শাস্তি পেলেন গ্লেন ম্যাক্সওয়েল, কত জরিমানা করল বোর্ড?

Share:

ইন্দ্রজিৎ রায়: চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাঠে জয় পেলেও, মাঠের বাইরের বড় ধাক্কা খেলেন পঞ্জাব কিংসের অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। আচরণ বিধি ভঙ্গের দায়ে অস্ট্রেলিয়ার অলরাউন্ডারের ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি এক   demerit point দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।

ঠিক কী ঘটেছিল?

যদিও BCCI ঘটনার নির্দিষ্ট বিবরণ দেয়নি, তবে তারা জানিয়েছে, ম্যাক্সওয়েল স্বীকার করেছেন যে তিনি IPL Code of Conduct-এর Level 1 – Article 2.2 লঙ্ঘন করেছেন। এই ধারাটি মূলত খেলার সময় যে কোনও ধরণের ক্রিকেট সরঞ্জাম, মাঠের জিনিসপত্র, সাজঘরের সামগ্রী ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে ক্ষতিগ্রস্ত করার ক্ষেত্রে প্রযোজ্য।

এই ধরনের অপরাধে, কেউ যদি রেগে গিয়ে ব্যাট ছুঁড়ে মারেন, স্টাম্পে লাথি মারেন, বিজ্ঞাপনের বোর্ড, সীমানার বেড়া, সাজঘরের দরজা বা আয়নায় ভাঙচুর করেন – তাহলেই ধরা পড়ে Article 2.2-এর আওতায়।

এর আগে গুজরাত টাইটান্সের পেসার ইশান্ত শর্মাও একই ধরনের অপরাধের জন্য শাস্তি পেয়েছিলেন সানরাইজারস হায়দরাবাদের বিরুদ্ধে।

ম্যাক্সওয়েলের পারফরম্যান্স

যদিও ব্যাট হাতে ম্যাক্সওয়েল হতাশ করেছেন। মাত্র ১ রানেই আউট হন। তবে বল হাতে নিজের অস্তিত্ব জানান দেন। ১ উইকেট নিয়ে মাত্র ১১ রান দেন ২ ওভারে। তাঁর বলে আউট হন রচিন রবীন্দ্র, যা ম্যাচে একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল।পঞ্জাব এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে ২১৮ রান তোলে, যার নায়ক ছিল তরুণ প্রিয়াংশ আর্য, ও তার ঝকঝকে সেঞ্চুরি। শেষ পর্যন্ত পাঞ্জাব ১৮ রানে জয় পায় চেন্নাই-এর বিরুদ্ধে।

BCCI-এর কড়া অবস্থান

IPL 2025-এর মরশুমে ম্যাক্সওয়েল হলেন ষষ্ঠ ক্রিকেটার যিনি শাস্তি পেলেন। এর আগেও দিগ্বেশ সিং, ঋষভ পন্থ ও রিয়ান পরাগের মতো খেলোয়াড়েরা ধীর গতির ওভার রেট বা আচরণজনিত কারণে জরিমানা গুনেছেন।

BCCI স্পষ্ট করেছে, খেলোয়াড়দের মাঠে পেশাদার আচরণ বজায় রাখা বাধ্যতামূলক, এবং আইনের ব্যতিক্রম হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

নভেম্বর-ডিসেম্বরে ফের জনকল্যাণ শিবির, ঘোষণা শুভেন্দুর

সাবানেও উঠছে না কিচেন তোয়ালের তেল চিটচিটে ভাব? জেনে নিন ৩ ঘরোয়া টোটকা

গঙ্গার গ্রাসে তলিয়ে গেল মালদহের শতাব্দীপ্রাচীন শিবমন্দির, কান্নায় ভেঙে পড়লেন গ্রামবাসীরা

৩৬০০০ ফুট উচ্চতায় কমল তেলের চাপ! বিমানের ইঞ্জিন বন্ধ করেন পাইলট, তারপর যা ঘটল…

একটা ছোট্ট মেসেজের জন্য এত অপেক্ষা কেন?

অভিষেকের বিরুদ্ধে একাধিক FIR নিয়ে বিরক্ত কলকাতা হাইকোর্ট, রক্ষাকবচের মেয়াদ বাড়ল

হাড়হিম ঘটনা অসমে! স্ত্রীকে খুন করে মাথা ফ্রিজে লুকোল স্বামী, কেটে দিল আঙুল

মাহেশে মমতার মিছিলের অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

সেপ্টেম্বরে কবে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা? তারিখ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

সুমিত রায়কে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট, অভিষেকের আপ্তসহায়কের রক্ষাকবচের মেয়াদ বাড়ল

১০ বছরের সঞ্চয় এক মুহূর্তে শেষ! জর্দার কৌটা খুলতেই যা দেখলেন মহিলা…