১১ বল বাকি থাকতেই চেন্নাইয়ের বিরুদ্ধে জয় তুলে নিল হায়দরাবাদ

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: ঘরের মাঠে ১১ বল বাকি থাকতেই চেন্নাইকে হারিয়ে চলতি আইপিএলে দ্বিতীয় জয় তুলে নিল সানরাইজার্স হায়দরাবাদ। প্রথমে ব্যাট করে প্যাট কামিংসদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে পড়ে ১৬৫ রানেই থমকে গিয়েছিলেন রুতুরাজ গায়কোয়াড়রা। জবাবে অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড ও আইডেন মার্করামের ঝোড়ো ব্যাটিংয়ের দৌলতে ৬ উইকেট হাতে নিয়েই জয় পেল হায়দরাবাদ। টানা দ্বিতীয় ম্যাচে হেরে অনেকটাই চাপে পড়ে গেল গতবারের চ্যাম্পিয়নরা।

শুক্রবার রাতে ঘরের মাঠে জয়ের জন্য ১৬৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ঝড় তোলেন হায়দরাবাদের ওপেনার অভিষেক শর্মা। চার আর ছক্কার ফুলঝুড়ি ছোটান। তাঁর মারের মুখে লাইন-লেংথ হারিয়ে ফেলেন চেন্নাইয়ের বোলাররা। মুকেশ চৌধুরীর দ্বিতীয় ওভারে একাই ২৬ রান করেন। যদিও বেশিক্ষণ টিঁকতে পারেননি তরুণ ব্যাটার। কিন্তু অভিষেকের ১২ বলে (তার মধ্যে তিনটি চার ও চারটি ছক্কা) ৩৭ রান কার্যত হায়দরাবাদের জয়ের ভিত গড়ে দিয়েছিল। দীপক চাহারের বলে ফিরে যান। এর পরে দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান ট্র্যাভিস হেড ও আইডেন মার্করাম। দুজনে ৪২ বলে ৬০ রানের জুটি গড়ে দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। ২৪ বলে ৩১ রান করে সাজঘরে ফেরেন হেড। তাঁকে আউট করেন মাহেশ তিকশানা।

হেড ফেরার পরে দলকে জেতানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটার আইডেন মার্করাম। সতীর্থ শাহবাজ আমেদকে সঙ্গে নিয়ে ২৬ রান যোগ করেন। ৩৫ বলে নিজের অর্ধশতরান করার পরেই সাজঘরে ফিরে যান মার্করাম। ততক্ষণে জয়ের গন্ধ পেয়ে গিয়েছে হায়দরাবাদ। ১৬তম ওভারে শাহবাজকে (১৮) ফিরিয়ে দেন মঈন আলী। কিন্তু তাতে খুব একটা অসুবিধেয় পরেনি হায়দরাবাদ। হাইনরিখ ক্লাসেন (অপরাজিত ১০) ও নীতীশ কুমার রেড্ডি (অপরাজিত ১৪) ঠাণ্ডা মাথায় খেলে ১১ বল বাকি থাকতেই দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। চেন্নাইয়ের ব্যাটারদের মতোই এদিন বল হাতে ব্যর্থ হয়েছেন বোলাররা। মোস্তাফিজুর রহমানের না থাকার ফল ভুগতে হয়েছে রুতুরাজ গায়কোয়াড়দের।

মুম্বইয়ে একের পর এক পথচারীকে পিষে দিল বেপরোয়া গতির BMW, ঘটনাস্থলেই নিহত ৩

ইরানের হুমকির পরে ছুটি কাটছাঁট করে হোয়াইট হাউসে ফিরলেন ট্রাম্প, বড় পদক্ষেপ?

এশিয়ান গেমসের শুরুতেই ঘরে এল পদক, শুটিংয়ে রুপো জিতল ভারত

Asian Games 2026 ( মহিলা ক্রিকেট): টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের, বিপক্ষ বাংলাদেশ

নিচু জাত বলে মানসিক হেনস্থা? ছেলের মৃত্যু নিয়ে বিস্ফোরক IIT বম্বের মৃত পড়ুয়ার বাবা

মাথার দাম ছিল ৩০ লক্ষ টাকা, বারাণসীতে পুলিশের গুলিতে খতম শীর্ষ মাও নেতা

পুজোর মুখে দুঃসংবাদ, Samsung Galaxy S26-এর দাম বাড়ল ২০ হাজার টাকা

সাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে রবি সকাল থেকেই তুমুল দুর্যোগ, জারি হলুদ সতকর্তা

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

স্টকহোম থেকে জিতে সুইডেনের সাংসদ হলেন মহারাষ্ট্রের বিজেপি নেতার ভাইঝি, চেনেন তাঁকে?

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের