রথে নয়, এবার টিকিট কেটে লোকাল ট্রেনে চড়লেন স্বয়ং প্রভু জগন্নাথ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  রথযাত্রা মানেই জগন্নাথদেবের রথে চড়ে নগর পরিক্রমা। কিন্তু রথে ওঠার আগেই যদি তিনি লোকাল ট্রেনে চড়েন?  শুনতে অবাক লাগলেও, এমনই এক ব্যতিক্রমী ঘটনার সাক্ষী থাকল নদিয়ার শান্তিপুর থেকে কলকাতাগামী লোকাল ট্রেনের যাত্রীরা। এবার  গাড়ি বা ট্রাক নয়, সাধারণ যাত্রীদের মতোই লোকাল ট্রেনে চেপে নিজের গন্তব্যে  রওনা দিলেন স্বয়ং প্রভু জগন্নাথ।

সকালের ব্যস্ত সময়। শান্তিপুর স্টেশনে নিত্যদিনের মতোই ট্রেন ধরতে ভিড় জমিয়েছেন যাত্রীরা। হঠাৎই সবার নজর পড়ল এক সুসজ্জিত জগন্নাথদেবের প্রতিমার দিকে। কারখানা থেকে ভ্যানে করে স্টেশনে আনা হয়েছে তাঁকে। তারপর অত্যন্ত যত্নে তুলে দেওয়া হল লোকাল ট্রেনের কামরায়। সিটে বসানো হল দেবতাকে। মুহূর্তের মধ্যেই গোটা কামরার পরিবেশ যেন বদলে গেল। কেউ বিস্ময়ে তাকিয়ে রইলেন, কেউ মোবাইলে সেই বিরল মুহূর্ত বন্দি করলেন, আবার কেউ হাত জোড় করে উচ্চারণ করলেন, ‘জয় জগন্নাথ।’ এই জগন্নাথদেবের প্রতিমা তৈরি হয়েছে শান্তিপুরের শ্যামবাজারের প্রতিমাশিল্পী সৌরাজ বিশ্বাসের কারখানায়। প্রায় চার ফুট উচ্চতার প্রতিমাটি রথযাত্রা উপলক্ষে দক্ষিণ কলকাতার যাদবপুরের এক ভক্তের বাড়িতে প্রতিষ্ঠার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। গাড়ি ভাড়া না করে সাধারণ মানুষের মতোই লোকাল ট্রেনে প্রতিমা নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন উদ্যোক্তারা। আর সেই সিদ্ধান্তই তৈরি করল এক অনন্য অভিজ্ঞতা। ট্রেনের চালক, নিরাপত্তারক্ষী, রেলকর্মী, সুযোগ পেলেই একবার করে দর্শন করে গেলেন জগন্নাথদেবকে। যাত্রীরাও যেন কিছুক্ষণের জন্য ভুলে গেলেন নিজেদের ব্যস্ততা। ট্রেনের কামরাই হয়ে উঠল ছোট্ট এক ভক্তিময় পরিবেশ।

আরও পড়ুনঃ কলকাতার লেনিন সরণির নাম বদলাতে চায় বিজেপি, সরব সাংস্কৃতিক মহলের একাংশ

শান্তিপুরের প্রতিমাশিল্পের খ্যাতি বহু পুরনো। কালী, দুর্গা, সরস্বতী কিংবা জগদ্ধাত্রীর প্রতিমা যেমন রাজ্যের নানা প্রান্তে পৌঁছে যায়, তেমনই এবার সেই তালিকায় জুড়ল জগন্নাথদেবও। কারখানার শিল্পীদের কথায়, সামাজিক মাধ্যমে শান্তিপুরের মাটির কাজ দেখে মুগ্ধ হয়েই যাদবপুরের এক ভক্ত এই প্রতিমার বরাত দিয়েছিলেন। সেই অর্ডার পূরণ করেই এবার লোকাল ট্রেনে চেপে ভক্তের বাড়ির উদ্দেশে রওনা দিলেন স্বয়ং জগন্নাথ।

দুই প্রধানমন্ত্রীর গপ্পো, একজন বাজালেন স্যাক্সোফোন, একজন গাইলেন গলা ছেড়ে

টানা ১৬ ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! ঘুরপথে চলবে গাড়ি

‘আয়ুষ্মান ভারত না থাকলে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘উন্নয়ন চাইলে রেজিনগরেও বিজেপিকে জেতান,’ হুমায়ুনের খাসতালুকে দাঁড়িয়ে বার্তা শুভেন্দুর

শেষ চারে ওঠার লড়াইয়ে রাতে মুখোমুখি স্পেন-বেলজিয়াম

‘আলবিদা’, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সাদিও মানে

জোর ধাক্কা বিজেপির, বাঁকিপুরে মনোনয়ন প্রত্যাহার করলেন দলীয় প্রার্থী

‘জেলে নয়, টুঙ্গিপাড়ায় পৈতৃক ভিটেয় ‘বন্দি’ রাখতে হবে’, তারেক সরকারকে শর্ত হাসিনার

‘হাত খুলে কাজ করবে পুলিশ,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

গ্রিন জোনে শেয়ার বাজার, পাঁচ লক্ষ কোটি টাকা লক্ষ্মীলাভ বিনিয়োগকারীদের

পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলা, নিহত ১৭

ইডির ফ্রিজ করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে কলকাতা হাইকোর্টে কালীঘাট তৃণমূল

স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের ২৪ ঘণ্টার মধ্যেই বারাসাত হাসপাতালের ১২ কর্মীকে শোকজ

কয়লা চুরি ও অবৈধ খনন রুখতে কড়া পদক্ষেপ! আইনি ক্ষমতা পেল CISF