ইডেনে সল্ট-কোহলি ঝড়ে উড়ে গেল নাইটরা

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘরের মাঠে আইপিএলের অভিযানের শুরুটা সুককর হল না চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের কাছে। শনিবার প্রথম ম্যাচেই বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে পর্যুদস্ত হলেন অজিঙ্ক রাহানেরা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৭৪ রান তুলেছিল কলকাতা। ২২ বল বাকি থাকতেই হাতে সাত উইকেট নিয়ে জয়ের লক্ষ্য হাসিল করল বেঙ্গালুরু। সেই সঙ্গে তিন বছরের খরা কাটালেন বিরাট কোহলিরা।

জয়ের জন্য ১৭৫ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরুতেই আগ্রাসী মেজাজে খেলতে থাকেন বেঙ্গালুরুর দুই ওপেনার ফিল সল্ট ও বিরাট কোহলি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুরন্ত ছন্দে থাকা বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা কিংবা সুনীল নারাইন-কেউই দুজনকে বিপাকে ফেলতে পারেননি। বরং শিশির পড়ায বল গ্রিপ করতে সমস্যায় পড়েছিলেন নাইট স্পিনাররা। আর সেই ফায়দা পুরো নিয়েছেন সল্ট-কোহলিরা। মাত্র ২২ বলেই ৫০ রানের গণ্ডি পেরিয়ে যায় বেঙ্গালুরু। প্রথম পাওয়ার প্লেতে যেখানে কলকাতার রান ছিল এক উইকেট হারিয়ে ৬০, সেখানে বিরাটরা তোলেন ৮০ রান। আটটি চার ও চারটি বিশাল ছক্কার সাহায্যে মাত্র ২৫ বলেই অর্ধশতরান পেয়ে যান সল্ট। নবম ওভারে বল করতে এসে সল্টের ঝড় থামান বরুণ চক্রবর্তী। ৩১ বলে ৫৬ রান করে সাজঘরে ফিরে যান ইংলিশ ব্যাটার।

তবে তাতে কোনও সমস্যায় পড়তে হয়নি বেঙ্গালুরুকে। কেননা, আক্রমণের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন বিরাট কোহলি। কলকাতার বোলারদের নিয়ে ছেলেখেলা করেন। ৩০ বলেই নিজের অর্ধশতরান তুলে নেন কিং কোহলি। ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে তিন নম্বরে ব্যাট করতে নামা দেবদত্ত পাডিক্কালকে অবশ্য দ্রুতই পিরিয়ে দেন সুনীল নারাইন। ১০ বলে ১০ রান করে আউট হন পাডিক্কাল। চার নম্বরে নেমে তাণ্ডব চালাতে শুরু করেন বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাটিদার। ১৬ বলে পাঁচটি চার ও একটি ছক্কার সাহায্যে ৩০ রান করেন। তাঁকে ফেরান বৈভব অরোরা। ততক্ষণে অবশ্য জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল বেঙ্গালুরু। পাঁচ নম্বরে নেমে তাণ্ডব চালাতে শুরু করেন লিয়াম লিভিংস্টোনও। শেষ পর্যন্ত ১৭তম ওভারের দ্বিতীয় বলেই জয়ের লক্ষ্য পৌঁছে যায় বেঙ্গালুরু। বিরাট ৩৬ বলে ৫৯ এবং লিভিংস্টোন ৫ বলে ১৫ রানে অপরাজিত থাকেন।

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্টার প্রদর্শন, শ্রীলেখা মিত্র-র বিরুদ্ধে এফআইআর দায়ের

‘বিধবা’ ভাতা পাচ্ছেন পুরুষ! লালগোলায় মহিলার নামে প্রায় ৪০ হাজার টাকা যুবকের অ্যাকাউন্টে

গালে ভালবাসার চুমু! প্রেমিকের বাহুডোরে ধরা দিলেন হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান

প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, বারুইপুরে গ্রেফতার যুবক

হাসপাতালের ঘরে স্যানিটাইজার ছড়াতেই ছটফট করে প্রাণ গেল রোগীর, চাঞ্চল্য দুর্গাপুরে

বিতর্কিত মন্তব্যের জেরে আরও চাপে হুমায়ুন কবীর, গ্রেফতার অনুগামী সেলিম শেখ

‘সাহস, দক্ষতা ও কৌশলের মাধ্যমে শত্রুপক্ষ খতম হয়েছিল,’ কার্গিল বিজয় দিবসে জানালেন প্রাক্তন জওয়ান কিংশুক

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

শ্রী চৈতন্যদেবের নামে হবে বিশ্ব বাংলা সরণি, সিদ্ধান্ত শুভেন্দুর সরকারের

‘রাজ্যে শ্য়ামাপ্রসাদের সরকার, বাবরের নয়’, ধর্মতলায় বিক্ষোভকাণ্ডে বামেদের তোপ শমীকের

‘অভিযুক্তদের ফাঁসিতে ঝোলান,’ নিট কাণ্ডে আর্জি মৃত পড়ুয়ার মায়ের