অলিম্পিয়াকোসের বিপক্ষে চারবার জ্বলে রোনাল্ডোর পাশে জায়গা পাকা করলেন এমবাপে

Share:

নিজস্ব প্রতিনিধি: সারা বছর ফুটবলে যত টুর্নামেন্ট হয় তার মধ্যে অন্যতম জনপ্রিয় UCL। এই টুর্নামেন্টে চিরকালই দাপিয়ে খেলে রিয়াল মাদ্রিদ। ১৫ বারের চ্যাম্পিয়ন তাঁরা। শুধু গত মরশুমে একটু তাল কেটেছিল। আসলে UCL-এর নতুন ফর্ম্যাটের সঙ্গে ঠিক মানিয়ে নিতে পারেনি রিয়াল। তবে এ বার তারা ফের পুরোনো ছন্দে। শেষ ম্যাচে তাদের কাছে রীতিমতো নাস্তানাবুদ হতে হয়েছে গ্রিসের অলিম্পিয়াকোসকে। এই ম্যাচ খেলার আগে পর্যন্ত রিয়াল মাদ্রিদের ঝুলিতে ছিল একটা হার ও দুটো ড্র। অলিম্পিয়াকোসকে ৪-৩ গোলে হারিয়ে নজির গড়েছে রিয়াল। এতদিন পর্যন্ত তারা গ্রিসের কোনও মাঠে জিততে পারেনি। আর এই রেকর্ড তৈরির কারিগর হলেন কিলিয়ান এমবাপে।

 

শুরু থেকেই কিন্তু ম্যাচ রিয়ালের ছিল না। শুরুতে তারা পিছিয়ে পড়ে। ম্যাচের আট মিনিটে অলিম্পিয়াকোসের দলগত চেষ্টায় গোল করেন মিডফিল্ডার চিকিনিও। তারপর খেল দেখাতে শুরু করেন এমবাপে। ২২, ২৪ ও ২৯ মিনিটে পরপর তিনি গোল করে হ্যাটট্রিক করেন। মাত্র ৭ মিনিট সময় নেন এই অবিশ্বাস্য হ্যাটট্রিকের জন্য। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক এটি। এমবাপের আগে রয়েছেন লিভারপুলের মো সালাহ্, তিনিই শীর্ষে এই মুহূর্তে। বিরতির পর ম্যাচের ৫৯ মিনিটে নিজের ও দলের চতুর্থ গোল করেন ব্ল্যাক দায়মন্ড কিলিয়ান এমবাপে।

ম্যাচে চতুর্থ গোল করে তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্দোর ক্লাবে সঙ্গে নাম লেখালেন। UCL-এ রিয়াল মাদ্রিদের জার্সিতে এক ম্যাচে চার গোল করার নজির এতদিন ছিল রোনাল্দোর। এ বার তাতে ভাগ বসালেন এমবাপে। তবে ঘরের মাঠে অলিম্পিয়াকোসও ছেড়ে কথা বলেনি। দূর্দান্ত লড়াই হয়।  ৩-১ গোলে পিছিয়ে থেকে হাফটাইমে গেলেও তারা ৫২ মিনিটে গোল শোধ করে। মেহেদি তারেমি গোল করেন। ৮১ মিনিটে আয়ুব এল কাবি তৃতীয় গোলটা করেন। কিন্তু শেষ হাসি হাসে সেই রিয়াল। ম্যাচ জিতে পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট তালিকায় পাঁচে রয়েছে তাঁরা।

কলকাতা ও রাজ্য পুলিশে ফের রদবদল, কাকে কোথায় পাঠানো হল?

বাড়িতে বানিয়ে নিন ব্রাজিলের জনপ্রিয় মিষ্টি ব্রিগাদেইরো, রইল রেসিপি

কবির বাহিয়ার সঙ্গে প্রেমের সম্পর্কে বিচ্ছেদ, গুজব ওড়ালেন কৃতি স্যানন, কী বললেন?

ভেনেজুয়েলা থেকে ফিরল ভারতীয় নাবিকের দেহ, উধাও মস্তিষ্ক-হৃৎপিণ্ড-ফুসফুস

কলকাতা পুরসভা থেকে সাসপেন্ড কালিচরণ বন্দ্যোপাধ্যায়

‘চিকিৎসা ক্ষেত্রে আমরা-ওরা করত তৃণমূল’, তোপ দাগলেন মুখ্যমন্ত্রী

গরম থেকে বাঁচতে জলে শরীর ভেজাতে গিয়ে জার্মানিতে মর্মান্তিক মৃত্যু ৩০ জনের

রথে নয়, এবার টিকিট কেটে লোকাল ট্রেনে চড়লেন স্বয়ং প্রভু জগন্নাথ

শৌচাগারে লুকানো হত টাকা, রাম মন্দিরের অনুদান চুরি নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

কমল রান্নার গ্যাসের দাম, স্বস্তিতে আমজনতা

কেতন হত্যাকাণ্ডের পর লোহাগড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়, সবার নজর ‘সিয়া পয়েন্টে’

খুনের মাসখানেক আগে সিয়ার বাবা-মায়ের সঙ্গে নাচছেন কেতন, ভাইরাল পুরানো ভিডিও

ধার শোধ করতে দুঃসাহসিক চুরি! ১০ লক্ষ টাকা গায়েব করে শ্রীঘরে এটিএমের নিরাপত্তারক্ষী

শহরে একধাক্কায় অনেকটাই কমল অটো এলপিজির দাম, স্বস্তি নিত্যযাত্রীদের