ঘরের মাঠে আরও এক জয়ের লক্ষ্যে নামছে লখনউ সুপার জায়েন্টস

Share:

নিজস্ব প্রতিনিধি : শুক্রবার ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামছে লখনউ সুপার জায়েন্টস। ইতিমধ্যে চার ম্যাচের মধ্যে তিন ম্যাচ জিতে আত্মবিশ্বাস তুঙ্গে লখনউ শিবিরে। অন্যদিকে একের পর এক ম্যাচে হেরে রীতিমতো কোণঠাসা দিল্লি ক্যাপিটালস। লখনউ কি ফের জিতে পয়েন্ট টেবিলে নিজেকে এগিয়ে রাখতে পারবে, এখন সেটাই দেখার।

জানা গিয়েছে, এদিনের ম্যাচে লখনউয়ের হয়ে ময়াঙ্কের যাদবের না খেলার সম্ভাবনা বেশি। গত ম্যাচে এক ওভার বল করেই মাঠের বাইরে চলে যেতে হয় তাঁকে। চোটে জর্জরিত ময়াঙ্ক কবে ফের মাঠে ফিরবেন সেই বিষয়ে নিশ্চিত নয় টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে দিল্লি বিরুদ্ধে খেলতে পারছেন না মহসিন খানও। ময়াঙ্ক ও মহসিন খেলতে না পারলেও এদিন দিল্লি বিরুদ্ধে মাঠে নামতে দেখা যাবে যশ ঠাকুর, রবি বিষ্ণোই, ক্রুনাল পাণ্ডিয়াকে। আগের ম্যাচে দুর্ধর্ষ পারফরমেন্স করে যশ সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন। পাশাপাশি এম সিদ্ধার্থের ওপরও সকলের নজরে থাকবে। অন্যদিকে লখনউয়ের ব্যাটসম্যানদের মধ্যে ভালো ফর্মে রয়েছে নিকোলাস পুরান। নিকোলাস চারটি ইনিংসে ১৭৮ রান করেছেন। এখনও পর্যন্ত লখনউয়ের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন তিনি।

অন্যদিকে চলতি মরশুমে দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং লাইন আপ ভালো ফর্মে নেই। পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, অভিষেক পোরেল বা ঋষভ পন্থ কেউই তেমন ফর্মে নেই। তবে ব্যাটিং লাইন আপে ট্রিসটান স্টাব একমাত্র ভালো ফর্মে রয়েছে। ট্রিসটান এখনও পর্যন্ত দিল্লির হয়ে সবচেয়ে বেশি রান করেছেন। ১৭৪ রান করেছেন তিনি। ট্রিসটাস স্পিনারদের ভালোই সামলাতে পারে। কিন্তু দিল্লির বাকি ব্যাটসম্যানরা কী পারবে লখনউয়ের স্পিন আক্রমণকে সামলাতে এখন সেটাই দেখার। জানা যাচ্ছে, এদিন দিল্লি ক্যাপিটালস খলিল আহমেদ ও ঝাড়খণ্ডের খেলোয়াড় কুমার কুশাগ্রকে খেলাতে পারে।

অবৈধ নির্মাণ রুখতে গিয়ে পুলিশের উপর হামলা, উত্তপ্ত ভাঙড়

গ্রামপঞ্চায়েত অফিসের সেক্রেটারিকে ছোঁড়া হল ডিম, তুমুল বিক্ষোভ ঝাড়গ্রামে

চালু হল হাবড়া-হাওড়া সরকারি বাস, জেনে নিন সময়সূচী ও রুট ম্যাপ

দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জনে সিলমোহর বুবলীর, মেয়ের কী নাম রাখলেন?

গঙ্গা ট্রেইলস: কিউআর কোডে গঙ্গার ইতিহাস ও তথ্য শুনুন

রবিবার ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে যান চলাচল?

তোলাবাজির অভিযোগে পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষের গাড়ির চালক গ্রেফতার

তৃণমূলে ইস্তফার হিড়িক, পদত্যাগ করলেন কাটোয়া পুরসভার চেয়ারম্যান

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

বাগনানের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ঝাঁটা-জুতো হাতে বিক্ষোভ মহিলাদের

‘চেয়ারের মর্যাদা রাখতে পারছি না’, মেয়র পদে ইস্তফা দিয়ে বললেন ফিরহাদ

মাথাভাঙা-মেখলিগঞ্জ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, রুখে দিল BSF