IPL-2023: ঘরের মাঠে পাঞ্জাবকে ঘূর্ণির ফাঁদে ফেলেই বদলা নিতে চায় নাইটরা

Share:

নিজস্ব প্রতিনিধি :  চলতি আইপিএল-এ প্রথম ম্যাচ পাঞ্জাব কিংস-এর বিরুদ্ধে ম্যাচ দিয়েই অভিযান শুরু করেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু শুরুটা ভালো হয়নি নীতিশ রানাদের। সেই ম্যাচে পাঞ্জাবের কাছে ম্যাচটিতে লড়াই করেও মাত্র ৭ রানে হারতে হয়েছিল নাইটদের।

এরপর অনেক ম্যাচ-ই নাইটরা খেলে ফেলেছেন ইতিমধ্যেই। লিগ টেবিলে এখন যা অবস্থা তাতে দুই দলের অবস্থান হচ্ছে ৭ ও ৮ নম্বরে। কাজেই সোমবারের ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই দলের কাছেই।

ইডেনের মাঠে প্রথম ম্যাচের বদলা কি নিতে পারবে নাইটরা, এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে গোটা বটতলাজুড়ে। তবে ম্যাচ জেতার ব্যাপারে আশাবাদী নাইট কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। আগের ম্যাচে সানরাইজার্সকে হারিয়ে নাইটাদের আত্মবিশ্বাস ফের বেড়ে গিয়েছে অনেকটাই। এখনও প্রতি কটা ম্যাচ জিততে পারলেই প্লে-অফের জায়গা পাকা হয়ে যাবে। কাজেই ঘরের মাঠে এই সুযোগ হাতছাড়া করতে নারাজ চন্দ্রকান্ত বাহিনী।

আরও জানতে পড়ুন: আইপিএল-এর ইতিহাসে ব্র্যাভোকে স্পর্শ করে নজির চাহালের

তবে বিশেষজ্ঞরা মনে করছেন সোমবারের ম্যাচে নাইটরা যদি প্রথমে ব্যাট করে তাহলে তাঁদের বড় রানের টার্গেট খাড়া করে চাপে ফেলতে হবে পাঞ্জাবকে। কিন্তু নাইটদের ব্যাটিং-এ ধারাবাহিকতার বড্ড অভাব চোখে পড়ছে প্রতিটি ম্যাচেই। যা অনেকটাই চিন্তায় ফেলেছে কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে। এরই মধ্যে আশা পিঞ্চ হিটার রিঙ্কু সিং আগের ম্যাচে রান পেয়েছেন। তবে ভেঙ্কটেশ-এর মাঝ মধ্যেই ম্যাচ থেকে হারিয়ে যাওয়াটা নাইটদের কাছে একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে।

অন্য দিকে পাঞ্জাব দলে মূলত ভরসার এক নাম শিখর ধাওয়ান। কাজেই সোমবার ইডেনের ২২ গজে ধাওয়ানের সেই ব্যাটিং-এর ঝলকানি দেখা যাবে বলেই মনে করেছেন অনেকে। চোট সারিয়ে দলে ফিরেই গব্বর আবার স্ব-মহিমায়। এছাড়া শর্ট, লিভিংস্টোন, প্রভুশরণ সিং-রা তো আছেনই। তবে সূত্রের খবর, নাইটরা তাঁদের বোলিং-এর ঘূর্ণি পাঁকে পাঞ্জাব ব্যাটারদের ফেলেই ম্যাচ জিততে চাইছে।

বাইশ গজের পরে বীরেন্দ্র শেওয়াগের নতুন ইনিংস, সঞ্চালকের ভূমিকায় ‘বীরু’

ফুটবলের জন্য রাজ সিংহাসনকে ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

প্রধান শিক্ষককে পেটানোর শাস্তি, জলপাইগুড়ির স্কুল থেকে ছাত্রদের টিসি ধরানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

নেশায় বুঁদ হওয়ার পালা, এবার আয়ুর্বেদিক ‘হুক্কা’ নিয়ে হাজি বাবা রামদেব

BRICS Summit: পুতিনকে তামিল বইয়ের রুশ সংস্করণ উপহার মোদির

‘হ্যাঁ, মা হচ্ছি, আমি কারও বাবারটা খাই না’, ৬৭ বছরে ‘গর্ভবতী’ গুঞ্জন নিয়ে মুখ খুললেন নীনা গুপ্তা

কলকাতা হাইকোর্টের নির্দেশে অফিস ছাড়া হচ্ছেন অভিষেক!

‘গুজরাত কি পাকিস্তানে?’ ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতর্কে ক্ষোভ প্রকাশ পরেশ রাওয়ালের

হাসিনা জমানায় ভারতের সঙ্গে হওয়া ১০১ সমঝোতা চুক্তি বাতিলের পথে তারেক সরকার!

Black Money দিয়েই শহরে বেআইনি বহুতল নির্মাণ! CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

রাতে ঘুমন্ত স্ত্রী-তিন কন্যাকে মাথা থেঁতলে খুন, সকালে বাবাকে চা দিয়েই ফেরার ঘাতক

DRS নিয়ে বৈভবকে খোঁচা ইশানের, ‘ভবিষ্যৎ অধিনায়ক’ বলতেই পাল্টা জবাব ‘বেবি বস’-এর

সুজিত বসুর ছেলের রেস্তরাঁয় খাদ্য সুরক্ষা দফতরের অভিযান, উদ্ধার ৭০ কেজি পচা মাংস