১৭ এপ্রিল ইডেনে হচ্ছে না কেকেআর-রাজস্থান ম্যাচ!

Share:

নিজস্ব প্রতিনিধি: ইডেন গার্ডেন্সে  আগামী ১৭ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচ হওয়ার কথা রয়েছে। কিন্তু সেই ম্যাচ ঘিরে তৈরি হয়েছে জটিলতা। কলকাতা পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই সিএবি’কে জানিয়ে দেওয়া হয়েছে, রামনবমী থাকায় ওই দিন ম্যাচে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। অন্য কোনও দিন ম্যাচের আয়োজন করা হোক। কলকাতা পুলিশের কাছ থেকে ওই বার্তা পাওয়ার বিষয়টি সিএবি কর্তারা ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তাদের অবহিত করেছেন। ফলে ওই দিনের ম্যাচের দিনক্ষণ বদলে যেতে পারে বা অন্যত্র সরানো হতে পারে।

সোমবার কলকাতা পুলিশের এক পদস্থ কর্তা জানিয়েছেন, কলকাতা বনাম রাজস্থান ম্যাচ হওয়ার কথা ১৭ এপ্রিল। ওই দিন রামনবমী রয়েছে। গত কয়েক বছর ধরে কলকাতায় ঘটা করেই রামনবমীর উ‍ৎসব পালন হয়। এবার যেহেতু ভোটের মধ্যে ওই ধর্মীয় উ‍ৎসব পড়েছে, ফলে অশান্তি বাঁধার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ধর্মের বিষ ঢেলে ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা চালানো একটি দলের তরফে সাম্প্রদায়িক অশান্তি পাকানোর ক্ষেত্রে ইন্ধন জোগানো হতে পারে। তাই নিরাপত্তার ক্ষেত্রে কোনও ঝুঁকি নেওয়া হচ্ছে না। ওই দিন ইডেনে যাতে আইপিএলের কোনও খেলার আয়োজন না করা হয় তার জন্য সিএবি’কে অনুরোধ জানানো হয়েছে। রামনমবীর আগের দিন কিংবা পরের দিন খেলা হলে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া যাবে।

বিসিসিআইয়ের এক কর্তা এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ‘সিএবি’র পক্ষ থেকে কলকাতা-রাজস্থান ম্যাচের দিন বদলানোর জন্য অনুরোধ এসেছে। কিন্তু কবে ওই ম্যাচ হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।  আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হবে। তার পরেই কলকাতা ও রাজস্থান ম্যাচের ভাগ্য চূড়ান্ত হবে।’

১.৭২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেসহ বাজারে এল Xiaomi Smart Band watch

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি