দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের বেলিংহাম, টানা চার ম্যাচে গোল করে জেতালেন রিয়ালকে

নিজস্ব প্রতিনিধি: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিকল্প অবশেষে খুঁজে পেল রিয়াল মাদ্রিদ। করিম বেনজামার অভাবও আর বোধ করছে না স্প্যানিশ ক্লাবটি। কেননা, দুই খেলোয়াড়ের অভাব বুঝতেই দিচ্ছেন না জুড বেলিংহাম। শনিবারও সংযুক্তি সময়ে গোল করে রিয়ালকে জেতালেন বরুশিয়া ডর্টমুন্ড থেকে আসা মিডফিল্ডার। রিয়ালের জার্সি গায়ে নেমে চার ম্যাচে পাঁচ গোল করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অনন্য কীর্তি  ছুঁয়ে ফেললেন ইংলিশ খেলোয়াড়।

এদিন ঘরের মাঠ হিসেবে পরিচিত সান্তিয়াগো বেনার্বুতে লা লিগার প্রথম ম্যাচ খেলতে নেমেছিল কার্লোস আনচেলেত্তির শিষ্যরা। যদিও শুরুটা খুব একটা ভাল হয়নি রিয়ালের। ম্যাচের ১১ মিনিটেই রিয়ালের প্রাক্তনী বোর্হা মায়োরাল গোল করে হেতাফকে এগিয়ে দেন। গোল খেয়েই তেড়েফুড়ে আক্রমণে নামে আনচেলেত্তির ছেলেরা। কিন্তু একের পর আক্রমণ তুলে নিয়ে গেলেও হেতাফের রক্ষণভেদ করতে পারেনি। প্রথমার্ধে পিছিয়ে থেকেই মাঠ ছাড়তে হয় রিয়ালকে।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য ঝাঁপায় আনচেলেত্তির ছেলেরা। ৪৭ মিনিটের মাথায় কাঙ্খিত গোল করে ম্যাচে সমতা ফেরান ভিনিসিয়ুস জুনিয়রের পরিবর্ত হিসেবে খেলা হোসেলুর। ম্যাচে সমতা ফেরার পরেই জয়ের জন্য মরিয়া হয়ে ঝাঁপায় রিয়ালের খেলোয়াড়রা। টনি ক্রুস বেশ কয়েকটি সুযোগও তৈরি করে দিয়েছিলেন সতীর্থদের। যদিও তা কাজে লাগাতে পারেননি হোসেলুররা। ম্যাচ যখন ড্র হচ্ছে বলে সবাই ধরে নিয়েছে তখনই নাটকীয় মোড়। তকন দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময়ের খেলা চলছে। পুরো ম্যাচে দুর্দান্ত খেলা হেতাফের গোলরক্ষক দাভিদ সোরিয়ার সামান্য ভুল করে বসলেন। রিয়ালের লুকাস ভাসকেজের দূরপাল্লার শট ঠিকভাবে প্রতিহত করতে পারেননি। বল চলে যায় বেলিংহামের পায়ে। সহজ সুযোগ মিস করেননি ইংলিশ মিডফিল্ডার। হালকা টোকায় হেতাফের জালে বল জড়িয়ে রিয়ালকে এগিয়ে দেন। ওই গোলের সুবাদেই হেতাফকে ২-১ গোলে হারিয়ে টানা চার ম্যাচ জিতে লা লিগায় শীর্ষে পৌঁছে যায় রিয়াল।

Published by:

Share Link:

More Releted News:

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

ম্যাচ জিতেও BCCI-এর রোষে রাজস্থানের পেসার, পেলেন কড়া শাস্তি

পিরিয়ড ট্যাবু নাকি স্বাভাবিক বিষয়, খোলাখুলি জেমিমা রদ্রিগেজ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ