বর্ষবরণের রাতে মুখোমুখি পঞ্জাব-কলকাতা, কারা হাসবে শেষ হাসি

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ষবরণের রাতেই আইপিএলে মহাযুদ্ধ। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) নিউ চণ্ডীগড়ের মুল্লানপুরে মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও পঞ্জাব কিংস।

দুই দলের বর্তমান ফর্ম

পঞ্জাব কিংস (PBKS) তাদের আগের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) বিরুদ্ধে ৮ উইকেটে হেরেছে। যদিও তারা ২৪৬ রানের বিশাল স্কোর দাঁড় করিয়েছিল। কিন্তু দুই ওপেনার অভিষেক শর্মা ও ট্র্যাভিস হেডের বিধ্বংসী ব্যাটিংয়ে সহজেই জয় হাসিল করেছিল হায়দরাবাদ (SRH)। পঞ্জাব এখনও পর্যন্ত ৫টির মধ্যে ৩টি ম্যাচ জিতে প্লে-অফে যাওয়ার দৌড়ে ভাল  জায়গায় রয়েছে।

অন্যদিকে, কলকাতা নাইট রাইডার্স (KKR)  তাদের শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংস (CSK)-কে তাদেরই ঘরের মাঠ এম.এ. চিদম্বরম স্টেডিয়ামে কার্যত গুঁড়িয়ে দিয়েছে। CSK-কে মাত্র ১০৩/৯-এ আটকে দেন কলকাতার (KKR) স্পিনাররা। আরও চমকপ্রদ বিষয় হল, KKR-এর ব্যাটাররা ৬১ বলেই সেই রান তাড়া করে জয় ছিনিয়ে নেয়।

পিচ রিপোর্ট

মুল্লানপুরের এই স্টেডিয়াম বরাবরই ব্যাটিং স্বর্গ হিসেবে পরিচিত। এখানকার পিচে বড় রান হওয়াই স্বাভাবিক এবং আজও সেইরকম একটা হাই-স্কোরিং ম্যাচের সম্ভাবনা রয়েছে। টস জিতে যে দল আগে ব্যাট করবে, তারা যদি বড় স্কোর তোলে, তাহলে চাপ তৈরি হতে পারে দ্বিতীয় ইনিংসে। তবে রান তাড়া করাও এখানে তুলনামূলকভাবে সহজ।

হেড-টু-হেড পরিসংখ্যান

  • মোট ম্যাচ: ৩৩
  • PBKS জিতেছে: ১২
  • KKR জিতেছে: ২১
  • টাই: ০
  • কোনও ফলাফল হয়নি: ০
  • প্রথম ম্যাচ: ৩ মে, ২০০৮
  • সর্বশেষ ম্যাচ: ২৬ এপ্রিল, ২০২৪

সম্ভাব্য একাদশ

পঞ্জাব কিংস (PBKS):

প্রিয়াংশ আর্য, প্রভসিমরান সিং (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার (অধিনায়ক), মার্কাস স্টোইনিস, নেহাল ওয়াধেরা, গ্লেন ম্যাক্সওয়েল, শশাঙ্ক সিংহ, মার্কো জানসেন, আর্শদীপ সিংহ, যশ ঠাকুর ও যুজবেন্দ্র চহাল

কলকাতা নাইট রাইডার্স (KKR):

কুইন্টন ডি’কক (উইকেটকিপার), সুনীল নারাইন, অজিঙ্ক রাহানে (অধিনায়ক),  ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিংহ, মঈন আলি, আন্দ্রে রাসেল, রমনদীপ সিংহ, হর্ষিত রানা, বৈভব অরোরা ও বরুণ চক্রবর্তী

ইমপ্যাক্ট প্লেয়ার: অঙ্গকৃশ রঘুবংশী

আজকের ম্যাচে ফেভারিট কে?

যদিও পরিসংখ্যান বলছে KKR বেশ এগিয়ে, কিন্তু PBKS-এর ব্যাটিং লাইনআপ এখন অনেক শক্ত। আবার, KKR-এর স্পিন শক্তি ও শক্তিশালী মিডল অর্ডার এখন দুর্দান্ত ফর্মে। মুল্লানপুরের পিচ যেহেতু ব্যাটসম্যানদের সহায়ক, সেক্ষেত্রে যেই দল প্রথমে ব্যাট করবে এবং বড় স্কোর তুলবে, তাদের জয়ের সম্ভাবনাই বেশি।

সম্পূর্ণ বিশ্লেষণ বলছে, KKR-ই আজকের ম্যাচে এগিয়ে থাকলেও, PBKS যে কোনও সময় চমক দিতে পারে। এখন দেখার বিষয়, শেষ হাসি কে হাসে!

 

একদিনের ব্যবধানে ফের কত কমল সোনা ও রুপোর দাম ? জেনে নিন

৮১ বছর বয়সে প্রেমিকার ছেলের হাতে খুন হলিউডের জনপ্রিয় অভিনেতা

ডিমের একঘেয়েমি পদে ক্লান্ত, ট্রাই করুন ‘ডিমের বেগমতি’

আত্মসমর্পণের জন্য পটনা আদালতে ‘খান স্যার’

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

লালু-রাবড়ির পর সরকারি নিরাপত্তা ফিরিয়ে দিলেন তেজস্বী

হস্টেলের শৌচালয়ে উদ্ধার স্কুল ছাত্রীর দেহ! খুনের অভিযোগ পরিবারের, চাঞ্চল্য কৃষ্ণনগরে

ভারতের মাটিতে খেলবে না পাকিস্তান, খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থে বড় টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

অটোভাড়া দিতে গিয়ে পাঠালেন ১৫ হাজার! তারপর যা করলেন চালক…

পরকীয়া সম্পর্কে বাধা হয়ে দাঁড়ানোয় ২ বছরের শিশুকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার মা

রিল বানাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, মহানন্দা নদীতে তলিয়ে মৃত ১