রাজ্যে তিনদিন ডেঙ্গু বিরোধী অভিযানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: ডেঙ্গু নিয়ে চিন্তার কোনও কারণ নেই, চলতি বছরে তা নিয়ন্ত্রণে রয়েছে। আজ, মঙ্গলবার স্বাস্থ্য ভবন থেকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে চুপচাপ বসে থাকলে চলবে না। ডেঙ্গুর বিরুদ্ধে মাঠে নেমে কাজ করার নিদান দিলেন মুখ্যমন্ত্রী। আজ, মঙ্গলবার স্বাস্থ্য ভবনে ডেঙ্গু নিয়ে বৈঠকে বসেছিলেন শুভেন্দু অধিকারী। বর্তমানে রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি জানতে চেয়েছিলেন তিনি। সেই বৈঠকে হাজির ছিলেন স্বাস্থ্য ভবনের কর্তা থেকে শুরু করে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়, স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার সহ আরও অনেকে। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, ‘চলতি বছরে রাজ্যে ডেঙ্গুর হার কম। কলকাতা পুরসভার ৬১টি ওয়ার্ড ডেঙ্গু মুক্ত। কিন্তু কিছু পুরসভা ডেঙ্গু নিয়ে কোনও কাজ করছে না। বহু পুরসভার চেয়ারম্যানরা শুধু পদ আঁকড়ে বসে রয়েছেন। তাঁরা কোনও কাজ করছেন না। ডেঙ্গুর বিরুদ্ধে আমাদের অভিযান চালাতে হবে। আতঙ্ক হওয়ার কিছু নেই।’

আরও পডুন: নদীভাঙনের জেরে বন্ধ মালদহের ৯টি প্রাথমিক বিদ্যালয়, চিন্তায় পড়ুয়াদের অভিভাবকেরা

তারপরেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ‘ডেঙ্গু রোধে তিনদিন কেএমডিএ এলাকায় বিশেষ অভিযান চলবে। আগামী ৩ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত সেই অভিযান চলবে। কলকাতা পুরসভা, হাওড়া, গোটা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও হুগলির কিছুটা অংশে হবে এই বিশেষ অভিযান। পুরসভার কর্মী থেকে মন্ত্রী ও পদস্থ কর্তারা সেই অভিযানে সামিল হবেন। চলতি বছরে কম সময় পেয়েছি। পরের বছরে ডেঙ্গুর বিরুদ্ধে আরও ভাল অভিযান করা হবে। কলকাতা পুরসভায় ডেঙ্গু প্রবণতা রয়েছে এমন এলাকাগুলিতে মশারি বিতরণ করবে পুলিশ। ডেঙ্গু নিয়ে সচেতনতা শিবির করতে হবে।’

বিগত তৃণমূল সরকারের জমানায় ডেঙ্গু লেখার উপর নিষেধাজ্ঞা ছিল। কেন্দ্রীয় সরকারের কাছে ডেঙ্গু নিয়ে রিপোর্টই দিত না বিগত সরকারের স্বাস্থ্য দফতর। এমনটাই ছিল অভিযোগ। ডেঙ্গু লিখলেই সেই চিকিৎসকের উপর নেমে আসত খাড়া। যদিও পালাবদলের পর, বর্তমান সরকারের আমলে ডেঙ্গু লেখা নিয়ে কোনও ভয় নেই বলে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বিষয়ে এদিন তিনি বলেছেন, ‘ডেঙ্গু হলে সেটা লিখবেন। ভয় পাবেন না। হাত খুলে লিখুন। রোগ না ধরতে পারলে তার চিকিৎসা কীভাবে হবে। কেউ বারণ করেনি। ডেঙ্গুকে নিরাময় করতে হবে। তথ্য গোপন করে লাভ নেই।’

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে