চেন্নাইকে জয়ের জন্য ১৯২ রানের লক্ষ্য দিল দিল্লি

Share:

নিজস্ব প্রতিনিধি, বিশাখাপত্তনম: প্রথমে ডেভিড ওয়ার্নার ও পৃথ্বী শ। শেষের দিকে অধিনায়ক ঋষভ পন্থের দুরন্ত ব্যাটিংয়ের সুবাদে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে বড় রানের ইনিংস গড়ল দিল্লি ক্যাপিটালস। প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৯১ রান তুললেন ঋষভ পন্থরা। চেন্নাইয়ের হয়ে মাথিশা পাথিরানা ৪ ওভারে ৩১ রান খরচ করে তিন উইকেট নিয়েছেন।  

রবিবার রাতে বিশাখাপত্তনমের ওয়াইএস রাজশেখর রেড্ডি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক ঋষভ পন্থ। শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে শুরু করেন দিল্লির দুই ওপেনার পৃথ্বী শ ও ডেভিড ওয়ার্নার। প্রথম পাওয়ার প্লে-তে বিনা উইকেটে ৬২ রান তোলেন দুজন। পাঁচটি চার ও তিনটি বিশাল ছক্কার সাহায্যে মাত্র ৩৩ বলেই অর্ধ শতরান তুলে নেন ওয়ার্নার। বেধড়ক মার খেয়ে লাইন-লেংথ হারিয়ে ফেলেন চেন্নাইয়ের বোলাররা। শেষ পর্যন্ত ১০ ওভারে বল করতে এসে ওয়ার্নারকে (৫২) সাজঘরে ফিরিয়ে দেন মোস্তাফিজুর রহমান। পরের ওভারেই পৃথ্বীকে (৪৩) ফেরান রবীন্দ্র জাদেজা। এর পরে তৃতীয় উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান ঋষভ পন্থ ও মিচেল মার্শ। কিন্তু ১৫তম ওভারে বল করতে এসে দিল্লিকে জোড়া ধাক্কা দেন মাথিশা পাথিরানা। প্রথমে মার্শকে (১২ বলে ১৮) এবং পরে ত্রিস্তান স্টাবসকে (০) ফিরিয়ে দেন।

ওই জোড়া ধাক্কা সামলে দলকে এগিয়ে নিয়ে যান ঋষভ পন্থ। আগ্রাসী মেজাজে ব্যাট করে বড় রানের স্কোর গড়ার দিকে দলকে নিয়ে যান দিল্লি অধিনায়ক। ৩০ বলে চারটি চার ও তিনটি ছক্কার সাহায্যে অর্ধ শতরান পূর্ণ করেন চোট সারিয়ে দীর্ঘদিন বাদে মাঠে ফেরা ঋষভ। কিন্তু অর্ধ শতরানের পরে আর বেশিদূর এগোতে পারেননি দিল্লির অধিনায়ক। পাথিরানার বলে ঋতুরাজ গায়কোয়াড়ের হাতে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯১ রান তোলে দিল্লি। অক্ষর পটেল ৭ ও অভিষেক পোড়েল ৯ রানে অপরাজিত থাকেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২০, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

টুলুর ‘সাম্রাজ্য’-এর নেপথ্যে কারা? অনুব্রতের দেহরক্ষীর বাড়িতে তল্লাশি পুলিশের

‘পশ্চিমবঙ্গকে ভারতসেরা করতে হবে,’ স্বাধীনতা দিবসে রেড রোডে সংকল্প শুভেন্দুর

স্বাধীনতা দিবসের সেরা চমক! বাংলার তাঁতে ফুটে উঠল ‘বন্দে মাতরম’, শাড়ি বুনলেন অভিনব বসাক

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

নিরাপত্তারক্ষীর কাজের আড়ালে পাক জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ! বেঙ্গালুরুতে গ্রেফতার বাংলার যুবক

বক্সঅফিসে ঝড় তুলতে ব্যর্থ! মুক্তির দিনে মাত্র ২১ কোটি টাকা আয় করল ইমরানের ‘আওয়ারাপান ২’

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

‘১ কোটি পড়ুয়াকে এআই ট্রেনিং, বিনামূল্যে অনলাইনে কোচিং,’ লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর

‘তেল-গ্যাস পাবেন না, মানুষকে ভয় দেখিয়েই আনন্দ পেত কেউ,’ বিরোধীদের কটাক্ষ মোদির

২০৩৬-এ ভারতে অলিম্পিক, ‘জেন আলফা’র মন জয়ে বড় ঘোষণা মোদির

হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ ঘোষণার হুমকি ট্রাম্পের

রাষ্ট্রপতি পদকে ভূষিত সুশান্তের রহস্যমৃত্যু মামলার তদন্তকারী আধিকারিক নুপূর প্রসাদ