ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে টাইগারদের নেতৃত্বে লিটন দাস

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ব্যাটার-উইকেটরক্ষক লিটন দাস। আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) জাতীয় ক্রিকেট দলের নির্বাচকমণ্ডলীর তরফে এ কথা জানানো হয়েছে। টি টোয়েন্টি সিরিজে দলে নতুন মুখের সংখ্যা এক। নবীন পেসার রিপন মণ্ডলকে দলে ঠাঁই দেওয়া হয়েছে। তবে জায়গা পাননি তাওহিদ হৃদয়, মোস্তাফিজুর রহমানের মতো অভিজ্ঞ খেলোয়াড়রা।

পাকিস্তানের বিরুদ্ধে খেলতে গিয়ে কুঁচকিতে চোট পাওয়ায় ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে পারেননি বাংলাদেশের নিয়মিত অধিনায়ক নাজমুল হাসান শান্ত। তাঁর জায়গায় ক্যারিবীয়দের বিরুদ্ধে টেস্ট ও একদিনের ম্যাচে অধিনায়কত্বের দায়িত্ব সঁপে দেওয়া হয় মেহেদী হাসান মিরাজের কাঁধে। দুই টেস্টের সিরিজ ড্র করেছে টাইগাররা। ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচেও হার মানতে হয়েছে মিরাজদের। মঙ্গলবার সিরিজ রক্ষার ম্যাচে ক্যারিবীয়দের মুখোমুখি হয়েছে টাইগাররা। আর ওই দিনই টি টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছেন নির্বাচকরা।

আলজারি জোসেফদের বিরুদ্ধে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবেন টাইগাররা। প্রথম ম্যাচ হবে ১৬ ডিসেম্বর। পরের দুটি ম্যাচ হবে ১৮ ও ২০ ডিসেম্বর। চোট পাওয়া শামীম পাটোয়ারি ওয়েস্ট ইন্ডিজে টি-২০ দলের সঙ্গে যোগ দেবেন। তাওহিদ ও মোস্তাফিজুর রহমান খেলতে না পারায় পারভেজ ইমন ও আফিফ হোসেনকে ঠাঁই দেওয়া হয়েছে।

বাংলাদেশের টি-২০ দল: লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ তামিম, পারভেজ ইমন, আফিফ হোসেন, মেহেদী মিরাজ, জাকের আলী, শামীম পাটোয়ারি, শেখ মাহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, হাসান মাহমুদ, রিপন মণ্ডল।

 

রোগীদের স্যালাইন দিচ্ছেন হাসপাতালের নিরাপত্তারক্ষী, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

হিজাব নিয়ে ধরপাকড়ের প্রতিবাদে বিক্ষোভ আফগান মহিলাদের, নিহত ২

ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য! ফিরহাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

তুখড় অ্যাকশন মুডে আলিয়া ভাট, প্রকাশ্যে ‘আলফা’র টিজার, কবে মুক্তি পাবে ছবি?

যুব ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান, কে কোন দফতর পেলেন?

আমের মরশুমে নতুন চমক! সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো বাটার চিকেন

লুকিয়ে বিয়ে, স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা স্বপ্না চৌধুরীর, কড়া পদক্ষেপ আদালতের

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

মমতা-অভিষেককে ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিলেন সায়নী ঘোষ

এত কাছাকাছি গিয়েছিলেন কেন, অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু? প্রশ্ন কলকাতা হাই কোর্টের

সই জাল কাণ্ডে বুধে হচ্ছে না শুনানি, আরও বিপাকে অভিষেক