পঞ্জাবকে হালকাভাবে নিতে নারাজ নাইটরা, দল ছাড়লেন গেইল

দলই রয়েছে প্লে-অফের দৌড়ে, তবে শেষ পর্যন্ত কে পা রাখবে সেটা বলা খুবই মুশকিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুই দলই রয়েছে প্লে-অফের দৌড়ে, তবে শেষ পর্যন্ত কে পা রাখবে সেটা বলা খুবই মুশকিল। যদিও শুক্রবার রাতের পর বিষয়টা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। কারণ, এদিন দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এবং পঞ্জাব কিংস।

যদিও লড়াইতে নামার আগে বেশ কিছুটা এগিয়ে রয়েছে নাইটরা। সমসংখ্যক ম্যাচ খেলে ১০ পয়েন্ট পেয়ে চতুর্থস্থানে রয়েছে ইয়ন মরগান অ্যান্ড কোম্পানি। আর কে এল রাহুলরা অবস্থান করছে ছয় নম্বরে। তবে আইপিএলের মতো সাপ-লুডোর টুর্নামেন্টে ২ পয়েন্টে এগিয়ে থাকাটা কোনও বিষয়ই নয়। তাই প্রীতি জিন্টা বনাম শাহরুখ খানের দলের লড়াইটা বেশ জমজমাট হবে বলেই মনে করা হচ্ছে।

পঞ্জাবকে একদমই হালকাভাবে নিতে নারাজ কেকেআর শিবির। এই ম্যাচ জিতে প্লে-অফের দিকে আরও একধাপ এগিয়ে যাওয়াটাই লক্ষ্য সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ারদের। সেই সঙ্গে নেট রান রেটের দিকটাও নজর রাখতে হবে নাইদের।

বোলিং নিয়ে সেইভাবে চিন্তা না থাকলেও, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ব্যাটিংয়ের জন্য চাপে পড়তে হয়েছিল কলকাতাকে। তাই দ্বিতীয়বার এই ভুল করতে নারাজ কেকেআরের ক্রিকেটাররা। ফলে বেশ সাবধান হয়েই নামবেন তারা। কারণ, এই ধরনের গুরুত্বপূর্ণ ম্যাচে সামান্য ভুলই শেষ করে দিতে পারে সবকিছুকে।

অন্যদিকে, কেকেআর ম্যাচের আগেই পঞ্জাব শিবির ছাড়লেন ক্রিস গেইল। টি-২০ বিশ্বকাপের আগে বিশ্রাম নেওয়ার জন্য জৈব সুরক্ষা বলয় ছেড়ে বেরিয়ে গেলেন ক্যারিবিয়ান তারকা। পঞ্জাব কিংসের পক্ষ থেকে টুইট করে এমনটাই জানানো হয়েছে। এটা পঞ্জাবের জন্য একটা ধাক্কাই বললে চলে।  

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর