স্টেডিয়ামের স্ট্যান্ড থেকে পড়ে মৃত্যু সমর্থকের, বাতিল ম্যাচ

Share:

নিজস্ব প্রতিনিধি:  ফের এক নারকীয় ঘটনার স্বাক্ষি থাকল মেসির দেশ আর্জেন্টিনা। একদিকে যখন অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের আসর বসেছে, সেই সময়ই স্থানীয় লিগের ম্যাচে ঘটল দুর্ঘটনাটি। স্টেডিয়ামের স্ট্যান্ড থেকে পড়ে মৃত্যু হল এক সমর্থকের। যার জেরেই বাতিল হল ম্যাচ।

গত শনিবার আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরাসের মনুমেন্তাল স্টেডিয়ামে প্রিমেরো ডিভিশনের একটি ম্যাচ ছিল। যে ম্যাচে লিগ টেবিলের শীর্ষে থাকা রিভার প্লেট মুখোমুখি হয়েছিল দিফেন্সা ওয়াই জাস্তিসিয়ার।

সূত্রের খবর, ম্যাচ চলাকালীনই আচমকা স্টেডিয়ামের স্ট্যান্ড থেকে পড়ে যান রিভার প্লেটের এক সমর্থক। স্ট্যাডিয়ামের স্ট্যান্ড থেকে পড়ে যাওয়া মাত্রই ওই সমর্থকের মৃত্যু হয়। তারপরই ম্যাচটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা রেফারি ফার্নান্দো রাপায়িনি।

আরও জানতে পড়ুন: চোটের কারণে বিশকেক ইভেন্ট থেকে নাম প্রত্যাহার রবি দাহিয়ার

এরপরই রিভার প্লেট ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে তাঁদের যে সমর্থকের এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর নাম মার্সেলো সারানো। দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই তাঁকে উদ্ধার করে মাঠে উপস্থিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা তাঁর শুশ্রূষা শুরু করলেও মার্সেলোকে আর বাঁচানো যায়নি।

ক্লাবের পক্ষ থেকে আরও বলা হয়েছে, এই ম্যাচ দেখার জন্য স্টেডিয়ামের সিভোরি আলতা গ্র্যান্ড স্ট্যান্ড প্রায় ৯০ শতাংশই পরিপূর্ণ ছিল। তবে এটা অন্য কোনও ঘটনা নয় নেহাতই একটি দুর্ঘটনা।

নিহত ওই সমর্থকের পরিবারের প্রতি ক্লাবের পক্ষ থেকে গভীর সমবেদনাও জানানো হয়েছে বলে জানা গিয়েছে রিভার প্লেট ক্লাবের পক্ষ থেকে।

সব্যসাচী দত্তের ৫ টি অ্যাকাউন্ট ফ্রিজ! স্ত্রী ‘বেপাত্তা’ হতেই কী বড় পদক্ষেপ ইডি-র?

আলজেরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিকের পর অঝোরে কাঁদলেন মেসি

জেলায় জেলায় উপচে পড়া ভিড়, বাড়ল ‘জনকল্যাণ শিবির’-এর সময়সীয়া

‘সাই বাবা ও মা ভবানীর দিব্যি খেয়ে বলছি…’ বিদ্রোহী সাংসদদের সতর্ক করলেন সঞ্জয় রাউত

অনুষ্কা নয়, লন্ডনের পার্কে ছেলেকে পিঠে নিয়ে ঘুরছেন বিরাট, ভাইরাল বাবা-ছেলের মিষ্টি ছবি

ঝুঁকল পুষ্পা! জঙ্গলমহলের দোর্দণ্ডপ্রতাপ মাওনেত্রীর আত্মসমর্পণ

ইংল্যান্ডের হয়ে টেস্ট অভিষেক হতে চলা ক্রিকেটারের সঙ্গে দেখা করলেন কোহলি

কেন্দ্রের নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ টেলিগ্রাম

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

‘অরূপদা আপনার পাড়ার পল্টু…’, মেসির হ্যাটট্রিকের পর বিস্ফোরক পোস্ট শতদ্রুর

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানমঞ্চের পাশে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, আটক যুবক

ভাঙনের মরশুমে উঠছে বাইপাসের তৃণমূলের কার্যালয়, বাড়ির দখল নিলেন মালিক