আল হিলালের প্রতিনিধিদের সঙ্গে দেখাই করলেন না এমবাপে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফরাসি তারকা ফুটবলার কিলিয়ান এমবাপেকে দলে পেতে মাথা ঘুরে যাওয়ার মতো অর্থের প্রস্তাব করেছেন সৌদি আরবের আল হিলাল ক্লাব। পিএসজি ক্লাব কর্তাদের সঙ্গে পেট্রো ডলারের থলি হাতে প্যারিসেও পৌঁছে গিয়েছেন ক্লাবের কর্তারা। কিন্তু বুধবার তাঁদের সঙ্গে দেখাই করেননি পিএসজির তারকা ফুটবলার। ফলে সৌদি আরবের ক্লাবটির ২,৭২৮ কোটি টাকার প্রস্তাবে যে অবলীলায় ফেরাচ্ছেন ফরাসি স্ট্রাইকার তা স্পষ্ট।

পিএসজির সঙ্গে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তি রয়েছে এমবাপের। কিন্তু তিনি যে তার পরে আর ফরাসি ক্লাবটিতে থাকবেন না তা চিঠি দিয়ে পিএসজি’কে জানিয়েও দিয়েছেন তারকা ফুটবলার। আর তার পরেই এমবাপের উপরে হাড়ে হাড়ে চটেছেন পিএসজি কর্তারা। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘গেলে এখনই যাও, নইলে চুক্তি বাড়াও।’ এমনকি আসন্ন মরসুমে এমবাপেকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখার হুমকিও দিয়েছেন।

দু’পক্ষের মধ্যে টানাটানির মধ্যে আসরে নেমেছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। ক্লাব কর্তারা এমবাপেকে পেতে ৩০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছেন। ওই প্রস্তাবে রাজি হলেই দলবদলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় হতেন ফরাসি তারকা ফুটবলার। কিন্তু ওই মাথা ঘুরে যাওয়ার মতো অর্থের প্রস্তাব পেলেও সৌদিতে যেতে রাজি নন এমবাপে। তা তিনি স্পষ্ট জানিয়েও দিয়েছেন। এর পরেই পিএসজি কর্তারা সরাসরি এমবাপের সঙ্গে কথা বলার জন্য আল হিলালের কর্তাদের আনুমতি দিয়েছিলেন। কথা বলার জন্য প্যারিসে হাজিরও হয়েছিলেন সৌদি ক্লাবটির কর্তারা। কিন্তু তাদের সঙ্গে দেখা না করে এমবাপে বুঝিয়ে দিয়েছেন তাঁর কাছে অর্থই সব নয়।

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে

পুরভোটের প্রস্তুতি শুরু করল নির্বাচন কমিশন, দিল্লি থেকে পৌঁছল ২১ হাজারের বেশি EVM

নাবালিকা ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ, শিক্ষককে ঘরে আটকে বিক্ষোভ

নিষেধাজ্ঞা উড়িয়ে দিঘার উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেল নাবালিকা

দিশা সালিয়ান মৃত্যু মামলা: প্রাণনাশের হুমকি পাচ্ছেন সুরজ পাঞ্চোলি

কলকাতা-হাওড়ায় ২৭ নভেম্বর পুরভোট? গণনা হতে পারে ২ ডিসেম্বর

জ্ঞানেশের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট প্রস্তাব আনার তোড়জোড় বিরোধীদের

পুজোর চাঁদার নামে জুলুমবাজি! এক ফোনেই অভিযোগ জানান, চালু টোল ফ্রি নম্বর়

পুরনো খেলোয়াড় অমিতাভের উপরই ভরসা রাখলেন নীতিন নবীন

ডিএসপির বাড়িতে আচমকা হানা এসিবির, উদ্ধার নোটের ‘পাহাড়’! কত টাকা পাওয়া গেল

মানা হল শ্রমিকদের দাবি, হুগলির ব্রেথওয়েট কারখানায় উড়ল গেরুয়া আবির