ভারতের বিরুদ্ধে জীবনের প্রথম শতরান করে উল্লসিত মিরাজ

৮৩ বলে চার ছক্কা ও আট চারে ১০০ রানে অপরাজিত থাকেন বাংলাদেশের অফ স্পিনার।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রোহিতদের বিরুদ্ধে বুধবার মাঠে নামার আগে কেরিয়ারে তাঁর সর্বোচ্চ রান ছিল ৮১।  এদিনও যখন মাঠে নামেন তখন রীতিমতো ধুঁকছে দল। ৬৯ রানে ছয় উইকেট খুঁইয়ে রীতিমতো বিপর্যস্ত টাইগাররা। সবেমাত্র ১৯ ওভার খেলা হয়েছে। শেষ পর্যন্ত ভারতীয় বোলারদের তোপ সামাল দিয়ে কত রান তুলতে পারবে বাংলাদেশ তা নিয়ে জল্পনা তুঙ্গে। তিনি মাঠে নামতেই বদলে গেল পুরো খেলার চিত্র। শেষ পর্যন্ত অপরাজিত থেকে নিজের জীবনের প্রথম শতরান পূর্ণ করলেন মেহেদি হাসান মিরাজ। অনেকটাই যেন ভিনি, ভিডি, ভিশির মতো।

দলের অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদুল্লাহকে সঙ্গী করে শুধু দলকে বিপর্যয়ের হাত থেকে বাঁচালেন না, সপ্তম উইকেটে ১৪৮ রান যোগ করে দলকে ভদ্রস্থ রানের উপরে দাঁড় করালেন। মাহমুদুল্লাহ আউট হওয়ার পরে আরও বিধ্বংসী হয়ে উঠলেন প্রথম একদিনের ম্যাচের নায়ক। ৪৯ ওভার শেষে ৮৫ রানে অপরাজিত ছিলেন। তখনও কেউ ভাবতে পারেননি জীবনের প্রথম শতরান করতে পারবেন বাংলাদেশের পরিত্রাতা। কেননা, শেষ ওভারে শতরান পেতে ১৫ রানের প্রয়োজন ছিল। তার উপরে আবার স্ট্রাইক এন্ডে দাঁড়িয়ে নাসুম আহমেদ।

শার্দুল ঠাকুরের প্রথম বলটা ব্যাটে ছোঁয়াতে না পারলেও কোনওক্রমে প্রান্ত বদল করে নিলেন তিনি। ক্রিজে এসে দ্বিতীয় বলটা ফাইন লেগ দিয়ে গ্যালারিতে পাঠিয়ে কেরিয়ারে প্রথমবার নব্বইয়ের ঘরে গেলেন মিরাজ। পরের বল ছিল শর্ট। ব্যাটে লাগাতে পারেননি। চতুর্থ বল ডিপ মিডউইকেট দিয়ে গ্যলারিতে পাঠিয়ে ৯৭ রানে পৌঁছে যান। পরের বল সীমানায় রুখে দেন বিরাট কোহলি। দুই রান নিয়ে ৯৯ রানে পৌঁছন বাংলাদেশের অফ স্পিনার। শেষ বল কোনও মতে ঠেলে সিঙ্গল রান নিয়েই উল্লাসে মেতে ইওঠেন মিরাজ। ৮৩ বলে চার ছক্কা ও আট চারে ১০০ রানে অপরাজিত থাকেন মিরাজ।

 

কেন হলুদ হয় স্নেক প্ল্যান্টের পাতা? এই ৩ উপায়ে গাছ থাকবে সতেজ!

ভিটামিন সি-র ঘাটতি দূর করতে আজই ডায়েটে রাখুন এই ৭টি খাবার

কন্যায় সূর্য-বুধের মিলনে বুধাদিত্য রাজযোগের সৃষ্টি, মালামাল হবেন ৪ রাশির জাতকরা

যত্ন নিয়েও বারবার শুকিয়ে যাচ্ছে তুলসী গাছ? পরিবারের বড় বিপদ হওয়ার আগে সাবধান!

আজকের রাশিফল: কাছের মানুষকে বিশ্বাসের আগে সাবধান, ভাগ্যের দরজা খুলবে কার?

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন