চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

২১৪ রানে নিউজিল্যান্ডকে হারাল ভারতীয় যুবরা

নিজস্ব প্রতিনিধি : যুবদের বিশ্বকাপে সেমিফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে গেল ভারত। নিউজিল্যান্ডকে ২১৪ রানে হারাল ভারত। মঙ্গলবার ২৯৬ রান তাড়া করতে নেমে ৮১ রানেই আউট হয়ে যায় নিউজিল্যান্ড।

এদিন ২৯৬ রান তাড়া করতে নেমে প্রথম থেকেই ব্যাটিং বিপর্যয়ের মধ্যে পড়তে হয় নিউজিল্যান্ডকে। ২২ রানের মধ্যেই নিউজিল্যান্ডের চার উইকেট পড়ে যায়। এদিন ভারতীয় বোলারদের সামনে নিউজিল্যান্ডের কোনও ব্যাটসম্যানই দাঁড়াতে পারেনি। নিউজিল্যান্ডের কোনও ব্যাটসম্যানই ২০-এর ওপর রান করতে পারেনি। এদিন সৌম্য পাণ্ডে ও রাজ লিম্বানি দুর্ধর্ষ বোলিং করেন। সৌম্য ও রাজের বোলিংয়ের সুবাদেই ধারাবাহিক উইকেট পতন হতে শুরু করে কিউয়িদের। সৌম্য নেয় চার উইকেট ও রাজ লিম্বানি নেয় দুই উইকেট। এদিন ব্যাটিংয়ের যেমন সফল হন মুশির খান, তেমনি বোলিংয়েরও দক্ষতার পরিচয় দেন। এদিন দুটি উইকেট তুলে নেন মুশির। ভারতের বোলিংয়ের লাগাতার আক্রমণে তাসের ঘরের মতো ভেঙে পড়ে কিউয়িদের ইনিংস। জ্যাক কামিন্স ১৬ রান, অ্যালেক্স থমসন ১২ রান ও জেমস নেলসন মাত্র ১০ রান করেন।

এদিকে এদিন টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করতে করতে নেমে উইকেট হারায় ভারতীয় যুবরা। প্রথমে অশ্বিন কুলকার্নির হারায় ভারত। এরপর আদর্শ সিংকে সঙ্গে নিয়ে পার্টনারশিপ গড়ে তোলেন মুশির খান। ১০৫ রানে দ্বিতীয় উইকেটের পতন হয়। মুশির খান করেন ১৩১ রান। মুশিরের সঙ্গে যোগ্য সঙ্গত করেন আদর্শ। আদর্শ করেন ৫২ রান। মুশির খান যথন আউট হন তখন ভারতের স্কোর ২৭৫ রান। ততক্ষণে ভারতের ছয় উইকেটের পতন হয়। এরপর ২৯৫ রানে ভারতের ইনিংস শেষ হয়।

 

 

 

Published by:

Share Link:

More Releted News:

‘প্রয়োজনে IPL ছাড়তে পারেন বিরাট-রোহিত’, বিশ্বকাপজয়ী তারকার মন্তব্যে চর্চা তুঙ্গে

চেন্নাই শিবিরে বড় ধাক্কা, চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

এমবাপেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই

একপেশে ম্যাচে লখনউকে দুরমুশ করে জয়ী বিরাটরা

বেঙ্গালুরুর বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ে ১৪৬ রানেই গুটিয়ে গেল লখনউ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ