‘অবিশ্বাস্য অনুভূতি, আমি হ্যারিকে বলেছিলাম…’, ম্যাচ জেতার পর যা যা বললেন সূর্যকুমার

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: টানটান উত্তেজনা, রুদ্ধশ্বাস লড়াই শেষে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে মেন ইন ব্লু। রবিবার (৮ মার্চ) আহমেদাবাদে নিউজিল্যান্ডের মুখোমুখী হবে ভারত। লক্ষ্মীবারে ভারতকে জেতানোর নেপথ্যে বোলারদের অবদান যেমন ছিল তেমনই মাটি কামড়ে লড়াই করে গিয়েছেন সঞ্জু স্যামসন, তিলক, হার্দিক। এদিন ইংল্যান্ডকে হারিয়ে ৭ রানে জিতেছে ভারত। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ২৫৩ রান তোলে টিম ইন্ডিয়া। সেই রান তাড়া করতে নেমে শেষ পর্যন্ত লড়াই করে ২৪৬ করে ইংরেজ ব্যাটারা। প্রকৃত অর্থই রান চেজ করেছে তারা। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ম্যাচ জেতার পর আবেগে আপ্লুত হয়ে পড়েন অধিনায়ক সূর্যকুমার যাদব। বলেন, ‘এটা একটা অবিশ্বাস্য অনুভূতি’।  

 ম্যাচ জেতার পর  অধিনায়ক সূর্যকুমার বলেন,  “এটা একটা অবিশ্বাস্য অনুভূতি। ফাইনালের জন্য আহমেদাবাদে যাওয়া, ছেলেদের জন্য বিশেষ অনুভূতি।” ইংল্যান্ড অধিনায়ক প্রসঙ্গে সূর্য বলেন,  “আমি হ্যারিকে বলেছিলাম যে তোমাদের বিরুদ্ধে আমাদের আরও কত রান করতে হবে। তারা সবসময় খেলায় ছিল, সবসময় রান তাড়া করেছে।” নিজের দলের বোলারদেড় অসাধারণ অবদানের কথাও শোনা যায় অধিনায়কের বলেন। বলেন,  “বুমরাহ, আর্শদীপ এবং অন্যান্য খেলোয়াড়রা যেভাবে ম্যাচটিকে ফিরিয়ে এনেছে তা অবিশ্বাস্য। বিশেষ বোলিং পারফরম্যান্স। ওহ মাই গড। আমাদের ফিল্ডিং কোচ টি দিলীপকেও একটু কৃতিত্ব দেওয়া উচিত। রশিদকে এক প্রান্ত থেকে বল করতে দেখার  সঙ্গে সঙ্গেই, দুবে ছিলেন নিখুঁত ম্যাচআপ। খুব নার্ভাস। কেউ যদি আমার হৃদস্পন্দন পরীক্ষা করত।” এর পরেই সূর্ভায বলেন, ভারত ট্রফির   জন্য, চাপ থাকবে, নার্ভাস থাকবে কিন্তু ছেলেরাও উত্তেজিত থাকবে।” 

সুপার এইটের শেষ ম্যাচ এবং সেমিফাইনাল সম্ভবত সঞ্জু স্যামসনের জীবনের দুটি স্মরণীয় খেলা ছিল। যে ছেলের বিশ্বকাপ খেলার কথাই ছিল না সে সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করার জায়গা এক ইঞ্ছি ছাড়েননি। অন্যদিকে বিশ্বের এক নম্বর ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ প্রতিবারের মতোই অসাধারণ পারফর্মেন্স করেছেন। তবে আজ ভারতের নায়ক ছিলেন সহ অধিনায়ক অক্ষর প্যাটেল। উইকেট নেওয়ার পাশাপাশি ধরেছেন দুটি অনবদ্য ক্যাচ। যার মধ্যে একটি ছিল ২৪ মিটার পিছনের দিকে দৌড়ে ধরা ও তারপর একটি ৬ রান আটকানো এবং দুবের সঙ্গে মিলে গুরুত্বপূর্ণ সময়ে উইল জ্যাকসকে আউট করা। এই খেলায় ইংরেজ ব্যাটার বেথেলের অবদানও মনে রাখবে ক্রিকেট দুনিয়া।    দুবের বলে  আউট হন বেথেল। তবে  ৪৮ বলে ১০৫ রান করে গিয়েছেন তিনি। 

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা