নিলামে উঠেছে ডন ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন, কত দাম রাখা হয়েছে টুপির জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এবার নিলামে উঠতে চলেছে  ডন ব্র্যাডম্য়ানের (Don Bradman) ঐতিহাসিক ব্যাগি গ্রিন টুপি (Baggy Green Cap)। যার আনুমানিক  মূল্য ২.২০ কোটি টাকা । মঙ্গলবার সিডনিতে নিলামে তোলা হবে অস্ট্রেলিয়ান কিংবদন্তির এই ব্যাগি গ্রিনটি।  এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক নিলাম প্রতিষ্ঠান ‘বোনহ্যামস’। তবে কে এই টুপিটি কিনবে তা এখন জানা যায়নি।

১৯৪৭-৪৮ সালে ভারতের অস্ট্রেলিয়া সফরের সময় এই টুপিটি পড়েছিলেন ডন ব্র্যাডম্য়ান।  স্বাধীনতা লাভের পর সেটাই ছিল বিদেশের মাটিতে ভারতের প্রথম সিরিজ। আর এই টুপিতে ৬ ইনিংসের চারটিতেই সেঞ্চুরি করেছিলেন  ব্র্যাডম্য়ান। তাঁর টেস্টে ৯৯.৯৪ গড় আজও অক্ষুন্ন। এই রেকর্ড কোনওদিনই কারও পক্ষে ভাঙা সম্ভব নয়। বলা বাহুল্য, এই প্রথম নয় এরআগে ২০২০ সালে  ব্র্যাডম্য়ানের একটি টুপি নিলামে উঠেছিল। সেটি বিক্রি হয়েছিল সাড়ে চার লাখ অস্ট্রেলিয়ান ডলারে ।

অন্যদিকে  সেইবছরই  ১০ লাখ ৭ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলারে বিক্রি হয়েছিল কিংবদন্তি  শেন ওয়ার্নের ব্যাগি একটি গ্রিন টুপি। তবে সেই টাকা    দাবানলে ক্ষতিগ্রস্থদের সহায়তায় ওই অর্থ দান করেছিলেন ওয়ার্ন। কারণ, সেবার অস্ট্রেলিয়ায় ভয়ঙ্কর দাবানলে একাধিক মানুষ প্রাণ হারিয়েছিলেন। বলা বাহুল্য, ওয়ার্নের এই টুপি  যা এখন পর্যন্ত সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে নিলামে।  

ছাদ কিংবা বাগান! বাড়িতেই সহজে চাষ করুন ‘সুপারফুড’ সজনে

বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি নেবেন না, রাশি মিলিয়ে জেনে নিন সপ্তমীর দিন কার কেমন যাবে

উইকএন্ডে ছুটি কাটানোর নতুন ঠিকানা, শাল-পিয়ালে ঘেরা নির্জন হোরাপ জঙ্গল

পুজোয় নিরামিষ রান্নায় স্বাদ বদলাতে বাড়িতে বানান ধাবা স্টাইলে লাহোরি ভেজ কিমা

মাত্র ১০% প্রক্রিয়াজাত খাবার বাদ দিলেই কমবে কোলন ক্যান্সারের ঝুঁকি!

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

কবে পড়ছে পাপমোচনে সহায়ক পাপঙ্কুষ একাদশী, জেনে নিন লক্ষ্মীনারায়ণ পুজোর সময়

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪