বুমরাই সেরা, ফের ICC টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে পেলেন স্থান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রকাশিত হয়েছে  আইসিসির র‍্যাঙ্কিংয়ের তালিকা। আর সেখানেই ফের আরও একবার  টেস্ট বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন জসপ্রীত বুমরা । সেইসঙ্গে অলরাউন্ডার বিভাগে এক নম্বর স্থান ধরে রেখেছেন রবীন্দ্র জাদেজা । অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার – গাভাস্কার টেস্ট সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছিলেন বুমরাহ । সেই সিরিজে ৫ ম্যাচে ৩২ উইকেট একাই নিয়েছিলেন তিনি । তাই আইসিসির র‍্যাঙ্কিংয়ের তালিকায় বোলারদের মধ্যে শীর্ষস্থান দখল করে রয়েছেন বুমরাহ ।

বলা বাহুল্য, ভারতীয় এই বোলার তাঁর ক্যারিয়ারে এখন পর্যন্ত ৯০৭ পয়েন্ট পেয়েছেন ।  তাতেই বুমরাহ  আইসিসিতে করেছে রেকর্ড । পাশাপাশি আইসিসি র‍্যাঙ্কিং তালিকায়  দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ও দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা । তাদের স্কোর যথাক্রমে ৮৪১ এবং ৮৩৭।

অন্যদিকে মুলতানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ৬ উইকেট নেওয়ায় আইসিসি তালিকায় প্রথম দশে স্থান পেয়েছেন নোমান আলী । তাঁর স্কোর ৭৬১। সেইসঙ্গে অলরাউন্ডার তালিকার শীর্ষে রয়েছে জাদেজা। তিনি পেয়েছেন ৪০০ রেটিং পয়েন্ট। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন (২৯৪) ও বাংলাদেশের মেহেদী হাসান (২৬৩)। বলা বাহুল্য, বুধবার থেকে শুরু হতে চলেছে টি- ২০ সিরিজ । ইডেনে মুখোমুখি হবে ইংল্যান্ড এবং ভারত। আর  তারআগেই প্রকাশিত হল আইসিসির র‍্যাঙ্কিংয়ের তালিকা।

হাইকোর্টের নির্দেশে সই জাল কাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

গানের মধ্যেই পোশাক খুলে গেল জ্যাকলিনের, ‘জুগনি’ মিউজিক ভিডিও নিয়ে বিতর্কের ঝড়

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক

বেআইনি নির্মাণ মামলায় সশরীরে আদালতে হাজিরার নির্দেশ উত্তর ২৪ পরগনার জেলাশাসককে

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা, কলকাতা হাইকোর্টে জানালেন অধ্যক্ষ

চিকিৎসা করাতে গিয়ে ধর্ষণের শিকার ১৫ বছরের নাবালিকা, গ্রেফতার ল্যাব অপারেটর

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

বৃষ্টিতে শরীর চাঙ্গা রাখতে বাড়িতে বানান নরওয়ের জাতীয় খাবার ফারিকল

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য রাজ্যের

ইলিশের স্বর্গীয় স্বাদ, নেই কাঁটার ঝামেলা! বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন মুচমুচে ইলিশ ফ্রাই