‘ফিল্ডিংয়ে বাধা’ দেওয়ার অভিযোগে আউট কেকেআরের রঘুবংশী! শুরু বিতর্ক

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএলের ইতিহাসে প্রথমবার, বিশ্ব ক্রিকেটে বিরল। ফিল্ডিংয়ে বাধা দেওয়ার অভিযোগে শাস্তি পেলেন কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার অঙ্গকৃশ রঘুবংশী। আজ, রবিবার উত্তরপ্রদেশের লখনউয়ের একানা স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন লখনউয়ের অধিনায়ক ঋষভ পন্থ। ব্যাট করতে নেমে লখনউয়ের বোলার বিশেষ করে মোহসিন খানের সামনে মুখ থুবড়ে পড়ে কেকেআরের ব্যাটিং। সেই কঠিন সময়ে দলের হয়ে হাল ধরতে গিয়ে ধাক্কা খেলেন অঙ্গকৃশ রঘুবংশী।

আরও পডুন: রিঙ্কুর কাঁধে ভর করেই লখনউকে ১৫৬ রানের টার্গেট দিল কেকেআর

চলতি আইপিএলে কলকাতার হয়ে যে খেলোয়াড়রা রান করছে তার মধ্যে অন্যতম রঘুবংশী। ফর্মে রয়েছেন তিনি। তাই এদিন কঠিন সময়ে তাঁর ব্যাট থেকে বড় রানের আশায় ছিল কলকাতার ম্যানেজমেন্ট। শুরুটা ভালোও করেছিলেন রঘুবংশী। কিন্তু তাল কাটে মাঝে। ফিল্ডিংয়ের বাধা দেওয়ার অভিযোগে সরাসরি কেকেআরের এই ব্যাটারকে আউট ঘোষণা করে দেন আম্পায়ার। কলকাতার ইনিংসের পঞ্চম ওভারের শেষ বলে এই ঘটনা ঘটে। ৭ বলে ৯ রান করেছিলেন অঙ্গকৃশ। বলটি মিড-অনের দিকে মেরে রান নিতে দৌড়েছিলেন, কিন্তু মাঝপথে ফিরে আসেন। ক্রিজে ফেরার সময় দৌড়ের লাইন বদলান তিনি, আর সেই সময় থ্রো এসে তাঁর পায়ে লাগে। এর পর ঋষভ পন্থ অঙ্গকৃশের বিরুদ্ধে ‘ফিল্ডিংয়ে বাধা’ দেওয়ার আবেদন করেন। তৃতীয় আম্পায়ার রোহন পণ্ডিত রিপ্লে দেখে মনে করেন, অঙ্গকৃশ দৌড়ের সময় লাইন বদলেছেন, ফলে তাঁকে আউট দেওয়া হয়।

আর তার পরেই ক্ষোভে ফেটে পড়েন কেকেআরের অন্য প্লেয়াররা। ডাগ আউট থেকে বেরিয়ে চতুর্থ আম্পায়ারের সঙ্গে তর্কাতর্কি জুড়ে দেন কোচ অভিষেক নায়ারও। অঙ্গকৃশ নিজেও ক্ষোভে ফেটে পড়েন। মাঠ ছাড়ার সময় বাউন্ডারি লাইনে আঘাত করেন তিনি। তাঁর হাবভাবেই স্পষ্ট, এই সিদ্ধান্তে তিনি মোটেও সন্তুষ্ট নন। অঙ্গকৃশ রঘুবংশী কী আউট? তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় চলছে আলোচনা।

নিম্নচাপের জেরে বুধবারও মেঘলা আকাশ, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

তল্লাশির নামে চলন্ত ট্রেনের প্যান্ট্রি কারে মহিলা যাত্রীকে গণধর্ষণ, অভিযুক্ত দুই পুলিশ কর্মী

অভাবনীয় সুযোগ! ৩৮,০০০ টাকায় সস্তায় পাওয়া যাচ্ছে Nothing Phone 3

ওড়িশায় লুকিয়ে এক টুকরো স্বর্গ! ঘুরে আসুন ‘মিনি থাইল্যান্ড’ রানিচুয়ান

ইরানে বিয়েবাড়িতে আছড়ে পড়ল মার্কিন ক্ষেপণাস্ত্র, শিশু-সহ নিহত ৪

সামান্য বিনিয়োগে বিপুল লাভ! পোস্ট অফিসের এই স্কিমে মিলবে ২.৫ লাখ

সাধারণ জ্বর নাকি সোয়াইন ফ্লু! এই ৫ লক্ষণ দেখে সতর্ক হোন

নেপাল বিপর্যয় কেড়েছে বুকের ধনকে, খড়ের তৈরি ছেলের প্রতীকী শরীরে মুখাগ্নি ‘হতভাগ্য’ বাবার

‘বদলা নেওয়ার কথা মাথাতেও আনবেন না, তাহলে..’, ইরানকে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধ, ইরানের সামরিক ঘাঁটিতে হামলা শুরু মার্কিন সেনার

রাজ্যে তিনদিন ডেঙ্গু বিরোধী অভিযানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

ক্যামাক স্ট্রিট কাণ্ডে সাড়ে পাঁচ ঘন্টা জেরার পর ক্ষোভে ফেটে পড়লেন অভিষেক

‘বিনামূল্যে মদ দিতেই হবে,’ আজব দাবিতে দোকানে ভাঙচুর চালাল মদ্যপরা

বোনকে নিয়ে পালানোর ‘সবক’, ৩৭ সেকেন্ডে ৮৩ বার ছুরির আঘাতে ভগ্নিপতিকে ফালাফালা করল শ্যালকরা