IPL-2023: নাইটদের বিরুদ্ধে বোল্ট, রুটরা সুযোগ পেলেও বাদ পড়তে পারেন হোল্ডার

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি আইপিএল-এ বৃহস্পতিবার কলকাতার ইডেনে ফের নাইট রাইডার্স মাঠে নামবে। এবার প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। যারা আইপিএল-এর শুরুটা ভালো করলেও দিনকে দিন যেন ক্রমশ পিছিয়ে পড়ছে। বর্তমানে লিগ টেবিলে তাদের অবস্থান ৫ নম্বরে। অন্য দিকে কলকাতা নাইট রাইডার্সে অবস্থান করছে ৬ নম্বরে।

রাজস্থান ইতিমধ্যে খেলেছে ১১টি ম্যাচ, তার মধ্যে জয় পেয়েছে ৫টিতে, পরাজয় হয়েছে ৬টি ম্যাচে। নাইটদেরও অবস্থা একইরকম। তবে রান রেটে এগিয়ে থাকার দরুণ সঞ্জু স্যামসনরা এক পয়েন্ট এগিয়ে রয়েছে লিগ টেবিলে। রাজস্থানের বিপক্ষে বৃহস্পতিবারের ম্যাচের আগে নাইটরা পর পর দুটি ম্যাচে জিতেছে। প্রথমে হায়দরাবাদ এবং পরে ঘরের মাঠে পাঞ্জাবের বিরুদ্ধে। কাজেই রাজস্থানের বিপক্ষে মাঠে নামার আগে কিছুটা হলেও মানসিক দিক থেকে নাইটরা এগিয়ে থাকবেন বলেই মনে করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

অন্য দিকে রাজস্থান দল নাইটদের মুখোমুখি হওয়ার আগে সানরাইজার্স হায়দরাবাদের কাছে পরাজিত হয়েছে। কাজেই সেই দিক থেকে সঞ্জুরা একটু ব্যাকফুটে থাকবেন। কিন্তু প্লে-অফে যেতে গেলে সব ম্যাচই এখন জয় পেতে নাইটদের পাশাপাশি রাজস্থানকেও। কাজেই বৃহস্পতিবার ইডেনে দুই পক্ষই বিনা যুদ্ধে কাউকে সূচাগ্র মেদিনীও ছেড়ে দেবেন না এটা বোঝাই যাচ্ছে।

আরও জানতে পড়ুন: বৃহস্পতিবার কালো ব্যান্ড পরে কালাদিবস পালন কুস্তিগীরদের

সূত্র মারফত খবর, নাইটদের বিরুদ্ধে মাঠে নামার আগে দলে দলে সুযোগ নাও পেতে পারেন জেসন হোল্ডার। কেননা তাঁর জায়গায় সঞ্জুদের প্রথম পছন্দ হল অ্যাডাম জাম্পা। তবে বোল্ট এবং রুট দলে থাকবেন বলেই জানা গিয়েছে।

নাইটদের ক্ষেত্রেও অবশ্য দলে কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। পাঞ্জাবের বিরুদ্ধে খেলা দল নিয়েই রাজস্থানকে বধ করতে মাঠে নামবেন চন্দ্রকান্ত পণ্ডিতের ছেলেরা। তবে এই ম্যাচেও নাইটদের মূল অস্ত্রই ঘূর্ণি বলের ফাঁদে ফেলে ম্যাচে জয় হাসিল করা। এখন দেখার শেষ পর্যন্ত ইডেনের ২২ গজে কে জয় হাসিল করে প্লে অফে যাওয়ার পথ আরও সুগম করতে পারে।

বাইশ গজের পরে বীরেন্দ্র শেওয়াগের নতুন ইনিংস, সঞ্চালকের ভূমিকায় ‘বীরু’

ফুটবলের জন্য রাজ সিংহাসনকে ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

প্রধান শিক্ষককে পেটানোর শাস্তি, জলপাইগুড়ির স্কুল থেকে ছাত্রদের টিসি ধরানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

নেশায় বুঁদ হওয়ার পালা, এবার আয়ুর্বেদিক ‘হুক্কা’ নিয়ে হাজি বাবা রামদেব

BRICS Summit: পুতিনকে তামিল বইয়ের রুশ সংস্করণ উপহার মোদির

‘হ্যাঁ, মা হচ্ছি, আমি কারও বাবারটা খাই না’, ৬৭ বছরে ‘গর্ভবতী’ গুঞ্জন নিয়ে মুখ খুললেন নীনা গুপ্তা

কলকাতা হাইকোর্টের নির্দেশে অফিস ছাড়া হচ্ছেন অভিষেক!

‘গুজরাত কি পাকিস্তানে?’ ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতর্কে ক্ষোভ প্রকাশ পরেশ রাওয়ালের

হাসিনা জমানায় ভারতের সঙ্গে হওয়া ১০১ সমঝোতা চুক্তি বাতিলের পথে তারেক সরকার!

Black Money দিয়েই শহরে বেআইনি বহুতল নির্মাণ! CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

রাতে ঘুমন্ত স্ত্রী-তিন কন্যাকে মাথা থেঁতলে খুন, সকালে বাবাকে চা দিয়েই ফেরার ঘাতক

DRS নিয়ে বৈভবকে খোঁচা ইশানের, ‘ভবিষ্যৎ অধিনায়ক’ বলতেই পাল্টা জবাব ‘বেবি বস’-এর

সুজিত বসুর ছেলের রেস্তরাঁয় খাদ্য সুরক্ষা দফতরের অভিযান, উদ্ধার ৭০ কেজি পচা মাংস