পাড়িক্কলের ধুন্ধুমার ব্যাটিংয়ে দিল্লি বধ বেঙ্গালুরুর

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ দিল্লির জন্য দিনটা একেবারেই ভালো ছিল না। গত ম্যাচে কেএল রাহুল শতরান করলেও সোমবার (২৭ এপ্রিল) তাঁকে একেবারেই ফর্মে দেখা যায়নি । বলা ভালো বেঙ্গালুরুর বোলারদের দাপটে কার্যত মাথাই তুলতে পারেনি অক্ষরের দল। মাত্র ৭৫ রানের সমস্ত উইকেট হারিয়ে মাঠ ছাড়তে হয় দিল্লির খেলোয়াড়দের। ৭৬ রানের সহজ টার্গেট পূরণ করতে বেশিক্ষণ  লড়াই করতে হয়নি বিরাটদের।  ১০ ওভার খেলার আগেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় রজত পাতিদারের দল। 

এদিন ওপেন করতে নেমেছিলেন বেথেল ও বিরাট। বেথেল নেমেই চালিয়ে খেলতে থাকেন। তবে ১১ বলে ২০ রান করে সাজঘরে ফেরেন তিনি। বেথেলকে ফেরান কাইল জেমিসন।  শুধু একটি উইকেট হারিয়েছে আরসিবি। ৯ উইকেটে জয়ী হয়েছে রজত পাতিদারের দল। কোহলি পরপর দুটি ছক্কা হাঁকিয়ে আরসিবি-র ম্যাচ জয় নিশ্চিত করেন। কোহলি ১৫ বলে অপরাজিত ২৩ রান করেন, অন্যদিকে দেবদূত ১৩ বলে অপরাজিত ৩৪ রান করেন। এই জয়ের পর পয়েন্ট টেবিলে আরসিবি নিজেদের অবস্থান আরও মজবুত করেছে। বর্তমানে আট ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে আরসিবি আইপিএলের টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে, এই ম্যাচে পরাজয়ের পর আট ম্যাচে মাত্র তিনটিতে জয় নিয়ে দিল্লি সপ্তম স্থানে নেমে গিয়েছে।  

আরও পড়ুন: হেজলউড-ভুবনেশ্বরের বোলিং তোপে ৭৫ রানে গুটিয়ে গেল দিল্লি

টস জিতে এদিন দিল্লিকে প্রথমে ব্যাট করতে পাঠান আরসিবির অধিনায়ক রজত পাতিদার। ব্যাটিং করতে নেমে আরসিবির দুই পেসার ভুবনেশ্বর কুমার ও জস হেজলউডের বোলিং তোপের মুখে তাসের ঘরের মতো ভেঙে পড়ে দিল্লির টপ ও মিডল অর্ডারের ব্যাটিং লাইনআপ। ইনিংসের দ্বিতীয় বলেই শূন্য রানে ফেরেন সাহিল পারিখ। পরের ওভারে অর্থা‍ৎ দ্বিতীয় ওভারে দিল্লি শিবিরে জোড়া আঘাত হানেন হেজলউড। প্রথম বলে ফেরান কে এল রাহুলকে (১)। পরের বলে ফিরিয়ে দেন সমীর রিজভিকে (০)। ওই জোড়া ধাক্কা সামলানোর আগে তৃতীয় ওভারে বল করতে এসে ফের দিল্লিকে জোড়া ধাক্কা দেন ভুবনেশ্বর কুমার। প্রথম বলে ফিরিয়ে দেন ত্রিস্তান স্টাবসকে (৫)। চতুর্থ বলে জিতেশ শর্মার তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন দিল্লির অধিনায়ক অক্ষর পটেল (০)। পরের ওভারে নীতীশ রানাকে (১) ফিরিয়ে দিল্লি শিবিরে থরহরিকম্প ধড়িয়ে দেন হেজলউড। মাত্র আট রানে ৬ উইকেট খোয়ানো দিল্লি আইপিএলের ইতিহাসে সর্বনিম্ন স্কোর করবে কিনা, তা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়।

ঠিক তখনই সপ্তম উইকেটে জুটি বেঁধে খানিকটা প্রতিরোধ গড়ে তোলেন ডেভিড মিলার ও অভিষেক পোড়েল। ধীরস্থির হয়ে ব্যাটিং করতে থাকেন দুজনে। ৩৫ রানের পার্টনারশিপ গড়ার পরে রাসিখ সালামের বলে ফিরে যান মিলার (১৯)। তখনও সর্বনিম্ন স্কোর গড়ার লজ্জার মুখে দাঁড়িয়েছিল দিল্লি। এর পর অষ্টম উইকেটে অভিষেক ও কাইল জেমিসন জুটি বেঁধে দলকে ৫০ রানের গণ্ডি পার করিয়ে দেন। হাত খুলে মারতে থাকা জেমিসনকে (১৩ বলে ১২) লেগ বিফোরের ফাঁদে ফেলে সাজঘরে ফেরত পাঠান ক্রুণাল পাণ্ড্য। এর পরে কুলদীপ যাদবকে নিয়ে দলকে এগিয়ে যাওয়ার চেষ্টা চালান। ১৬তম ওভারে সুয়শ শর্মার বলে সাজঘরে ফেরেন কুলদীপ (৩)। ১৭তম ওভারে বল করতে আসেন হেজলউড। তার দ্বিতীয় বলে বাউন্ডারি হাঁকান অভিষেক। পরের বলে লাইন মিস করে ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফেরেন অভিষেক (৩৩ বলে ৩০)। ৭৫ রানেই গুটিয়ে যায় দিল্লির ইনিংস।

বিপাকে দেবরাজ, তৃণমূল নেতাকে রক্ষাকবচ দিল না কলকাতা হাইকোর্ট

‘জল দাও, জল..’, তারাতলায় ভেঙে পড়া গুদামের ধ্বংসস্তুপের ভিতর থেকে আর্তনাদ

একদিনের ক্রিকেটে বিরাটকে পিছনে ফেললেন গিল, বড় লাফ ঈশানের

আষাঢ়েও ভারী বৃষ্টির দেখা নেই, আমন চাষ নিয়ে দুশ্চিন্তায় পুরুলিয়ার কৃষকরা

১০ কোটি ক্ষতিপূরণ চেয়ে অরূপের প্রাক্তন ভ্রাতৃবধূ জুঁইকে আইনি চিঠি শতদ্রুর

চোখের সামনেই ম্যানহোলে পড়ে গেলেন সাফাই কর্মী, চটে লাল মেয়র

গ্রামের সহজ সরল মানুষদের বোকা বানিয়ে কোটি কোটি টাকা তছরুপ, তুমুল বিক্ষোভ, তদন্তে পুলিশ

‘সত্যি কথাটা বলেই দিতে…’, পুণের কেতন হত্যা মামলা নিয়ে গর্জে উঠলেন হিনা খান

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

সরকারি হাসপাতালের মধ্যেই শ্লীলতাহানি,ক্যাজুয়াল স্টাফের বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ, তদন্তে পুলিশ

মমতাকে ছেড়ে ঋতব্রতদের তৃণমূলে নাম লেখাচ্ছেন বীরভূমের কেষ্ট!

জনতার দরবারে অশোকনগরের দশম শ্রেণীর ছাত্রী হাতে আঁকা ছবি দিলেন মুখ্যমন্ত্রীকে