বিরাট কোহলি ও গৌতম গম্ভীরকে ম্যাচ ফি’র ১০০ শতাংশ জরিমানা, কিন্তু কেন?

লখনউয়ের বোলার নাভিন উল হককে ম্যাচ ফি'র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে অবিশ্বাস্য জয়ের পরেই বড় সড় জরিমানার মুখে পড়লেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। একই সঙ্গে জরিমানার মুখে পড়েছেন লখনউয়ের মেন্টর গৌতম গম্ভীরও। দুজনেরই ম্যাচ ফি’র ১০০ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইপিএল পরিচালন কমিটি। পাশাপাশি লখনউয়ের বোলার নাভিন উল হকের ম্যাচ ফি’র ৫০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। কিন্তু কী অপরাধে তিন জনের বিরুদ্ধে এত বড় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো?

গতকাল সোমবার রাতে লখনউয়ের অটলবিহারী বাজপেয়ী স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে শ্বাসরুদ্ধকর ম্যাচ শেষ হওয়ার পরেই মাঠে বচসায় জড়ান বিরাট কোহলি ও গৌতম গম্ভীর। দু’জনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। কোহলি ও গম্ভীরকে দলের অন্যান্যরা শান্ত করে সরিয়ে নিয়ে যান।

মঙ্গলবার সকালে আইপিএলের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার রাতে বিরাট কোহলি এবং গৌতম গম্ভীর মাঠের মধ্যে যে আচরণ করেছেন তা আইপিএলের আচরণ বিধিকে লঙ্ঘন করেছে। ম্যাচ রেফারি দুজনের বিরুদ্ধে রিপোর্টে আচরণ বিধির লেভেল ২ ভঙ্গের অভিযোগ এনেছেন। দুজনেই নিজেদের দোষ স্বীকার করে নিয়েছেন। তাই ২.২১ ধারা অনুযায়ী দু’জনের ম্যাচ ফি’র ১০০ শতাংস কেটে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লখনউয়ের বোলার নাভিন উল হক লেভেল -১ ভঙ্গের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। তাই তাঁকে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।

‘বাংলার মানুষ চান পশ্চিমবঙ্গ গুজরাত হোক’, মোদির জন্মদিনে জগদ্দল-বারাকপুরে নানা কর্মসূচী বিজেপির

বেকারদের বায়োডাটা চেয়ে বিজেপি বিধায়কদের ফোন করছেন ব্যাঙ্কের ম্যানেজার! চাঞ্চল্য

অবসর নিলেও থেমে নেই ফুটবলের প্রতি ভালবাসা, স্পেনে ক্লাব কিনছেন মেসি

পাকিস্তান ক্রিকেটে ফিরতে চান না ওয়াসিম আক্রম! সিদ্ধান্তের কারণ জানালেন প্রাক্তন পাক অধিনায়ক

বছরে আয় প্রায় ২৭ কোটি, বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী প্রধানমন্ত্রীকে চেনেন?

‘গত ১০ বছরে যে যেমন খুশি হোটেল-রেস্তরাঁ বানিয়ে নিয়েছে বেআইনিভাবে, আর হবে না’: দিলীপ ঘোষ

মর্মান্তিক! চাষের কাজে গিয়ে জলে তলিয়ে মালদহে ভূতনিতে মৃত্যু যুবকের

বাসন্তী হাইওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনা, গাড়ির চাকায় পিষে মৃত্যু গৃহবধূর

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

স্ট্রলারে নেই ছেলে অকায়! বিরাটের পাশে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে অনুষ্কা শর্মা, কী ঘটেছে?

দিল্লির প্রাক্তন মুখ্য সচিবের রহস্যমৃত্যু, নয়ডার ফ্ল্যাট থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

যান্ত্রিক ত্রুটি! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা