IPL-2023: শুভমনের ব্যাটে পাঞ্জাব বধ গুজরাটের

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের জয়ের স্মরণিতে ফিরল গুজরাট। বৃহস্পতিবার চলতি আইপিএল-এর গুরুত্বপূর্ণ ম্যাচে গুজরাট টাইটান্স পাঞ্জাব কিংসকে হারাল ৬ উইকেটে। গুজরাটের হয়ে দুরন্ত ব্যাট করেন শুভমন গিল। শুভমনের ব্যাট খেকে আসে মূল্যবান ৬৭ রান। ৪৯টি বল খেলে শুভমন ৭টি চার ও একটি ছয়ের সাহয্যে এই রান করেন। মূলত শুভমনের কাঁধে ভর করেই পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ জিতল গুজরাট।

দিনটা যে আজ তাঁদের ভালো যাবে না তা বোধহয় শিখর ধাওয়ান যখন আউট হলেন মাত্র ৮ রানের মাখায় তখনই বোঝা গিয়েছিল। পাঞ্জাবের হয়ে একমাত্র বেশি রান করেন শর্ট। তাঁর ব্যাট থেকে এসেছে ৩৬ রান। বাকিরা আজ সব আয়ারাম আর গয়ারাম। নির্ধারিত ২০ ওভারে মাত্র ৮ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত শিখর ধাওয়ানের দল ১৫৪ রানের টার্গেট খাড়া করে গুজরাটের সামনে। গুজরাট ১৯.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয়।

জবাবে ব্যাট করতে নেমে গুজরাট শুরুটা ভালোই করে। ঋদ্ধিমান ৩০ রানের মাথায় আউট হতেই শুভমনের সঙে জুটি বাঁধেন সুধাশরন। অন্য ম্যাচ গুলোতে ছন্দে থাকলেও সুধাশরন কিন্তু বৃহস্পতিবার একেবারেই ছন্দে ছিলেন না। মাত্র ১৯ রানের মাথায় তাঁকে প্যাভেলিয়নে ফেরান অর্শদীপ সিং। এরপর জয়ের দোরগরায় এসে আউট হন শুভমন।

গুজরাটের কাছে ম্যাচ হেরে কার্যত বেশ চাপে পড়ে গেল ধাওয়ানের পাঞ্জাব। লিগ টেবিলে তাঁদের অবস্খান ছয় নম্বরে। অন্য দিকে ম্যাচ জিতে গুজরাট টাইটান্স উঠে গেল তিন নম্বর স্খানে।

ক্রিকেট বিশেষজ্ঞদের মতে পাঞ্জাব দলটি শুরুটা ভালো করলেও মূলত ব্যাটিং লাইন আপে শিখর ধাওয়ানের ওপর বেশি নির্ভরশীল। শিখর না খেলতে পারলেই দলটা মুখ খুবড়ে পড়ে। পরবর্তী ম্যাচগুলিতে অতিরক্ত ধাওয়ান নির্ভরতা কাটাতে হবে।

 

 

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ