IPL-2023: রিঙ্কুর অতিরিক্ত রান ক্ষুধাই ওকে ভবিষ্যতের তারকা বানাবে: অ্যান্ডি ফ্লাওয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি:  ২০২৩-এর আইপিএল-এ যে কজন তরুণ ক্রিকেটারের পারফরম্যান্স নজর কেড়েছে তাঁদের মধ্যে অন্যতম হলেন কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিং। এর আগে রিঙ্কুর এই পারফরম্যান্সের জন্য তাঁর প্রশংসা করেছেন অনেকেই। এবার সেই তালিকায় যুক্ত হল আরও একটি নাম। তিনি হলেন লখনউ সুপার জায়ান্ট-এর কোচ এবং জিম্বাবোয়ের প্রাক্তন ক্রিকেটার অ্যান্ডি ফ্লাওয়ার।

গত শনিবার ইডেনে নিজেদের ঘরের মাঠে নাইটরা মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়ান্টসের। সেই ম্যাচে রুদ্বশ্বাস লড়াই করেও ম্যাচটিতে মাত্র ১ রানে হারতে হয় নাইটদের। নাইটদের হয়ে অসাধারণ পারফরম্যান্স করেন উত্তরপ্রদেশের আলিগড় থেকে উঠে আসা রিঙ্কু সিং। সেই রিঙ্কু সম্বন্ধে এবার নিজে ব্যক্ত করতে গিয়ে লখনউ সুপার জায়ান্টসের কোচ বলেন, রিঙ্কু অত্যন্ত প্রতিভাবান একজন ক্রিকেটার। চলতি আইপিএল-এ ও যেভাবে ব্যাট করেছে তার জন্য কোনও প্রশংসাই প্রাপ্য নয়। রিঙ্কুর অতিরিক্ত রানক্ষুধাই ওকে ভবিষ্যতে তারকা বানাতে সাহায্য করবে।

আরও জানতে পড়ুন: চেন্নাই-এর সফলতার কারণ ব্যাখ্যা করলেন মাহি

ফ্লাওয়ার আরও বলেন, গত শনিবার ম্যাচেও নাইটদের হয়ে ইডেনে রিঙ্কু যেভাবে ব্যাট করছিলেন তাতে ম্যাচটা একটা সময় খুবই কঠিন পরিস্থিতির দিকে চলে যাচ্ছিল। সবারই একটা আতঙ্ক এসে গিয়েছিল এই বুঝি আবার রিঙ্কু-ঝড় উঠবে ইডেনের মাঠে। কেননা, রিঙ্কু এর আগে চলতি আইপিএল-ই খাদের কিনারা থেকে নিজের কাঁধে টেনে দলকে জিতিয়েছেন। যাইহোক আমাদের বিরুদ্ধে ইডেনে ও একা লড়াই করলেও অন্য কারোর সহযোগিতা সেইভাবে পেল না। তবুও রিঙ্কুর জন্যই নাইটরা ম্যাচের একদম শেষ অবধি লড়াই করেছে।

তবে রিঙ্কুর পাশাপাশি নিজের দলের বোলারদের প্রশংসা করছেন ফ্লাওয়ার। তাঁর মতে, নবীন এবং যশ শুরু থেকে ডেথ ওভার পর্যন্ত খুব ভালো বল করেছে। এবং এঁদের পাশাপাশি নিকোলাস পুরাণের ব্যাটিংয়ের প্রশংসাও করেন ফ্লাওয়ার।

বাইশ গজের পরে বীরেন্দ্র শেওয়াগের নতুন ইনিংস, সঞ্চালকের ভূমিকায় ‘বীরু’

ফুটবলের জন্য রাজ সিংহাসনকে ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

প্রধান শিক্ষককে পেটানোর শাস্তি, জলপাইগুড়ির স্কুল থেকে ছাত্রদের টিসি ধরানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

নেশায় বুঁদ হওয়ার পালা, এবার আয়ুর্বেদিক ‘হুক্কা’ নিয়ে হাজি বাবা রামদেব

BRICS Summit: পুতিনকে তামিল বইয়ের রুশ সংস্করণ উপহার মোদির

‘হ্যাঁ, মা হচ্ছি, আমি কারও বাবারটা খাই না’, ৬৭ বছরে ‘গর্ভবতী’ গুঞ্জন নিয়ে মুখ খুললেন নীনা গুপ্তা

কলকাতা হাইকোর্টের নির্দেশে অফিস ছাড়া হচ্ছেন অভিষেক!

‘গুজরাত কি পাকিস্তানে?’ ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতর্কে ক্ষোভ প্রকাশ পরেশ রাওয়ালের

হাসিনা জমানায় ভারতের সঙ্গে হওয়া ১০১ সমঝোতা চুক্তি বাতিলের পথে তারেক সরকার!

Black Money দিয়েই শহরে বেআইনি বহুতল নির্মাণ! CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

রাতে ঘুমন্ত স্ত্রী-তিন কন্যাকে মাথা থেঁতলে খুন, সকালে বাবাকে চা দিয়েই ফেরার ঘাতক

DRS নিয়ে বৈভবকে খোঁচা ইশানের, ‘ভবিষ্যৎ অধিনায়ক’ বলতেই পাল্টা জবাব ‘বেবি বস’-এর

সুজিত বসুর ছেলের রেস্তরাঁয় খাদ্য সুরক্ষা দফতরের অভিযান, উদ্ধার ৭০ কেজি পচা মাংস