ICC Rankings: একদিনের সেরা বোলারের সিংহাসনে ‘মহারাজ’

Share:

নিজস্ব প্রতিনিধি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে বিধ্বংসী বোলিংয়ের দৌলতে আইসিসির ক্রমতালিকায় বিচারে ওয়ানডের বোলারদের সিংহাসন দখল করেছেন দক্ষিণ আফ্রিকার বাঁ-হাতি স্পিনার কেশব মহারাজ। সিংহাসনচ্যূত করেছেন ভারতের কুলদীপ যাদব ও শ্রীলঙ্কার মাহেশ তিকশানাকে। এর আগে ২০২৩ সালের নভেম্বর-ডিসেম্বরে কয়েক দিনের জন্য আইসিসির র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন ৩৫ বছর বয়সী স্পিনার। ফের শীর্ষস্থান দখল করলেন। ব্যাটিংয়ের ক্ষেত্রে সিংহাসন ধরে রাখতে সক্ষম হয়েছেন ভারতের শুভমন গিল।

কেশব মহারাজের কাছে সিংহাসন হারিয়ে দুই নম্বরে নেমে গিয়েছেন শ্রীলঙ্কার মাহেশ তিকশানা। এক ধাপ নেমে তিন নম্বরে ভারতের স্পিনার কুলদীপ যাদব। চার ও পাঁচ নম্বরে যথাক্রমে রয়েছেন নামবিয়ার বার্নাল্ড শুলজ ও আপগানিস্তানের রশিদ খান। বোলিং বিভাগে বড় লাফ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের পেসার জেইডেন সিলসও। পাকিস্তানের বিপক্ষে শেষ একদিনের ম্যাচে ১৮ রানে ৬ উইকেট নেওয়ার সুবাদে ১৫ ধাপ এগিয়ে তিনি এখন ১৮ নম্বরে। পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ ১৫ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৯তম এবং ওয়েস্ট ইন্ডিজের অফ স্পিনার রোস্টন চেজ ৫ ধাপ এগিয়ে ৫৮তম স্থানে উঠেছেন।

ব্যাটসম্যানদের ক্ষেত্রে একদিনের র‍্যাঙ্কিংয়ে শীর্ষেই রয়েছেন ভারতের টেস্ট অধিনায়ক শুভমন গিল। এক ধাপ উন্নতি ঘটিয়ে দুই নম্বরে উঠে এসেছেন রোহিত শর্মা। আর এক ধাপ নিচে নেমে তিন নম্বরে নেমে গিয়েছেন পাকিস্তানের বাবর আজম। চার নম্বর ধরে রেখেছেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি। পাঁচ ও ছয় নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের ড্যারেল মিচেল ও শ্রীলঙ্কার চারিথ আসলঙ্কা।  যদিও এদিন কারিগরি ত্রুটির কারণে প্রথমে ব্যাটারদের যে ক্রম তালিকা প্রকাশ হয়েছিল, তাতে প্রথম একশোয় নাম ছিল না ভারতের দুই অভিজ্ঞ ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলির। ওই তালিকা বিস্মিত করেছিল ক্রিকেট বিশেষজ্ঞদের।

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১