে রাস্তায় কোনও পুজোর বিজ্ঞাপন নয়, নয়া নিয়ম কলকাতা পুরসভার