ISL 2024: মুম্বইয়ের সঙ্গে ড্র করে অভিযান শুরু করল মোহনবাগান

Share:

নিজস্ব প্রতিনিধি: মুম্বই এফসি সিটি বরাবরই সবুজ মেরুনের কাছে কাঁটা। গতবারও আইএসএলের ফাইনালে মুম্বইয়ের কাছে হার মানতে হয়েছিল মোহনবাগানকে। শেষ ২০ মিনিটের ঝড়ে বিপর্যস্ত হয়ে শুক্রবার যুবভারতীতেও এগিয়ে থেকে শেষ পর্যন্ত মুম্বই এফসিকে হারাতে পারল না সবুজ মেরুন ব্রিগেড। খেলার ফল ২-২।

ঘরের মাঠে এদিন শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে শুরু করে দুই দল। চার মিনিটেই মোহনবাগানের জালে বল জড়িয়ে দেয় মুম্বই। লালিয়ানজুয়ালা ছাংতের থেকে পাস পেয়েছিলেন জন তোরাই। তাঁর শট বিপিন সিংহের পায়ে লেগে ঢুকে গেলেও অফসাইডের কারণে গোল বাতিল করেন রেফারি। এর পরে মাঝ মাঠের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিয়ে একের পর এক আক্রমণ শানান আলবের্তো রদরিগেজরা। আট মিনিটের মাথায় বাঁ প্রান্ত থেকে শট নিয়েছিলেন লিস্টন কোলাসো। সেই বল ধরতে পারেননি মুম্বই গোলকিপার ফুর্বা লাচেনপা। তিরির গায়ে লেগে গোলে ঢুকে যায়। খানিক বাদেই সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল মুম্বই। বিপিন পাস দিয়েছিলেন ছাংতেকে। সেখান থেকে বল যায় কারেলিসের কাছে। ফাঁকায় দাঁড়িয়ে থাকলেও গোলে বল রাখতে পারেননি কারেলিস। ওই গোলের পরেই তেড়েফুঁড়ে খেলতে শুরু করেন বাগানের খেলোয়াড়রা। ২৮ মিনিটে কামিংসের থেকে ডান দিকে বল পান আশিস রাই। সেই বলে হেড করে আলবের্তোর সামনে সাজিয়ে দেন স্টুয়ার্ট। অনায়াসে গোল করেন আলবের্তো। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় মোহনবাগান।

দ্বিতীয়ার্ধেও সিংহভাগ সময় সবুজ মেরুনের খেলোয়াড়দের পায়েই বল ঘোরাফেরা করছিল। তবে হাল ছাড়েনি পিটার ক্রাতকির ছেলেরা। দুই উইং ব্যবহার করে আক্রমণ শানাচ্ছিল মুম্বইও। বিপিন এবং ছাংতে ব্যস্ত রেখেছিলেন সবুজ মেরুনের রক্ষণকে। ৭০ মিনিটে কর্নার থেকে পাওয়া বল বাগানের জালে জড়িয়ে ব্যবধান কমান প্রথমার্ধে আত্মঘাতী গোল করা তিরি। হয়ত নিজের ভুলের প্রায়শ্চিত্ত করলেন। নির্ধারিত সময় শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে গোল করে ম্যাচে সমততা ফেরান মুম্বইয়ের ক্রৌমা। দুটি গোলের জন্যই দায়ী বাগানের রক্ষণ ভাগ। এত নড়বড়ে রক্ষণ নিয়ে বাগান কোচ দলকে কত দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন, সেই প্রশ্ন থাকছে।

আজকের রাশিফল: সপ্তাহের প্রথম দিনেই কোনও দুঃসংবাদ পেতে পারেন

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫