এআইএফএফের সদস্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ মহিলা ফুটবলারদের

Share:

নিজস্ব প্রতিনিধি : অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের এক সদস্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করলেন হিমাচলপ্রদেশের দুই মহিলা ফুটবলার। ওই দুই ফুটবলার জানিয়েছেন, মদ্যপ অবস্থায় হোটেল রুমের মধ্যে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন ওই এআইএফএফের সদস্য। 

গোয়ায় ইন্ডিয়ান উইমেন্স লিগ ২-এর খেলা ছিল। সেই খেলায় যোগ দিতে গোয়ায় এসেছিলেন হিমাচলপ্রদেশের ক্লাব খাদ এফ সির খেলোয়াড়রা। সেইসময়ই মহিলা খেলোয়াড়দের সঙ্গে দেখা করতে যান অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সদস্য দীপক শর্মা। দীপক হিমাচলপ্রদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি ও অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কম্পিটিশনস কমিটির ডেপুটি চেয়ারম্যান। সেইসময় দুই মহিলা খেলোয়াড় দীপক শর্মার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ জানান। অভিযোগকারী এক ফুটবলার পালক ভার্মা নিজের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে বলেন, ‘ঘটনার দিন রাত সাড়ে ১০টা-১১টার সময় আমি আর আমার এক সহ খেলোয়াড় ডিম রান্না করছিলাম। সেইসময় দীপক শর্মা আমাদের তাঁর হোটেল রুমে ডেকে পাঠান। আমার সঙ্গে থাকা সহ খেলোয়াড় দীপকবাবুর ঘরে যান ও ডিম রান্না করার কথা বলেন। শুনেই বেশ রেগে যান দীপকবাবু। অকথ্যভাষায় আমার বন্ধুকে গালিগালাজ শুরু করেন। এরপর আমাকে ডেকেও জানতে চান, কেন আমি ডিম রান্না করছি।‘

ডিম রান্নার কারণ ব্যাখ্যা করে অভিযোগকারী মহিলা ফুটবলার জানান, যেহেতু ঘরে কোনও খাবার নেই। তাই বাধ্য হয়েই তাঁদের ডিম রান্না করতে হচ্ছে। অভিযোগকারীর কথায়. যখন দীপকবাবু তাঁদের কাছ থেকে কৈফিয়েত চাইছিলেন, তখন তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। এরপর দীপকবাবু তাঁর হোটেল রুমে জোর করে ঢুকে পড়ে ও তাঁকে শারীরিকভাবে নিগ্রহ করে। এখানেই শেষ নয়, এরপর দীপকবাবুর স্ত্রী নন্দিতা তাঁদের কাছে আসে ও অকথ্যভাষায় বকাবকি শুরু করে। ইতিমধ্যে গোটা ঘটনা প্রসঙ্গে এআইএফএফ ও গোয়া ফুটবল ফেডারেশনের কাছে অভিযোগ জানায় দুই মহিলা খেলোয়াড়। পরে তাঁদের অভিযোগ তুলে নিতে চাপ দেওয়া হয়েছিল।

মহানায়কের মৃত্যুবার্ষিকীতে বিশেষ উদ্যোগ, কেওড়াতলায় উন্মোচিত হবে উত্তম কুমারের আবক্ষমূর্তি

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানেলেন অরিজিৎ

প্রথম টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবোয়েকে ১২৫ রানে বেঁধে রাখলেন ময়াঙ্ক-প্রিন্সরা

আন্দোলন ভাঙতে সক্রিয়! সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলির ‘ভূমিকায়’ ক্ষুব্ধ আন্দোলনকারীরা

‘প্রমাণ মেলেনি’, নিট প্রশ্নপত্র ফাঁসের ‘কিংপিন’কে ক্লিনচিট দিল সিবিআই

জাতীয় সড়কের পাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ডিজিটাল রেশন কার্ড, চাঞ্চল্য শান্তিপুরে

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের

‘শিক্ষার্থীদের প্রশ্ন করার সম্পূর্ণ অধিকার রয়েছে’, ককরোচদের আন্দোলন নিয়ে মুখ খুললেন বরুণ

হাসিনার সঙ্গে গোপন টেলিফোন বার্তা ফাঁস, তারেক রহমানের চাপে শুক্রে ইস্তফা দিচ্ছেন রাষ্ট্রপতি

দিল্লি পুলিশের ‘বর্বরতা’র প্রতিবাদে শুক্রবার দেশজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

কমনওয়েলথ গেমস শুরুর আগেই ভারতের জন্য প্রথম পদক নিশ্চিত করলেন বক্সার লভলিনা

‘আন্দোলনের সমর্থনে পোস্ট করা ভিডিও সরান’, পড়ুয়াদের হুঁশিয়ারি আইআইটি মাদ্রাজের ডিনের

দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন যাত্রীরা, বিমান আকাশে উড়তেই অসুস্থ তিন পাইলট! তারপর…

‘মিথ্যা মামলায় ফাঁসাব’, হুমকির ভিডিও ভাইরাল হতেই অপসারিত অভিযুক্ত পুলিশকর্তা