পাকিস্তান ক্রিকেটে অশান্তি চলছেই, টেস্ট দলের কোচের পদে ইস্তফা গিলেসপির

Share:

নিজস্ব প্রতিনিধি : সামনেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচ। যার উপর নির্ভর করতে পারে ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের অঙ্কও। তার আগেই বাঁক ঘোরানো মোড় পাক ক্রিকেটে। পাকিস্তান টেস্ট দলের কোচের পদ ছাড়লেন গিলেসপির। এবার টেস্ট দলের কোচের পদ থেকে ইস্তফা দিলেন তিনি। আপাতত অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে কাজ চালাবেন আকিব জাভেদ।

সম্প্রতি বেশ কিছু দিন ধরেই অবশ্য গিলেস্পির দায়িত্ব ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছিল পাক ক্রিকেট দলের অন্দরে। বৃহস্পতিবার(১২ ডিসেম্বর)পাকিস্তান ক্রিকেট বোর্ডকে(পিসিবি)কোচের দায়িত্ব ছাড়ার কথা আগেই জানিয়ে দিয়েছিলেন গিলেসপি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরুর আগে সরে দাঁড়ালেন অস্ট্রেলিয়ার প্রাক্তন এই পেসার। সব ফরম্যাট মিলিয়ে এই নিয়ে চার বছরে ৬ জন কোচ বদলাল বাবর পাক ক্রিকেট দল।

পাকিস্তান ক্রিকেট দল থেকে ইস্তফা দেওয়াপ পর গিলেসপি বলেন, ‘পাকিস্তানের কোচ হিসেবে যত সময় গিয়েছে, তত হতাশা বেড়েছে।সত্যি কথা বলতে, যে কাজের জন্য আমাকে আনা হয়েছিল, সেই কাজটা এত হতাশাজনক নয়।’ সহকারী কোচ টিম নিয়েলসেনের চুক্তিবৃদ্ধি না হওয়ায় গিলেসপি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে।

অবশ্য এর আগে একই রকমের ঠিক অভিযোগ ছিল সাদা বলের প্রাক্তন কোচ গ্যারি কার্স্টেনের। পাক বোর্ডের কর্মকর্তাদের অযথা হস্তক্ষেপে বিরক্ত হয়ে ইস্তফা দিয়েছিলেন তিনিও। তিনি সরে যাওয়ার পর সাদা বলের অন্তর্বর্তীকালীন কোচ হয়েছিলেন আকিব জাভেদ। গিলেসপির ইস্তফা দেওয়ার পরেই ফের দায়িত্বে পেল আকিব জাভেদ। আপাতত পাক ক্রিকেট দলের হয়ে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব তুলে নিলেন তিনি।

বিশ্ব বাজারে লঞ্চ হতে চলেছে নতুন স্মার্টফোন Vivo X500 FE!

বাইকপ্রেমীদের জন্য বড় চমক! লঞ্চ হল নতুন TVS RTR 125

ধনতেরাসে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, দীপাবলিতে ৩ রাশির ভাগ্যবদল! উপচে পড়বে টাকা

বৃহস্পতিতেও সঙ্গে রাখুন ছাতা, শহরে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

৯ নভেম্বরের মধ্যে রিচার্জ না করলে বন্ধ হচ্ছে BSNL-এর ১ টাকার প্ল্যান!

ভারতীয় জাহাজের জন্য খুলল হরমুজ প্রণালির ‘দরজা’, তেলের আমদানিতে মিলল স্বস্তি

স্কুল সিলেবাস থেকে OUT সিঙ্গুর, IN শ্যামাপ্রসাদ, ঘোষণা শিক্ষামন্ত্রীর

চুল পড়ছে? ত্বক খসখসে? এক চিমটে কালো তিলেই হবে সমস্যার সমাধান

শুক্রবারের আগে পুরভোটের নির্ঘন্ট নয়, কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

জ্ঞানেশ কুমারদের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় নোটিস জারি সুপ্রিম কোর্টের

অগ্নিবীরদের জন্য বড় ঘোষণা মোদি সরকারের, চাকরির মেয়াদ বাড়ল দু’বছর

জাল নথি দেখিয়ে খানাকুলে ভাড়া বাড়িতে বসবাস, গ্রেফতার বাংলাদেশি নাগরিক

গ্রেফতার হতেই লুকিয়ে রাখা টাকার সন্ধান দিলেন অভিষেকের PA, উদ্ধার প্রায় ১ কোটি নগদ

আয়ুষ্মান-তুষারকে হুমকি ফোন, বেঙ্গালুরু থেকে গ্রেফতার তথ্যপ্রযুক্তি কর্মী