বড় ধাক্কা টিম ইন্ডিয়ার, চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে অনিশ্চিত বুমরা

চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে লড়ার জন্যে এখনও ফিট নন যশপ্রীত বুমরা, ম্যাচ থেকে ছিটকে গেলেন বুমরা। যা কিনা ভারতীয় দলের কাছেও বিশাল ধাক্কা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় ভক্তদের জন্যে বিশাল ধাক্কা! চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে লড়ার জন্যে এখনও ফিট নন যশপ্রীত বুমরা, তাই ম্যাচে খেলার জন্যে অনিশ্চিত বুমরা। যা কিনা ভারতীয় দলের কাছেও বিশাল ধাক্কা। বর্ডার-গাওয়াস্কার সিরিজের শেষ টেস্ট ম্যাচে বিশাল চোট পেয়েছিলেন বুমরা। ম্যাচে একের পর এক তাঁর দুর্দান্ত বোলিং-ই কাল হয়ে দাঁড়ায়। পিঠে এবং ডান হাতের কব্জিতে মারাত্মক চোটের কারণে বর্ডার-গাওয়াস্কার ট্রফির শেষ টেস্ট ম্যাচের মাঝপথেই মাঠ ছেড়ে বেরিয়ে যান বুমরা। বুমরার চোট পাওয়ার বিষয়টা ভারতের জন্যেও বিশাল ধাক্কা! কারণ বর্ডার-গাওয়াস্কার ট্রফির শেষ টেস্ট ম্যাচে হেরে গিয়েছে ভারত।

এবার বুমরার চোট নিয়ে বড় আপডেট এসেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ম্যাচের বাইরে থাকবেন বুমরা। আগেই জানা গিয়েছিল বুমরার চোট এখনও ঠিক হয়নি। গুঞ্জনই সত্যি হল! একটি প্রতিবেদন অনুযায়ী, “আশা করা যাচ্ছে, বুমরা মার্চের প্রথম সপ্তাহের মধ্যে পুরোপুরি ফিট হয়ে যাবেন। তবে তিনি পুনর্বাসনের জন্য এনসিএ-তে যাবেন। যদিও প্রাথমিক রিপোর্টে বলছে, বুমরার কোনও ফ্র্যাকচার হয়নি। কিন্তু তাঁর পিঠে এখনও ফোলাভাব রয়েছে। তাই, এনসিএ তাঁর পুনরুদ্ধারের উপর নজর রাখবে এবং তিনি তিন সপ্তাহ সেখানে থাকবেন। তবে তার পরেও, তাকে একটি বা দুটি ম্যাচ খেলতে হবে।” এদিকে গত ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারত-পাকিস্তানের ম্যাচ রয়েছে।

তাই পাকিস্তানের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন কিনা বুমরা, তা নিয়ে এখনও জল্পনা চলছে। কারণ, রিপোর্ট বলছে, বুমরার পুরোপুরি সুস্থ হতে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত সময় লাগবে। সুতরাং ২৩ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দলের অংশ হতে পারবেন না বুমরা। এমনকী আগামী ২ মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধেও বুমরা খেলতে পারবেন কিনা, তাও স্পষ্ট নয়। এর আগে ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ ও ২৩ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত। চ্যাম্পিয়নস ট্রফির সেমি ফাইনাল ৪ ও ৫ মার্চ এবং ফাইনাল ৯ মার্চ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, অতীতেও বুমরা একাধিকবার পিঠে সমস্যায় ভুগেছেন।

লক্ষ্মীবারে চরম বিপদ, রাস্তায় আস্তে গাড়ি চালান, এখন চাকরি পরিবর্তনের সময় নয়..

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর