মঙ্গলে ঘরের মাঠে লখনউয়ের মুখোমুখি বেঙ্গালুরু

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: ঘরের মাঠেই কলকাতা নাইট রাইডার্সের কাছে আগের ম্যাচে হার মানতে হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। সেই হারের ধাক্কা নিয়েই আজ মঙ্গলবার ফের চিন্নাস্বামী স্টেডিয়ামে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হচ্ছেন বিরাট কোহলি। ব্যাটিং ও বোলিং শক্তির নিরিখে প্রতিপক্ষের চেয়ে খানিকটা এগিয়ে বেঙ্গালুরু। কিন্তু ময়াঙ্ক যাদব নামে লখনউয়ের ২১ বছরের তরুণ পেসার ময়াঙ্ক যাদব আগের ম্যাচে যেভাবে পঞ্জাবের বিরুদ্ধে বল হাতে আগুন ঝরিয়েছিলেন, তাতে খানিকটা সতর্ক থাকতে হচ্ছে ফ্যাপ ডুপ্লেসিদের।

চলতি আইপিএলে তিনটি ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছেন বিরাট কোহলিরা। চেন্নাই ও কলকাতার কাছে হারতে হয়েছে। পঞ্জাবের বিরুদ্ধে জয় পেয়েছে। নামী-দামী ব্যাটার থাকলেও একমাত্র বিরাট কোহলি ছাড়া এখনও ব্যাট হাতে বাকিরা জ্বলে উঠতে পারেননি। বিশেষ করে অধিনায়ক ফ্যাপ ডুপ্লেসি ধারাবাহিকভাবে ব্যর্থ। তরুণ ব্যাটার রজত পাতিদারও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। তবে বুড়ো হাড়ে ভেল্কি দেখিয়ে চলেছেন দীনেশ কার্তিক। কিন্তু তিনি এতটা পড়ে নামছেন যে বেশি বল খেলার সুযোগই পাচ্ছেন না। মহম্মদ সিরাজ, যশ দয়ালরাও বল হাতে বিপক্ষের কাছে ত্রাস হয়ে উঠতে পারেননি।

অন্যদিকে, লখনউ এখনও পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে। একটিতে জিতেছে। অন্যটিতে হারের মুখ দেখেছে। আগের ম্যাচে পঞ্জাবের কাছে নিশ্চিত হারা ম্যাচে জয় পেয়েছেন লোকেশ রাহুলরা। ব্যাট হাতে কুইন্টন ডি কক, নিকোলাস পুরানরা রান করলেও মিডল অর্ডারের ব্যাটারদের ব্যর্থতার কারণে বড় রানের ইনিংস গড়তে পারছে না লখনউ। অধিনায়ক রাহুলও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেনি। আয়ুষ বাদানি, দেবদত্ত পাড়িক্কলের মতো তরুণ ব্যাটাররা সমর্থকদের হতাশ করছেন। আগের ম্যাচে বল হাতে আগুন ঝড়িয়েছিলেন তরুণ পেসার ময়াঙ্ক যাদব। তবে নাভিন উল হক, রবি বিষ্ণোইরা বিপক্ষের কাছে আতঙ্কের হয়ে দাঁড়াতে পারেননি। আজকের ম্যাচে দুই পক্ষই জয়ের লক্ষ্য ঝাঁপাবে বলে মনে করা হচ্ছে।

একতরফা প্রেমের ভয়াবহ পরিণতি! নাবালিকাকে কুড়াল দিয়ে কোপ, তারপর যা করল যুবক…

নদীর চর জুড়ে বেআইনি নির্মাণের অভিযোগ! সরব বিজেপি

জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, কাশ্মীর নিয়ে ‘মিথ্যা প্রচার’ বন্ধের বার্তা

অস্বস্তিকর গরমের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস! ভিজবে কোন কোন জেলা?

জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?

শেষ চালেই বাজিমাত! নরওয়ে দাবায় খেতাব জিতলেন ২০ বছরের প্রজ্ঞানন্দ

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের ( বিপক্ষ আফগানিস্তান)

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা আমেরিকার, বাড়ছে উত্তেজনা

মাইগ্রেনের সঙ্গে লুকিয়ে আছে বিপাকীয় সমস্যা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

সুতির শাড়ি থেকে গামছা, তাপপ্রবাহে স্বস্তির ভরসা হোক ভারতীয় পোশাক