দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

IPL-2023: প্রথম ম্যাচে হারের বদলা দ্বিতীয় ম্যাচে নিতে মরিয়া বিরাটরা

নিজস্ব প্রতিনিধি: চলতি আইপিএল-এ বুধবার ফের একবার কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ম্যাচে ইডেনে এই নাইটদের কাছেই হারতে হয়েছিল বিরাটদের। কাজেই দ্বিতীয় ম্যাচে সেই ভুল করতে নারাজ ডুপ্লেসিরা। এবং ঘরের মাঠে চিন্নাস্বামী স্টেডিয়ামে নাইটদের বিরুদ্ধে প্রথম ম্যাচের হারের বদলা নিতে মরিয়া বিরাটরা।

এই মুহূর্তে লিগ টেবিলে যা অবস্থা, তাতে বিরাটরা রয়েছন পাঁচ নম্বর স্থানে। আর অষ্টম স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। উভয় দলই ৭টি করে ম্যাচ খেলে নিয়েছে। বিরাটরা যেখানে ৪টিতে জয় ও তিনটিতে হেরেছে, সেখানে নাইটরা হেরেছে ৫টি ম্যাচে। জয় পেয়েছে দুটি ম্যাচে। কাজেই বুধবার ম্যাচ দুই দলের কাছেই সমান গুরুত্বপূর্ণ। যে দল জয় পাবে সেই এগিয়ে যাবে বেশ খানিকটা।

গত ৬ এপ্রিল কলকাতার ইডেনে বেঙ্গালুরু মুখোমুখি হয়েছিল নাইটদের। সেই ম্যাচে বিরাটদের একাই ধরাশায়ী করে দিয়েছিলেন স্পিনার সুয়স শর্মা। মাত্র চার ওভার বল করে ৩০ রান দিয়ে তিনটি উইকেট পকেটে পুড়ে নাইটেদর জয়ের পথ সুগম করে দিয়েছিলেন দিল্লির এই অখ্যাত বোলারটি। সেই ম্যাচে বেঙ্গালুরুর হয়ে সর্বোচ্চ রান এসেছিল ডুপ্লেসির ব্যাট থেকেই। মাত্র ২৩ রান করেছিলেন তিনি। বিরাট করেছিলেন ২১ রান। কাজেই এরপর অনেক ম্যাচ বেঙ্গালুরু খেলে ফেলেছে। রান করতে শুরু করেছেন বিরাট ও ডুপ্লেসিরা।

নাইটদের বিপক্ষে মাঠে নামার আগে বিরাটরা মুখোমুখি হয়েছিলেন রাজস্থান রয়্যালসের। সেই ম্যাচে বিরাটরা জয় পেয়েছেন। বিরাট সেই ম্যাচে ব্যর্থ হলেও দূরন্ত ছন্দে ব্যাট করেছেন ডুল্পেসি ও ম্যাক্সওয়েল। কাজেই নাইটদের বিপক্ষে দক্ষিণের দলটি ভরসা করবে এই দুই ব্যাটারের ওপরই।

আরও জানতে পড়ুন: রিয়ালের বিপক্ষে নতুন নজির গড়লেন তাতি কাস্তেয়ানোস

বোলারদের মধ্যে হর্ষল, ম্যাক্সওয়েল, মহম্মদ সিরাজরা উইকেট পাচ্ছেন নিয়মিত। কাজেই নাইটদের বিরাটরা যে সর্বশক্তি নিয়েই ঝাঁপাবেন তাঁর ইঙ্গিত স্পষ্ট মিলেছে ম্যাচের আগের দিন অনুশীলনে।

অন্য দিকে নাইটরা ক্রমশ পিছিয়ে পড়ছেন চলতি আইপিএল-এ। লিগ টেবিলের একদম নীচে থাকা দিল্লির কাছেও তাঁদের হারতে হয়েছে। দলের ব্যাটসম্যানরা একেবারেই ছন্দ ফিরে পাচ্ছে না। শুধুমাত্র পর পর দুটি ম্যাচে রান পেয়েছেন রান পেয়েছেন জেসন রয়। ধারাবাহিকতার অভাব রয়েছে ভেঙ্কটেশ-এরও। কাজেই বিরাটদের বিরুদ্ধে দারুণ চাপে নীতিশ রানারা। বোলিং-এ নাইটরা যে স্পিনের ওপরই বাজিমাত করতে চাইছেন তা প্রতিটি ম্যাচেই পরিষ্কার। কিন্তু চেন্নাস্বামীর ২২ গজ কতটা নারিন-বরুণ চক্রবর্তীদের বুধবার সাহায্য করবে তা ম্যাচের সময়ই বোঝা যাবে।

Published by:

Share Link:

More Releted News:

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

ম্যাচ জিতেও BCCI-এর রোষে রাজস্থানের পেসার, পেলেন কড়া শাস্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ