স্টেশনে স্যুটকেস খুলতেই বেরোল রেলের একের পর এক চাদর, ধরা পড়ে যা বললেন দম্পতি…

Share:

নিজস্ব প্রতিনিধি: ট্রেন থেকে তড়িঘড়ি নেমে স্যুটকেস নিয়ে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলেন এক দম্পতি। সবকিছুই স্বাভাবিক ছিল। কিন্তু আচমকা স্যুটকেস খুলতেই কার্যত চক্ষু চড়কগাছ উপস্থিত সকলের। স্যুটকেসের ভিতরে থরে থরে সাজানো রেলের বিছানার চাদর। চাদরগুলি কীভাবে তাঁদের স্যুটকেসে এল, সেই প্রশ্ন উঠতেই শুরু হল তুমুল বচসা। তার দাবি, যাত্রার সময় টিসি তাঁদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়েছিলেন। আর সেই কারণেই নাকি রেলের চাদরগুলি সঙ্গে নিয়েছিলেন তাঁরা। পুরো ঘটনাটি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওতে দেখা যাচ্ছে, রেল স্টেশনের প্ল্যাটফর্মে এক ব্যক্তির সামনে নিজের স্যুটকেস খুলছেন এক যুবক। ব্যাগ খুলতেই নজরে আসে বেশ কয়েকটি বিছানার চাদর। চাদরগুলি রেলের ব্যবহৃত সামগ্রীর মতো দেখতে এবং বেশ কয়েকটি তখনও প্যাকেটে মোড়ানো ছিল। এরপর ওই দম্পতিকে চাদরগুলি নিয়ে প্রশ্ন করা হয়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। মহিলার বক্তব্য, ট্রেনে তাঁদের কাছ থেকে নির্ধারিত টাকার চেয়ে বেশি টাকা নেওয়া হয়েছিল। কে সেই টাকা নিয়েছিলেন, জানতে চাওয়া হলে তিনি সরাসরি বলেন, ‘টিসি নিয়েছেন।’ তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট হননি ওই ব্যক্তি। তাঁর পাল্টা প্রশ্ন ছিল, অতিরিক্ত টাকা নেওয়া হয়ে থাকলেও তার সঙ্গে রেলের চাদর নিয়ে যাওয়ার সম্পর্ক কী? তখন মহিলা জানান, তাঁরা চাদরগুলি নিয়ে যাচ্ছেন না, বরং ফেরত দিচ্ছেন। তাঁর কথায়, ‘আমরা তো আপনাকে ফেরত দিচ্ছি।’

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় বেড়াতে গিয়ে মর্মান্তিক পরিণতি! পোর্শের ধাক্কায় প্রাণ গেল শাশুড়ি-বৌমার

ভিডিওতে দেখা যায়, এরপর ওই যুবক স্যুটকেস থেকে একে একে চাদরগুলি বের করে দিচ্ছেন। ঘটনার মাঝেই তাঁকে হাসতেও দেখা যায়। পরে ভিডিওটি করা ব্যক্তিকে রেকর্ডিং বন্ধ করতে বলতেও শোনা যায় তাঁকে। শেষে ওই দম্পতিকে ভবিষ্যতে এমন কাজ না করার জন্য সতর্ক করেন জিজ্ঞাসাবাদকারী। ঘটনার ভিডিওটি এক্স-এ ছড়িয়ে পড়তেই শুরু হয় তুমুল আলোচনা। নেটিজেনদের একাংশ ক্ষোভ প্রকাশ করেছেন। একজন লিখেছেন, ধরা পড়ার পরও অভিযুক্ত ব্যক্তি তাঁকেই ধমক দিচ্ছেন, যিনি তাঁদের বিষয়টি নিয়ে প্রশ্ন করেছেন। আরেকজনের মন্তব্য, এমন ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। কেউ আবার প্রশ্ন তুলেছেন, কোনও ভুল করার পরেও কীভাবে এতটা স্বাভাবিক থাকা সম্ভব!

দুপুরের মেনুতে স্বাদবদল চান? বানিয়ে ফেলুন ক্রিমি-স্পাইসি মাশরুম দো পেঁয়াজা

ফিলিপিন্সে স্কুলে বন্দুকবাজের তাণ্ডব, গুলিতে নিহত ১, আহত ৪

ঘরের মেঝেয় পড়ে রয়েছে বিধবা মহিলার গলাকাটা রক্তাক্ত দেহ, বিশ্বকর্মা পুজোয় চাঞ্চল্য কাটোয়ায়

মিষ্টি ভুলে এবার চেখে দেখুন বিহারের ঝালঝাল ডাল পিঠে, রইল সহজ রেসিপি

বিশ্বকর্মা পুজোতেও পিছু ছাড়ল না বৃষ্টি, কলকাতা-সহ পাঁচ জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস

মাস্টারস্ট্রোক মমতার, দলের সঙ্গে নিজের নাম যুক্ত করতে চিঠি কমিশনকে

শান্তিপুর-শিয়ালদহ লোকালে বিশ্বকর্মা পুজোর অভিনব আয়োজন নিত্যযাত্রীদের

আট উইকেটে জাপানকে হারিয়ে এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছলেন হরমনপ্রীতরা

রাস্তায় ইচ্ছাকৃতভাবে যানজট রয়েছে? অভিযোগ জানান, টোল ফ্রি নম্বর দিলেন মুখ্যমন্ত্রী

‘তৃণমূল মৃত ও নির্মূল, প্রতীক এল কি গেল, যায় আসে না,’ কটাক্ষ শমীকের

চিনা মাঞ্জার দাপট রুখতে এবার ড্রোন! বিশ্বকর্মা পুজোয় আকাশপথে পুলিশের কড়া নজর

সৌদি-হুতিদের পাল্টাপাল্টি হামলায় নিহত ৫, মৃতদের মধ্যে ৩ জনই শিশু

প্রতীক হারিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা! তোড়জোড় কালীঘাট শিবিরে

৩ অক্টোবরের আগে রাস্তায় কোনও পুজোর বিজ্ঞাপন নয়, নয়া নিয়ম কলকাতা পুরসভার